11/01/2024
আমার প্রিয় ৫নং অর্জুনতলা ইউনিয়নবাসী,
আমার বাবা জনাব শাহ আলম কোম্পানী এর পরিচয়ে আমি আপনাদের কাছে অত্যাধিক পরিচিতি লাভ করি। আমার জন্মদিনে আমার বাবা আর আমার মায়ের প্রতি আমার পরম কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার সহপাঠী ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, আমার সহধর্মিনী, আমার ছেলে-মেয়ে, আমার পরিবারবর্গ, আমার ৫নং অর্জুনতলা ইউনিয়নবাসী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ যাহারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে জানাই আমার অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমার মতো এই ক্ষুদ্র একজন মানবকে আপনাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন সেই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। আমি সর্বদা চেষ্টা করি নিজেক দু্র্নীতিমুক্ত রেখে আমার ইউনিয়নের সকল মানুষের পাশে থাকার জন্যে। আমাকে চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সন্তান মনে করে আপনাদের পাশে থেকে সকল মতাদর্শের এবং সকল পেশা-শ্রেণীর মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সেবা করে যেতে চাই। আমি আমার দেয়া সকল প্রতিশ্রুতি রক্ষার স্বর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদের একান্ত সহযোগিতা আমার কাম্য। জনপ্রতিনিধি হিসেবে আমারও সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও আমি সকল সীমাবদ্ধতাকে জয় করে আপনাদেরকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। আপনাদের জন্যে আমি আমাকে উৎসর্গ করে দিতে চাই, আপনাদের দু’আ আর ভালোবাসাই এখন আমার একমাত্র অবলম্বন।
পরিশেষে, আমার জীবনের এই বিশেষ দিনে যারা আমাকে আপন করে নিয়েছেন, আমাকে আপনাদেরই একজন মনে করে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন আমি আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন আমি তার প্রতিদান আপনাদের দোড়গৌড়ায় পৌছে দিবো।
বাণীতে:
Shakhawath Hossan Ripon
চেয়ারম্যান,
৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ।