M.B BLOOD BANK

M.B BLOOD BANK জাতি ধর্ম ও দল নির্বিশেষে, রক্তদান করবো মোরা হেসে হেসে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রক্ত দিবো সবাই মিলিয়া।

"রক্ত দিলে হয় না শেষ, বাঁচে প্রাণ, হাসে দেশ।"M.B BLOOD BANK এর সদস্য ও হযরত আবুল খায়ের সুলতানপুরী (রা:) এসোসিয়েশন বাংলাদ...
08/01/2026

"রক্ত দিলে হয় না শেষ, বাঁচে প্রাণ, হাসে দেশ।"
M.B BLOOD BANK এর সদস্য ও হযরত আবুল খায়ের সুলতানপুরী (রা:) এসোসিয়েশন বাংলাদেশ, রাউজান শাখার সহ-অর্থ সম্পাদক Mohammad Rohan Uddin এর ২য় বারের মত বি+ রক্তদান করাই আমাদের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভকামনা।❤️

আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ, ফিরে আসতে পারে একটি পরিবারের হাসি! ❤️🩸​আমরা অনেকেই রক্ত দিতে চাই, কিন্ত...
25/12/2025

আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ, ফিরে আসতে পারে একটি পরিবারের হাসি! ❤️🩸
​আমরা অনেকেই রক্ত দিতে চাই, কিন্তু সঠিক তথ্যের অভাবে পিছিয়ে আসি। বিশেষ করে ছেলে ও মেয়েদের রক্তদানের নিয়মে কিছু পার্থক্য আছে যা আমাদের জানা জরুরি। আজই জেনে নিন বিস্তারিত:
​🌟 রক্তদানের সাধারণ যোগ্যতা (সবার জন্য):
​✅ বয়স: ১৮ থেকে ৬০ বছর।
✅ ওজন: কমপক্ষে ৫০ কেজি হওয়া নিরাপদ।
✅ শারীরিক অবস্থা: রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে এবং শরীর অবশ্যই জ্বরমুক্ত হতে হবে।
✅ সুস্থতা: হেপাটাইটিস বি, সি বা এইডসের মতো সংক্রামক রোগমুক্ত হতে হবে।
​👦 ছেলেদের জন্য:
​ছেলেরা প্রতি ৩ মাস (৯০ দিন) অন্তর অন্তর নিশ্চিন্তে রক্ত দিতে পারেন। আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অন্তত ১৩.৫ g/dL থাকলে আপনি রক্তদানের জন্য উপযুক্ত।
​👧 মেয়েদের জন্য বিশেষ সতর্কতা:
​মেয়েদের শরীরবৃত্তীয় কারণে কিছু বাড়তি সচেতনতা প্রয়োজন:
🌸 প্রতি ৪ মাস (১২০ দিন) অন্তর রক্ত দিতে পারবেন।
🌸 হিমোগ্লোবিনের মাত্রা অন্তত ১২.৫ g/dL থাকা প্রয়োজন।
🌸 পিরিয়ড: মাসিক চলাকালীন রক্ত না দিয়ে, শেষ হওয়ার অন্তত ১ সপ্তাহ পর দেওয়া নিরাপদ।
🌸 মায়েদের জন্য: গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের ১ বছর পর পর্যন্ত রক্তদান করা নিষেধ।
​🥗 রক্তদানের আগে ও পরে করণীয়:
​আগে: রাতে ভালো ঘুম, রক্তদানের ২-৩ ঘণ্টা আগে পেটভরে খাবার খাওয়া এবং প্রচুর পানি পান করা জরুরি। খালি পেটে কখনোই রক্ত দেবেন না।
পরে: ১৫-২০ মিনিট বিশ্রাম নিন, প্রচুর পানি ও ফলের রস খান। ২৪ ঘণ্টা ভারী কাজ থেকে দূরে থাকুন এবং আয়রনযুক্ত খাবার (কলিজা, ডিম, কচুশাক) বেশি করে খান।
​✨ রক্ত দিলে আপনার কী লাভ?
​১. হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।
২. শরীরের আয়রন ব্যালেন্স ঠিক থাকে।
৩. নতুন রক্তকণিকা তৈরি হয়, যা শরীরকে সতেজ রাখে।
৪. বিনামূল্যে নিজের শরীরের বড় ৫টি রোগের স্ক্রিনিং হয়ে যায়!
​সতর্কতা: দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খেলে বা বড় অপারেশন হয়ে থাকলে রক্ত দেওয়ার আগে ডাক্তারকে অবশ্যই জানান।
​মানবতার খাতিরে পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করবে। 🙏
​ #রক্তদান #মানবতা #জীবনবাঁচান

28/11/2025

মহান মুরশিদ মওলা সুলতানপুরীর গুরুত্বপূর্ণ আদেশ এবং পুষ্প প্রধান করেন এম.বি ব্লাড ব্যাংক পরিবারকে।

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি! 🩸​আপনার এক ফোটা রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। কিন্তু রক্তদানের...
25/11/2025

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি! 🩸
​আপনার এক ফোটা রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। কিন্তু রক্তদানের প্রথম ধাপ হলো নিজের রক্তের গ্রুপ জানা। অনেকেই আছেন যারা এখনও নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না।
​তাই, M.B BLOOD BANK এর উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
​যাদের রক্তের গ্রুপ জানা নেই, তাদের সবাইকে এই কর্মসূচিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
​🗓 তারিখ: ২৮ নভেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১.০০টা
📍 স্থান: পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ
​আসুন, নিজের রক্তের গ্রুপ জানি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।
​📞 যোগাযোগ:
01862-349813
M.B BLOOD BANK

M.B BLOOD BANK এর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মহিম উদ্দিন এ+ লাল ভালোবাসা প্রধান করাই অত্র সংগঠনের পক্ষ থেকে জানাই অকৃত...
30/08/2025

M.B BLOOD BANK এর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মহিম উদ্দিন এ+ লাল ভালোবাসা প্রধান করাই অত্র সংগঠনের পক্ষ থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা ও দোয়া। ❤️

15/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Taslim Babul, MD Nurul Islam

আলহামদুলিল্লাহ তারিখ:১৫-০২-২০২৫ইং“রক্ত দানের মাধ্যমে আপনি অন্যের হৃদয়ে,  নিজের জায়গা তৈরি করতে পারেন।”M.B BLOOD BANK এ...
15/02/2025

আলহামদুলিল্লাহ
তারিখ:১৫-০২-২০২৫ইং
“রক্ত দানের মাধ্যমে আপনি অন্যের হৃদয়ে,
নিজের জায়গা তৈরি করতে পারেন।”

M.B BLOOD BANK এর অন্যতম সদস্য মোহাম্মদ কামরুল হাসান এর (AB+) লাল ভালোবাসা প্রদান করায় অত্র সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ ও ভালোবাসা এবং দোয়া রইল। ❤️

আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন ও লাইলাতুল মোবারকা শবেবরাত  এর দিন এবং ভালোবাসা দিবসের দিন।তারিখ: ১৪-০২-২০২৫ভালোবাস...
14/02/2025

আলহামদুলিল্লাহ
আজকে পবিত্র জুমার দিন ও লাইলাতুল মোবারকা শবেবরাত এর দিন এবং ভালোবাসা দিবসের দিন।
তারিখ: ১৪-০২-২০২৫

ভালোবাসার দিবসে লাল ভালোবাসা প্রদান।
মানবতার অন্যতম মাধ্যম রক্তদান করা।

আজকে আমাদের প্রিয় বোন ৩য় তম (বি-) রক্তদান করায় তার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.B BLOOD BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category