Kotwali Thana Chittagong

Kotwali Thana Chittagong Kotwali is a metropolitan police station in Chittagong district in Bangladesh.

কোতোয়ালী থানা মহানগরীর ব্যস্ততম থানা। অত্র থানা এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিউ মার্কেট, রেলস্টেশন দিয়ে আসা যাও...
24/02/2026

কোতোয়ালী থানা মহানগরীর ব্যস্ততম থানা। অত্র থানা এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিউ মার্কেট, রেলস্টেশন দিয়ে আসা যাওয়া করার সময় তাহাদের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে ফেলে। পরবর্তীতে হারানো মোবাইল সংক্রান্তে কোতোয়ালী থানায় এসে হারানো জিডি করে। উক্ত হারানো মোবাইল জিডির প্রেক্ষিতে অত্র থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম স্যারের নেতৃত্বে এসআই বাহার মিয়ার নিরলস পরিশ্রম ও দক্ষতায় ১৫টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ফোন উদ্ধার করেন। হারানো মোবাইল হাতে পেয়ে তাহারা আনন্দিত হয়ে টিম কোতোয়ালী সহ এসআই বাহার মিয়াকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করে। পরবর্তীতে অফিসার ইনচার্জের উপস্থিতিতে এসআই বাহার মিয়া মালিকের নিকট উক্ত উদ্ধারকৃত মোবাইল সমূহ হস্তান্তর করে। টিম কোতোয়ালীর প্রতি আস্থা রাখুন এবং অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করুন। টিম কোতোয়ালীর প্রত্যেকটি সদস্যই আপনাদের সাথে আছে। দোষ না খোঁজে পজেটিভ মন্তব্য করে পুলিশের পাশে থাকুন। আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের কাজকে আরো বেগবান করে এবং আমাদেরকে আনন্দিত করে।

10/03/2024
যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত। ''কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, ...
09/03/2024

যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত।

''কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান''

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।আজ শনিবার (৯ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স চত্বরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে।

পরে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিএমপি, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও এপিবিএনসহ পুলিশের অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।

পরে পুলিশ কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শহিদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. রেজাউল করিম চৌধুরী, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; জনাব মোহাম্মদ মুসলিম, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট, চট্টগ্রাম ; বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফ্ফর আহমদ, মহানগর ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ; বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল ,ভারপ্রাপ্ত কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ; জনাব এম এ মালেক, সম্পাদক, দৈনিক আজাদী পত্রিকা, চট্টগ্রাম।

‘জয় বাংলা কনসার্ট' উপলক্ষ্যে এম এ আজিজ স্টেডিয়ামে ডগ স্কোয়াড ‘কে-৯’ এর মহড়া অনুষ্ঠিত।  আজ ৭ মার্চ ২০২৪ খ্রি. নগরীর এম এ ...
07/03/2024

‘জয় বাংলা কনসার্ট' উপলক্ষ্যে এম এ আজিজ স্টেডিয়ামে ডগ স্কোয়াড ‘কে-৯’ এর মহড়া অনুষ্ঠিত।

আজ ৭ মার্চ ২০২৪ খ্রি. নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট' উপলক্ষ্যে সিএমপির বিশেষায়িত ডগ স্কোয়াড ‘কে-৯’ এর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় তল্লাশির পাশাপাশি সন্দিগ্ধ বস্তু ও বিস্ফোরক দ্রব্য শনাক্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেখানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত 'জয় বাংলা কনসার্ট-২০২৪' এর অনুষ্ঠানস্থল নগরীর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন মান্...
07/03/2024

ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত 'জয় বাংলা কনসার্ট-২০২৪' এর অনুষ্ঠানস্থল নগরীর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন মান্যবর সিএমপি কমিশনার।

জয় বাংলা কনসার্টের প্রস্তুতি দেখতে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি মহোদয়।

সেখানে সিএমপি এর পক্ষে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম বার, পিপিএম (বার) মহোদয়।

আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে গৃহকর্মীর বাসা থেকে চুরি-যাওয়া ২৩.৫ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়লব্ধ ২ লক্ষ টাকা উদ্ধার।মাম...
07/03/2024

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে গৃহকর্মীর বাসা থেকে চুরি-যাওয়া ২৩.৫ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়লব্ধ ২ লক্ষ টাকা উদ্ধার।

মামলার বাদি বিগত ২২/০১/২০২৪ খ্রি. থানায় হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করেন যে তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। তার কাছে আলমারিতে রক্ষিত অবস্থায় বিভিন্ন সময়ে ক্রয়কৃত সর্বমোট ৩২.৫ ভরি স্বর্ণালংকার ছিল। সচরাচর তিনি কোন পারিবারিক অনুষ্ঠানে উক্ত স্বর্ণগুলো ব্যবহার করতেন অন্যথায় আলমারিতে তালাবদ্ধ করে রাখেন। সর্বশেষ ০৭/০৮/২০২৩ খ্রি. তারিখ স্বর্ণগুলো একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহার করে তিনি আলমারির ভিতর ড্রয়ারে রাখেন। পরবর্তীতে বিগত ২৯/০১/২০২৪ খ্রি. পুনরায় আরেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্ব মুহূর্তে ড্রয়ার খোলে স্বর্ণগুলো নিতে গেলে দেখেন স্বর্ণগুলো যথাস্থানে নাই। আশেপাশে এবং সম্পূর্ণ বাসায় অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও স্বর্ণের কোন হদিস না পেয়ে পরিবারের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করলে সিএমপি কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার প্রেক্ষিতে সিএমপি কোতোয়ালি থানার এসআই মুহাম্মদ মোশারফ হোসেন, এসআই মো. মেহেদি হাসান, এসআই মিজানুর রহমান চৌধুরি এএসআই রনেশ বড়ুয়া সংগীয় ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাফিউল ইসলাম জনিকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে কোতোয়ালি থানাধীন হাজারি গলি এবং দেওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাদির নিকট থেকে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে ২৩.৫ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ ২ লক্ষ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার। ০৩/০৩/২০২৪ খ্রি. সিএমপি কোতোয়ালি  থানার এসআই /মনি...
07/03/2024

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

০৩/০৩/২০২৪ খ্রি. সিএমপি কোতোয়ালি থানার এসআই /মনিরুল আলম খোরশেদ, এএসআই/সাইফুল আলম, এএসআই/রুবেল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড বাণিজ্য মেলায় অভিযান পরিচালনা করে দায়রা-১৮১৭/১৮, কোতোয়ালী-৮৯(১১)১৭, জিআর-৯৩৭/১৭ সংক্রান্ত ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রাব্বিকে আটক করেন।

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে ০২টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।  ০৪/০৩/২০২৪ খ্রি. সিএমপি কোতোয়ালি থানার এসআ...
07/03/2024

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে ০২টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

০৪/০৩/২০২৪ খ্রি. সিএমপি কোতোয়ালি থানার এসআই শামসুল ইসলাম, এএসআই/সাইফুল আলম, এএসআই/রুবেল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নগরীর চকবাজার থানাধীন গোলপাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা-৬৬৩০/১৮, সিআর-২৯২/১৬, দায়রা-৩৮৯৯/২০, সিআর-৩০৯৪/১৯ সংক্রান্ত সাজাপ্রাপ্ত আসামি তৌহিদুল আলমকে আটক করেন।

প্রেস বিজ্ঞপ্তি:এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষ্যে "জয় বাংলা কনসার্ট-২০২৪”...
07/03/2024

প্রেস বিজ্ঞপ্তি:

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষ্যে "জয় বাংলা কনসার্ট-২০২৪” চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ০৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্র্যাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত ট্র্যাফিক ব্যবস্থাপনায় প্রণীত নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

১। স্টেডিয়ামের মূল গেইট হতে ভিতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শক/দর্শনার্থীগণ পায়ে হেঁটে প্রবেশ করবেন। ব্যক্তিগত গাড়িতে আগত দর্শক/দর্শনার্থীবৃন্দ স্টেডিয়ামের যে কোন প্রবেশ গেটের নিকটস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করত গাড়ি নির্দিষ্ট পার্কিং-এ প্রেরণ করবেন।

২। সম্মানিত বিশেষ ও গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের গাড়ি এবং বিশেষ স্টিকারযুক্ত গাড়িসমূহ জিমনেসিয়ামের দক্ষিণ পার্শ্বস্ত ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করত অতিথি নামানোর পর জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে।

৩। স্টেইজ পারফর্মেন্সে অংশগ্রহণকারী সকল আর্টিস্ট, কলা-কুশলী ও আমন্ত্রিত ব্যান্ড সমূহের সদস্যদের পরিবহণকারী গাড়িসমূহ স্টেইজের পিছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিস সংলগ্ন গেইট ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করত অফিসার্স ক্লাব ও ক্লাবের পার্শ্ববর্তী গলিতে পার্কিং করবে।

৪। অন্যান্য সম্মানিত দর্শক, অতিথিবৃন্দ ও সরকারি-বেসরকারি দপ্তরসমূহের গাড়ি এবং মিডিয়ার গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রবেশ গেইট সমূহের সম্মুখস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করত জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবি’র ভিতরে পার্কিং করবে। কোন অবস্থাতেই স্টেডিয়ামের চতুর্পার্শ্বস্ত কাজির দেউড়ি - রেডিসন ব্লু - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - নেভাল অ্যাভিনিউ - কাজির দেউড়ি সড়কে মোটর সাইকেল, কার, জিপ, মাইক্রোবাস কিংবা অন্য কোন প্রকার যানবাহন পার্কিং করে রাখা যাবে না।

৫। প্রয়োজন সাপেক্ষে রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে নেভাল অ্যাভিনিউ মোড়, কাজির দেউড়ি মোড়, সিআরবি সাত রাস্তা মোড় ও ইস্পাহানী মোড়-এ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উক্ত অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নের নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীসহ ও সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।
07/03/2024

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।  সিএমপি কোতোয়ালি থানার এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফ...
07/03/2024

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।

সিএমপি কোতোয়ালি থানার এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৩/২০২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ব্রীজঘাট রহমান সওদাগরের ডাবের দোকানের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুন্নবী ও মো. সাইফুল ইসলামকে আটক করেন।

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। ২০/০১/২৪ খ্রি. কোতোয়ালী থানার একটি অভিযান টিম নগরীর পাঁচলাইশ ...
07/03/2024

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

২০/০১/২৪ খ্রি. কোতোয়ালী থানার একটি অভিযান টিম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ জামান হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ০৫টি বিভিন্ন মেয়াদে সিআর সাজাপরোয়ানা এবং ০২টি সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওবাইদুল আশ্রাফ মিলনকে আটক করেন।

Address

ABDUR RAHMAN Road
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when Kotwali Thana Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share