Social Points

Social Points Observe all the details of social media and discuss the content.

20/12/2025
highly recommended this page
01/05/2025

highly recommended this page

ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণার ফাঁদ, আইডি বাঁচাতে যা করবেনফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অন্যভাবে...
14/03/2022

ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণার ফাঁদ, আইডি বাঁচাতে যা করবেন

ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অন্যভাবে বললে ফেসবুক এখন নিয়মিত জীবনের অংশ হয়ে উঠছে। কার্যতই ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। কিন্তু বেশ কয়েকটি হ্যাকার চক্র ফেসবকু অ্যাকাউন্ট সুরক্ষিত করার নামে প্রতারণা করছে। হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ অনেক তথ্য। তবে কিছুটা কৌশলী হলে এ যাত্রায় বেঁচে যাওয়া সম্ভব।
তবে এর আগে চলুন, জেনে নেওয়া যাক ফেসবুক প্রটেক্ট কি? আপনার কাছে Facebook Protect এর নাম করে কোনো ইমেইল আসে তবে এই ইমেইল থেকে সতর্ক থাকুন। এই ইমেইলে জানানো হবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে এই ফিচার অ্যানাবল না করলে আপনার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত ফেসবুক প্রটেক্ট অ্যানাবল করছেন ততদিন বন্ধ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
এমন ইমেইল দেখলেই ভাববেন, এটি একটি ফিশিং ইমেইল। সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে নিয়মিত এই ধরনের ইমেইল পাঠাতে থাকে প্রতারকরা।
এ ধরনের ইমেইলের লিংকে একবার ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। যার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করে দিতে পারে হ্যাকাররা।
হ্যাকাররা আপনার কাছে ইমেইলকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য [email protected] থেকে ইমেইল পাঠাবে। যা দেখে এক নজরে আপনার মনে হতে পারে কোন ফেসবুক ব্যবহারকারী এই ইমেইল করেছেন।
তবে চাইলে ইমেইলের লিংকে ক্লিক না করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে Facebook Protect অ্যানাবল করতে পারবেন। কীভাবে করবেন এই কাজ? চলুন জেনে নেওয়া যাক-

১। Facebook পেজে লগ ইন করুন।
২। ডান দিকে উপরে মেনু বাটনে ট্যাপ করুন।
৩। Settings & Privacy Settings সিলেক্ট করুন।
৪। ডেক্সটপ থেকে Security and Login অথবা
মোবাইল থেকে Password and Security অপশন সিলেক্ট করুন।
৫। এখানে Facebook Protect এর অধীনে দেখতে পাবেন Facebook Protect is Off। Get Started (ডেক্সটপ) অথবা মোবাইল থেকে তীর চিহ্নে সিলেক্ট করুন
৬। পরে স্ক্রিনের নির্দেশিকা অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল থাকলে আর কিছুই করতে হবে না।

তবে সুরক্ষার জন্য সাইবার বিশেষজ্ঞরা সব সময় টু ফ্যাক্টর অথেনটিকেশন অ্যানাবল রাখার পরামর্শ দিয়েছেন। নিজের অ্যাকাউন্টে এখনও এই সুরক্ষা ফিচার অ্যানাবল না থাকলে এখনই তা অ্যানাবল করে নিন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।

নিয়ম পরিবর্তন করেছে মেটা। নতুন নিয়ম অনুযায়ী মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রাশিয়ার প্রেসিডেন...
11/03/2022

নিয়ম পরিবর্তন করেছে মেটা। নতুন নিয়ম অনুযায়ী মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সেনাবাহিনীর সহিংসতা নিয়ে কথা বলা যাবে।

তবে এই নিয়ম 'সাময়িক'।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মেটার মুখপাত্র ইমেল বার্তায় গণমাধ্যমকে বলেছেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে রাজনৈতিক বক্তব্যের অনুমতি দিচ্ছি। যেমন, "রুশ অনুপ্রবেশকারীরা নিপাত যাক"। এটি সাধারণভাবে আমাদের নিয়ম ভঙ্গ করে। তবে আমরা সাধারণ রুশদের বিরুদ্ধে এরকম কিছু বলার অনুমতি দিইনি।'

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি 'রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিপাত যাক' বা 'বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিপাত যাক' বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম তা সাময়িকভাবে অনুমোদন দেবে।

তবে শুধুমাত্র রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের বক্তব্য দেওয়া যাবে।

Address

Chittagong
4217

Telephone

+8801690098919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Points posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Social Points:

Share

Category