Taxes Zone-4, Chattogram.

Taxes Zone-4, Chattogram. ‘কর অঞ্চল-৪, চট্টগ্রাম’ এর অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।
(1)

27/08/2026
২৪-০৮-২০২৬অত্র কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ জনাব মোঃ মাহবুবুল মোর্শেদ মহোদয়ের কর কমিশনার (চঃদাঃ) পদে...
24/08/2026

২৪-০৮-২০২৬
অত্র কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ জনাব মোঃ মাহবুবুল মোর্শেদ মহোদয়ের কর কমিশনার (চঃদাঃ) পদে পদোন্নতি প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল -০৪, চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার জনাব মোঃ ফরিদ আহমেদ মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার জনাব মোঃ মেসবাহ উদ্দিন খান, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) জনাব মোঃ আল-আমিন, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রায়োগিক) মিজ ক্রিষ্টিনা চাকমা এবং উপ কর কমিশনার জনাব মোঃ নাজমুল ইসলাম ভূঁঞা।

অবসর ও বদলীজনিত বিদায়১৩.০৮.২০২৬ খ্রি.বিগত ১৩.০৮.২০২৬ তারিখে কর অঞ্চল-৪, চট্টগ্রামে অতিরিক্ত দায়িত্বে কর্মরত সহকারী প্রোগ...
16/08/2026

অবসর ও বদলীজনিত বিদায়
১৩.০৮.২০২৬ খ্রি.

বিগত ১৩.০৮.২০২৬ তারিখে কর অঞ্চল-৪, চট্টগ্রামে অতিরিক্ত দায়িত্বে কর্মরত সহকারী প্রোগ্রামার জনাব সরদার শামীম মাসুদ কামাল’কে অবসরজনিত কারণে এবং এ কর অঞ্চল হতে সদ্য কর পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত ও কর্মরত কর পরিদর্শকদের বদলীজনিত কারণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর কর কমিশনার জনাব ফরিদ আহমেদ এবং প্রধান অতিথি হিসাবে কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর প্রাক্তন কর কমিশনার জনাব মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

সভার প্রথমে সদ্য পদোন্নতি প্রাপ্ত ও কর্মরত কর পরিদর্শকগণ এবং অবসরজনিত কারণে বিদায়ী কর্মকর্তা তাঁর অনুভূতি ব্যক্ত করেন। প্রধান অতিথি জনাব মোঃ মাহমুদুর রহমান তাঁর বক্তব্যে কর পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভার সভাপতি ও কর কমিশনার জনাব ফরিদ আহমেদ কর পরিদর্শকগণকে তাঁদের কাজের মাধ্যমে কর অঞ্চল-৪, চট্টগ্রামের সুনাম বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন। কর্মকর্তাগণ তাঁদের বক্তব্যে অবসরপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তার অবসরোত্তর সুন্দর, সুখময় জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ মাহবুবুল মোরশেদ ও যুগ্ম কর কমিশনার জনাব মোঃ মেসবাহ উদ্দিন খান ; সদর দপ্তর (প্রশাসন) জনাব মোঃ আল-আমিন ; সদর দপ্তর (প্রায়োগিক) মিজ্ ক্রিষ্টিনা চাকমা এবং উপ কর কমিশনার জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম ভূঁঞা।

বিগত ৯/০৮/২০২৬ খ্রিঃ সদ্য পদোন্নতি প্রাপ্ত ৭জন কর পরিদর্শক  কর অঞ্চল- ৪, চট্টগ্রামে যোগদান করেন। কর অঞ্চল-৪,  চট্টগ্রামে...
10/08/2026

বিগত ৯/০৮/২০২৬ খ্রিঃ সদ্য পদোন্নতি প্রাপ্ত ৭জন কর পরিদর্শক কর অঞ্চল- ৪, চট্টগ্রামে যোগদান করেন। কর অঞ্চল-৪, চট্টগ্রামের কর কমিশনার মহোদয় তাদের পদোন্নতির জন্য তাদেরকে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ ১ ও পরিদর্শী রেঞ্জ ৩ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

04/06/2026

দায়িত্বশীল নাগরিক হিসেবে নিয়মিত ট্যাক্স দিন,সরকারকে সহায়তা করে দেশকে এগিয়ে নিন।

অদ্য ১৮.০৫.২০২৬ খ্রি.  কর অঞ্চল -৪, চট্টগ্রামের সম্মোলন কক্ষে  সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার এবং অত্র কর অঞ্চ...
18/05/2026

অদ্য ১৮.০৫.২০২৬ খ্রি. কর অঞ্চল -৪, চট্টগ্রামের সম্মোলন কক্ষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার এবং অত্র কর অঞ্চলের বিদায়ী পরিদর্শী রেঞ্জ - ২ জনাব সজীব কুমার সাহাজী মহোদয়ের পদন্নোতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতির আসন অলংকৃত করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব ফরিদ আহমেদ স্যার।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ ১ স্যার,পরিদর্শী রেঞ্জ ৩ স্যার,সদর দপ্তর (প্রশাসন) স্যার , সদর দপ্তর (প্রায়োগিক)স্যার এবং সার্কেল কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত সকল কর্মকর্তা সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার মহোদয়ের সফল কর্মকাল স্মরণ করে স্মৃতিচারণ করে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন করেন এবং আগামী কর্মব্যস্ত সময়ের জন্য শুভকামনা জানান।

গত ২২/০৪/২০২ তারিখে কর অঞ্চল-৪, চট্টগ্রামের সম্মেলন কক্ষে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অদ্...
23/04/2026

গত ২২/০৪/২০২ তারিখে কর অঞ্চল-৪, চট্টগ্রামের সম্মেলন কক্ষে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অদ্য কর অঞ্চলের সম্মানিত কর কমিশনার জনাব ফরিদ আহমেদ স্যার। সভায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমির সম্মানিত সিনিয়র প্রশিক্ষক জনাব মোহাম্মদ আল আসিফ এবং সঞ্চালক হিসেবে ছিলেন অদ্য কর অঞ্চলের সদর দপ্তর প্রশাসন জনাব আল আমিন স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন কর অঞ্চল ৫ এবং কর অঞ্চল ৬ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার গণ এবং সদর দপ্তর প্রশাসনগণ।
এছাড়া প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন কর কঞ্চল ৪,কর অঞ্চল ৫ এবং কর অঞ্চল ৬ এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রধান অফিস সহকারীগণ।

অদ্য ২৩/০৪/২০২৬ কর অঞ্চল -৪,চট্টগ্রামের কর পরিদর্শক মিজ চিত্রা দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ...
23/04/2026

অদ্য ২৩/০৪/২০২৬ কর অঞ্চল -৪,চট্টগ্রামের কর পরিদর্শক মিজ চিত্রা দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব ফরিদ আহমেদ স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার জনাব সজীব কুমার সাহাজী স্যার (রেঞ্জ -২), পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ মেসবাহ উদ্দিন খান স্যার (রেঞ্জ -৩), উপকর কমিশনার জনাব আল আমিন (সদর দপ্তর প্রশাসন) স্যার এবং উপ কর কমিশনার মিজ ক্রিস্টিনা চাকমা (সদর দপ্তর প্রায়োগিক) স্যার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অদ্য ০৩/০৩/২০২৬ খ্রিঃ কর অঞ্চল-৪, চট্টগ্রামে রিফান্ড সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্...
03/03/2026

অদ্য ০৩/০৩/২০২৬ খ্রিঃ কর অঞ্চল-৪, চট্টগ্রামে রিফান্ড সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব ফরিদ আহমেদ স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার জনাব সজীব কুমার সাহাজী স্যার, উপকর কমিশনার জনাব আল আমিন (সদর দপ্তর প্রশাসন) স্যার এবং উপ কর কমিশনার মিজ ক্রিস্টিনা চাকমা স্যার (সদর দপ্তর প্রায়োগিক) এবং সার্কেল অফিসারগণ।

অদ্য ০২/০৩/২০২৬ কর অঞ্চল-৪, চট্টগ্রামে আয়কর আইন ২০২৩ এর ১৪৭ কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন অত্র কর...
02/03/2026

অদ্য ০২/০৩/২০২৬ কর অঞ্চল-৪, চট্টগ্রামে আয়কর আইন ২০২৩ এর ১৪৭ কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব ফরিদ আহমেদ স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার জনাব সজীব কুমার সাহাজী স্যার, উপকর কমিশনার জনাব আল আমিন (সদর দপ্তর প্রশাসন) স্যার এবং উপ কর কমিশনার মিজ ক্রিস্টিনা চাকমা স্যার (সদর দপ্তর প্রায়োগিক), সার্কেল অফিসারগণ এবং কর পরিদর্শকবৃন্দ ।

Address

Chittagong Port

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88031727775

Alerts

Be the first to know and let us send you an email when Taxes Zone-4, Chattogram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taxes Zone-4, Chattogram.:

Shortcuts

Share