পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন We have been serving the helpless, the distress & the poor since 2009.

*** পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ***পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী স...
20/05/2026

*** পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ***

পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায় এবং 'bin ghalib Group of Companies' এর অর্থায়নে আজ দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ করা হয়।

আর্থিকভাবে অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব 'খাদ্য-পণ্য' বিতরণ করা হয়। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আজ সফলভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

'bin ghalib Group of Companies' এর নির্দেশনা অনুযায়ী পতেঙ্গা ও আশ-পাশ, ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালীয়ার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনসহ প্রায় ২,০০০ পরিবারের মাঝে 'খাদ্য-পণ্য' বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি- নেজাম উদ্দীন, সিঃ সহ-সভাপতি- মুরাদ বেগ, সহ-সভাপতি- ইসতিয়াক হোসেন, সিঃ সহ-সভাপতি- দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, বিশিষ্ট সমাজ সেবক- ডাঃ মোঃ ওসমান গনি, মোঃ ইলিয়াস, নির্বাহী সদস্য- আনসার বেগ, আব্দুস সবুর, আজাদুল ইসলাম সহ প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহঃ- Human Aid Patenga, মধ্যম পতেঙ্গা যুব কাফেলা, শান্তি সংঘ সহ যে সমস্ত বন্ধু প্রতীম সংগঠন সমুহ তালিকা তৈরিতে সহযোগিতা করেছেন সবাই কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় আমাদের উক্ত কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক জনাব আজম বেগ কে।

'মা ও শিশু সহায়তা কর্মসূচি'আসসালামু আলাইকুম, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষ...
02/05/2026

'মা ও শিশু সহায়তা কর্মসূচি'

আসসালামু আলাইকুম,
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র গর্ভবতী মা ও শূন্য থেকে ৩ বছর বয়সী শিশুর যত্ন, পুষ্টি এবং মানসিক বিকাশের লক্ষ্যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভতা প্রদান করছে।

উল্লেখিত শর্তসমূহ পূরনসাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সেবা পাওয়ার জন্য আপনারা 'পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর সভাপতি ও ৪০ নং ওয়ার্ড সচিব - 'জনাব মোঃ নিজাম' (Md Nizam) এর সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম, আজ ৩০/০৪/২০২৬ খ্রি. আলীর দোকান এলাকার ক্যান্সার আক্রান্ত এক ভাইয়ের চিকিৎসার জন্য পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউ...
30/04/2026

আসসালামু আলাইকুম,
আজ ৩০/০৪/২০২৬ খ্রি. আলীর দোকান এলাকার ক্যান্সার আক্রান্ত এক ভাইয়ের চিকিৎসার জন্য পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমিন।

পদ্মা অয়েল পিএলসি তে কর্মরত, পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অন্যতম শুভাকাঙ্ক্ষী ও সিনিয়র সদস্য জনাব ইয়াহিয়া আহাদ 'পদ্মা ...
19/04/2026

পদ্মা অয়েল পিএলসি তে কর্মরত, পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অন্যতম শুভাকাঙ্ক্ষী ও সিনিয়র সদস্য জনাব ইয়াহিয়া আহাদ 'পদ্মা অয়েল কোম্পানি লি. এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২১৯৫ সিবিএ'র কোষাধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানায়।

12/04/2026

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর-
'শিক্ষা উপকরণ বিতরণ উৎসব-২৬' ❤️
মানবতার পথে আমরা.......

"(১২ তম) বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ উৎসব উদযাপিত"ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর 'ব...
10/04/2026

"(১২ তম) বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ উৎসব উদযাপিত"

ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর 'বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ উৎসব-২৬' অদ্য ১০এপ্রিল, ২০২৬ খ্রি. স্থানীয় 'কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়' প্রাঙ্গণে সংগঠনের সভাপতি- মোঃ নেজাম এর সভাপতিত্বে এবং সাখাওয়াত রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য- জনাব মোজাহেরুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য- দেলোয়ার হোসেন, শিক্ষক- সেলিম রেজা, মোঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, সহ-সভাপতি- মুরাদ বেগ বক্তব্য রাখেন। বক্তাগণ শিক্ষাবান্ধব এ কর্মসূচীকে সফল করতে যে সমস্ত দাতাগণ সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন। নতুন খাতা-কলম পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি অভিভাবকরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

01/04/2026
আলহামদুলিল্লাহ, এক অনাড়ম্বর আয়োজনে, ৬ষ্ঠ বারের মতো সম্পন্ন হলো Patenga Welfare Foundation(PWF) এর "PWF প্রবীণ সহায়তা প্র...
19/03/2026

আলহামদুলিল্লাহ,
এক অনাড়ম্বর আয়োজনে, ৬ষ্ঠ বারের মতো সম্পন্ন হলো Patenga Welfare Foundation(PWF) এর "PWF প্রবীণ সহায়তা প্রকল্প"।

PWF যাকাত ফান্ডের অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে দুঃস্থ ও আর্থিকভাবে অসচ্ছল প্রবীণদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেসকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের অনুদানের(যাকাত/সাদকা) মাধ্যমে আমাদের এই প্রকল্প সমপন্ন হয়েছে।

ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ ❤️আমাদের সিনিয়র সদস্য জনাব আজাদুল ইসলাম ভাইয়ের এর সার্বিক সহযোগিতায়, একজন প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে ...
18/03/2026

আলহামদুলিল্লাহ ❤️
আমাদের সিনিয়র সদস্য জনাব আজাদুল ইসলাম ভাইয়ের এর সার্বিক সহযোগিতায়, একজন প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও Human Aid Patenga-এর যৌথ উদ্যোগে আজ ৪ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে ২টি ভ্যান ও ২টি রিকশা।

'পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৫ম আর্থিক নিরাপত্তা প্রকল্প' এবং 'হিউম্যান এইড পতেঙ্গার ৪৫ ও ৪৬ নং স্বাবলম্বী প্রকল্প' এর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

এই কার্যক্রমে দুই সংগঠনের ২টি করে, মোট ৪টি প্রকল্প একসাথে বাস্তবায়িত হয়েছে, যা উপকারভোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন, এই প্রত্যাশাই আমাদের।

আলহামদুলিল্লাহ্!প্রতি বছরের ন্যায় এবারও Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায়, 'বিন ঘালিব গ্রুপ অব কোম্পানিজ' ...
17/03/2026

আলহামদুলিল্লাহ্!
প্রতি বছরের ন্যায় এবারও Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায়, 'বিন ঘালিব গ্রুপ অব কোম্পানিজ' এর আর্থিক সহযোগিতায় এবং শান্তি সংঘ এর সার্বিক সহযোগিতায়- এতিমখানা, এলাকার কয়েকশত পরিবারের মাঝে বিতরণসহ 'হোসেন সুবেদার জামে মসজিদ'-এ 'গণ-ইফতার ও দোয়া মাহফিল' এর আয়োজন করা হয় যেখানে প্রায় (১,২০০) এক হাজার দুইশত প্যাকেট 'ইফতারী' পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বিতরণ করা হয়!

ধন্যবাদ, শান্তি সংঘ এবং আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাইদের যাদের নিরলস পরিশ্রমে আমাদের আজকের আয়োজন সুশৃঙ্খলভাবে সফল হয়েছে।

Address

North Patenga , East Katgar
Chittagong
4222

Alerts

Be the first to know and let us send you an email when পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন:

Share

Category