আন্ নাজাত ইসলামি সমাজকল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chhatak
  • আন্ নাজাত ইসলামি সমাজকল্যাণ পরিষদ

আন্ নাজাত ইসলামি সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্টাকাল ২০০০ ইংরেজি, মানবসেবা ও সমাজকল্যানমূলক কাজের একটি স্বতন্ত্র প্রতিষ্টান...

31/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো: আনোয়ার হোসেনের পিতা জনাব রইছ আলী সাহেব আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

ঈদ মোবারক!তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
20/03/2026

ঈদ মোবারক!

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

প্রবাসী ভাইদের সহযোগিতায় আন-নাজাতের ফুড প্যাক বিতরণ সম্পন্ন।আসন্ন পবিত্র রামাদান উপলক্ষে আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরি...
18/02/2026

প্রবাসী ভাইদের সহযোগিতায় আন-নাজাতের ফুড প্যাক বিতরণ সম্পন্ন।

আসন্ন পবিত্র রামাদান উপলক্ষে আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও 'ফুড প্যাক' বিতরণ কার্যক্রম যাথাযথ ভাবে সম্পন্ন হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা। তাদের আন্তরিক সহযোগিতার ফলে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ফুড প্যাক সংগ্রহ, প্রস্তুতকরণ ও বিতরণ কার্যক্রমে আন-নাজাতের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী ভাইয়েরা সার্বিকভাবে তত্ত্বাবধান ও অক্লান্ত পরিশ্রম করেছেন।

আমরা আশা করি, সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইয়েরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে আমাদের পাশে থাকবেন। মহান আল্লাহ তাআলা সকলের দান ও শ্রম কবুল করুন—আমিন।

আলহামদুলিল্লাহ! আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তায়ালার দর...
08/01/2026

আলহামদুলিল্লাহ! আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে নত শীরে অশেষ শুকরিয়া আদায় করছি।

এই মহতী আয়োজনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সম্মানিত আলেমে দ্বীন, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, দেশী-বিদেশী দাতা ও শুভানুধ্যায়ী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই।
বিশেষভাবে ধন্যবাদ জানাই উপস্থিত সকল শ্রোতাদের—আপনাদের অংশগ্রহণেই মাহফিলটি প্রাণবন্ত ও অর্থবহ হয়েছে।

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, কুরআনের আলোয় আমাদের জীবন পরিচালিত করার তাওফিক দান করুন—আমিন

আলহামদুলিল্লাহ!  অরহান আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াত ও মাওলানা নিজাম উদ্দিন সাহেবের বয়ানের মাধ্যমে ২৬ তম তাফসীরুল কুরআন ...
08/01/2026

আলহামদুলিল্লাহ! অরহান আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াত ও মাওলানা নিজাম উদ্দিন সাহেবের বয়ানের মাধ্যমে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশন শুরু হল....

আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল-এআসুন— কোরআনের আলোয় হৃদয় আলোকিত করি, ঈমান ও আমল শুদ্ধ ক...
17/12/2025

আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল-এ

আসুন— কোরআনের আলোয় হৃদয় আলোকিত করি, ঈমান ও আমল শুদ্ধ করি।
নিজেদের ও সমাজকে হেদায়াতের পথে ফিরিয়ে আনি।

আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাবেক প্রচার সম্পাদক , সৌদি আরব প্রবাসী, জুয়েল আহমেদ (সাদ্দাম) ভাই বিয়েতে ক্রেস্ট প্...
12/06/2025

আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাবেক প্রচার সম্পাদক , সৌদি আরব প্রবাসী, জুয়েল আহমেদ (সাদ্দাম) ভাই বিয়েতে ক্রেস্ট প্রধান করছেন আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।

দেশে ও বিদেশে অবস্থানরত আন-নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই-বন্ধু ও শুভানুধ্যায়ী সহ,ছৈলা আফজলাবাদ...
06/06/2025

দেশে ও বিদেশে অবস্থানরত আন-নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই-বন্ধু ও শুভানুধ্যায়ী সহ,ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সকল বন্ধু-বান্ধব এবং প্রিয় ছাতক উপজেলার সকল সমাজ কর্মী ভাইদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ।

ঈদ মোবারক!
06/06/2025

ঈদ মোবারক!

আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর পঁচিশ  বছর পূর্তি উপলক্ষে - ছাতক উপজেলা নির্বাহী অফিসার(UNO) জনাব, মোঃ তরিকুল ইসলাম...
28/05/2025

আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে - ছাতক উপজেলা নির্বাহী অফিসার(UNO) জনাব, মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মো শফিউর রহমান এবং মুক্তির গাঁও জামেয়া মহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পিন্সিপাল জনাব হাফিজ জাকির হোসেনে কে ক্রেস্ট প্রধান করা হয়।

 #কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হয়?আসছে পবিত্র  #ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহতায়ালার সন্তষ্টি অর্জনের ...
23/05/2025

#কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হয়?

আসছে পবিত্র #ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহতায়ালার সন্তষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট পশু জবেহ করা হয়। ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এই ইবাদত সামার্থ্যবান নর-নারীর ওপর ওয়াজিব। কিন্তু অনেকেই জানেন না, ঠিক কত টাকা হলে একজন মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব হবে।

কোরআন ও হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত। মহান আল্লাহ বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা : কাউসার, আয়াত : ২)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২১২৩)

ইসলামের ভাষায় সামর্থ্যবান বলতে বোঝায় যার নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাবের অর্থ, যার কাছে সাড়ে সাত (৭.৫) ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি রুপা আছে, সে-ই নিসাব পরিমাণ সম্পদের মালিক। একইভাবে যার কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ অর্থ বা এমন প্রয়োজনাতিরিক্ত জিনিস আছে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ বা বেশি হয়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক।

কারো কাছে যদি এই পরিমাণ স্বর্ণ, রৌপ্য বা টাকা-পয়সা না থাকে, যেগুলো কোনো একটি পৃথকভাবে নিসাব পরিমাণ হয়, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার ওপর কোরবানি করা ওয়াজিব। (আল মুহিতুল বুরহানি : ৮/৪৫৫)

যেমন কারো কাছে কোরবানির দিনগুলোতে দুই ভরি স্বর্ণ ও এক হাজার টাকা আছে, যার কোনো একটিও পৃথকভাবে নিসাব পরিমাণ নয়। কিন্তু দুই ভরি স্বর্ণের মূল্য ও এক হাজার টাকা এক করলে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের বেশি হয়ে যায়। তাই তিনি নিসাবের মালিক বলে গণ্য হবেন এবং তার ওপর কোরবানি ওয়াজিব হবে। সহজ করে বললে, যার ওপর জাকাত ওয়াজিব, তার ওপর কোরবানিও ওয়াজিব

23/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Chhatak
3134

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801736054406

Alerts

Be the first to know and let us send you an email when আন্ নাজাত ইসলামি সমাজকল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আন্ নাজাত ইসলামি সমাজকল্যাণ পরিষদ:

Share