02/06/2026
এনসিটির নতুন ইতিহাস: মে মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে যুক্ত হলো এক নতুন গৌরবোজ্জ্বল অধ্যায়। একক মাস হিসেবে সদ্য সমাপ্ত মে ২০২৬-এ সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে এক অভূতপূর্ব মাইলফলক সৃষ্টি করেছে টার্মিনালটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান 'চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড' (সিডিডিএল)-এর সুদক্ষ ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক রেকর্ড অর্জিত হয়েছে।
ভাঙলো আগের সব রেকর্ড
মে ২০২৬ মাসে এনসিটিতে মোট ১,২৬,৪৯৬ (এক লক্ষ ছাব্বিশ হাজার চারশত ছিয়ানব্বই) টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এই টার্মিনালের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪,০৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি ছিল গত অক্টোবর ২০২৫ মাসে, যার পরিমাণ ছিল ১,২৫,৫৩৩ টিইইউস।
মে ২০২৬ মাসের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিস্তারিত পরিসংখ্যান:
ইমপোর্ট (আমদানি): ৫৯,৮৫১ টিইইউস
এক্সপোর্ট (রপ্তানি): ৬৬,৬৪৫ টিইইউস
সর্বমোট হ্যান্ডলিং: ১,২৬,৪৯৬ টিইইউস
দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী অবদান রেখে চলেছে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।