CSN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSN, Sylhet.

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে.....মিজান চৌধুরীছাতক (সুনামগঞ্জ) প্রতিন...
23/03/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে.....মিজান চৌধুরী

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্রপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ স্বল্প সময়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিনত করতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবেগ তাড়িত কন্ঠে তিনি বলেন, আমার নিজ নির্বাচনী এলাকা ছাতক ও দোয়ারাবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব।তিনি বলেন, ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার বিকেলে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্থরের মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে মিজান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন। পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান প্রমুখ।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলাবাসী-কে উপজেলা...
20/03/2026

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত

শুভেচ্ছা বার্তা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলাবাসী-কে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আবু হুরায়রা ছুরত বলেন, পবিত্র রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক মহান উপলক্ষ। তিনি আরও বলেন, সমাজের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাই একহয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসী সহ দেশ ও বিশ্ব মুসলিম উ...
20/03/2026

ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা

শুভেচ্ছা বার্তা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসী সহ দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদ শুভেচ্ছা
জানিয়েছেন ছাতকের অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল।

শুক্রবার (২০ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী সহ ছাতকবাসী, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা ”ঈদ মোবারক”।

নেতৃবৃন্দ বলেন, ঈদের আরেক শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। তাই সমাজের বিত্তবানদের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। তারা, বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের মধ্যে পার্থক্য এবং বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:-...................................
17/03/2026

জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের মধ্যে পার্থক্য এবং বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:-
...........................................................................
জেলা পরিষদের প্রশাসক হলেন সরকারের মনোনীত এমন একজন প্রতিনিধি, যিনি নির্বাচিত চেয়ারম্যান ও পরিষদের অনুপস্থিতিতে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, মনোনীত প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাপ্রাপ্ত হন এবং জেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি কর্মসূচির তদারকি করেন।

মূল কাজ ও দায়িত্ব:
চেয়ারম্যানের ক্ষমতা: নির্বাচিত প্রতিনিধি না থাকলে প্রশাসক চেয়ারম্যানের ন্যায় সব ধরণের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

উন্নয়ন প্রকল্প তদারকি: জেলার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রকল্প বাস্তবায়ন।

সরকারি প্রতিনিধি: সরকারের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।


কোঅর্ডিনেশন: জেলা পরিষদের সাথে অন্যান্য সরকারি দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন।

মূলত, স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল রাখা ও উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার বিশেষ পরিস্থিতিতে এই পদে নিয়োগ দিয়ে থাকে।
..........................................................................

জেলা প্রশাসক (Deputy Commissioner বা DC) হলেন বাংলাদেশের প্রতিটি জেলার প্রধান প্রশাসনিক, ভূমি রাজস্ব ও দণ্ডবিধিমূলক কর্মকর্তা।

তিনি মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বহুমুখী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।

জেলা প্রশাসকের প্রধান ভূমিকার ক্ষেত্রসমূহ:
জেলা কালেক্টর (Collector): জেলার রাজস্ব আদায়, ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ ও ভূমি ব্যবস্থাপনা দেখাশোনা করেন।

জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate): জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাজের তদারকি করেন।

প্রশাসনিক প্রধান: জেলার সব সরকারি দপ্তরের কাজের সমন্বয় ও সরকারের নীতিমালা বাস্তবায়ন করেন।

নির্বাচন ও দুর্যোগ ব্যবস্থাপনা: স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা এবং দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন।

অন্যান্য দায়িত্ব: লাইসেন্স প্রদান (অস্ত্র, সিনেমা হল), ট্রেজারি ব্যবস্থাপনা এবং বিভিন্ন কমিটির সভাপতিত্ব করেন।

মূলত, সরকারের প্রশাসনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের কার্যক্রমের মধ্যে জেলা প্রশাসক মূল সেতুবন্ধন হিসেবে কাজ করেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান চৌধুরীডেস্ক নিউজ:সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে ন...
15/03/2026

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান চৌধুরী

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর গ্রামের বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। তিনি আজিজুর রহমান চৌধুরীর ছেলে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্টের ) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) প্রার্থী মুহিবুর রহমান মানিকের কাছে তিনি ১ লক্ষ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। মুহিবুর রহমান মানিক পান ২ লক্ষ ২১ হাজার ৩২৮ ভোট এবং মো. মিজানুর রহমান চৌধুরী পান ৮৯ হাজার ৬৪২ ভোট। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন তিনি। তাঁর দাবি তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

তবে দলের চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে (সুনামগঞ্জ-৫) দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মিজানুর রহমান চৌধুরী-কে নিয়োগ দেয়া হয়েছে।

ছাতকে ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতক প্রতিনিধি: ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ছাতক উপজেলা ফারিয়...
13/03/2026

ছাতকে ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ছাতক উপজেলা ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শুক্রবার শহরের নিউ ভাই ভাই রেস্টুরেন্টে ছাতক উপজেলা ফারিয়ার সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

এসময় উপস্থিত ছিলেন, ফারিয়ার উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার (মেম্বার বাড়ী উজান তাহিরপুর)।
ম্যানেজার মাজিদুল হক, সাইদুল ইসলাম, এমরান আহমদ, ফারিয়ার অর্থ সম্পাদক সোহাগ হাসান, সহঅর্থ সম্পাদক সোহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আব্দুল আলিম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, শান্ত হাসান, ঝিনুক তরফদার, নাইম ইসলাম, শোয়েব আহমদ, মেরাজুল ইসলাম, ভুপেন্দনাথ রায়, বিজয় দাস, রাশেদুল ইসলাম, আবুল হাসনাত, ফরহাদ আহমদ।
এছাড়া আরো কোম্পানির ম্যানেজার ও সকল কোম্পানির এমপিও বৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতক সদর ইউপি জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদানডেস্ক নিউজ:বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখ...
06/03/2026

ছাতক সদর ইউপি জামায়াতের সেলাই মেশিন
ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান

ডেস্ক নিউজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জনসাধারণের মধ্যে সেলাই মেশিন বিতরণ, সেহরী ও ইফতার সামগ্রীর ফুডপ্যাক উপহার প্রদান। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান হাসনু'র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, মুসলমানদেরকে সর্বোত্তম জাতি হিসেবে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই নির্দেশনার আলোকেই জামায়াতে ইসলামী মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে থাকে। আর দারিদ্র্য ও দূর্নীতি মুক্ত কল্যাণমুখী বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য নেতৃত্ব ও আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে।

সকলের সহযোগিতায় মডেল উপজেলা গড়ে তুলতে চাই... কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিডেস্ক নিউজ:ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার নবন...
04/03/2026

সকলের সহযোগিতায় মডেল উপজেলা গড়ে তুলতে চাই... কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

ডেস্ক নিউজ:
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরিচিতি এবং মতবিনিময় সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে, ছাতক- দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। ছাতক-দোয়ারাবাজার এলাকা হবে একটি চাঁদাবাজি,
সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা।

সড়ক ও নৌ- পথের চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, চোরাই ব্যবসা সহ এখানের সকল অন্যায়-অপকর্ম বন্ধ করা হবে। এ অঞ্চলের মানুষশান্তি নিরাপদে বসবাস করতে চায়। এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে এক হয়ে আমরা কাজ করতে আগ্রহী। তিনি উপজেলার প্রত্যেকটি সেক্টর নিয়ে আলাদা-আলাদা মতবিনিময় করবেন। উপজেলায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে পরিকল্পনা করেই উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। এতে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল শেখ মোঃ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করি,

সমাজসেবা কর্মকর্তা শাহ মেহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শাহজাহান আহমেদ, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা, মাহবুবুর রহনান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামন নাহিদ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব লাল দাস, ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক জিয়াউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বকুল দেবনাথ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক, ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু,

ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ানা পীর আবদুল খালিক রাজা, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মী ফারুক আহমদ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম। গিতা পাঠ করেছেন অপু চক্রবর্তী। পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,গরীবদের মাঝে উপজেলা পরিষদ চত্তরে সরকারি চাল বিতরণ ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করেছেন। # #

পিবিআই পুলিশের অভিযানে আলোচিত মুহিবুর  হত্যাকান্ডের মূল আসামী ফজল গ্রেফতার ডেস্ক নিউজ:হবিগঞ্জের সদর উপজেলার তেঘরিয়া শিয়া...
01/03/2026

পিবিআই পুলিশের অভিযানে আলোচিত মুহিবুর হত্যাকান্ডের মূল আসামী ফজল গ্রেফতার

ডেস্ক নিউজ:
হবিগঞ্জের সদর উপজেলার তেঘরিয়া শিয়ালদারি গ্রামের যুবক মহিবুর রহমান (২৫) হত্যাকাণ্ডের পর কেটে গেছে দীর্ঘ পৌনে তিন বছর। ঘাতক ফজল ভেবেছিল সময়ের আড়ালে ঢাকা পড়ে গেছে তার অপরাধ। কিন্তু শেষ রক্ষা হলো না। তথ্য-প্রযুক্তির জালে আটকা পড়ে খোলস ছেড়ে বেরিয়ে এলো খুনের রোমহর্ষক বর্ণনা। গ্রাম্য সালিশে জরিমানার ‘অপমান’ সইতে না পেরেই রড দিয়ে পিটিয়ে মহিবুরকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল ফজল। রোববার (১ মার্চ) দুপুরে হবিগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেন পুলিশ সুপার মো. হায়াতুন-নবী।

যেভাবে খুনের পরিকল্পনা: তদন্ত সূত্র জানায়, মহিবুরের বাবার সাথে ফজলের বাবার কুলখানির অনুষ্ঠানে কথা কাটাকাটি হয়। বিষয়টি গ্রাম্য সালিশ পর্যন্ত গড়ালে ফজলকে আর্থিক জরিমানা করা হয়। এলাকায় সবার সামনে এই জরিমানা ও তিরস্কারকে নিজের চরম অপমান হিসেবে গণ্য করে ফজল। সেই ক্ষোভ থেকেই মহিবুরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষে সে।

হত্যার সেই রাত: ২০২৩ সালের ২৬ জুন। রাত আটটার পর ঘর থেকে বের হয়েছিলেন মহিবুর। নির্জন স্থানে ওত পেতে থাকা ফজল টিউবওয়েলের ভারী রড দিয়ে মহিবুরের মাথায় উপর্যুপরি আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দিয়ে রাতারাতি ঢাকা পালিয়ে যায় সে। নিখোঁজের একদিন পর ভেসে ওঠে মহিবুরের নিথর দেহ।

পলাতক জীবনের অবসান: পিবিআই পুলিশ সুপার জানান, ফজল অত্যন্ত চতুরতার সাথে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। তবে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই। পরদিন ২৮ ফেব্রুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করে সে।

এদিকে বিচারের আশায় দীর্ঘ সময় থানা পুলিশ কোনো কূলকিনারা করতে না পারায় হতাশ হয়ে পড়েছিল মহিবুরের পরিবার। নিহতের পিতা মো. আতর আলী অশ্রুসিক্ত চোখে বলেন, ২০২৩ সালে মামলা করার পর কত জায়গায় ঘুরেছি, কেউ পথ দেখায়নি। আজ পিবিআই খুনি ধরছে, এখন আমার ছেলের আত্মা শান্তি পাবে। মা জাহানারা বেগমের এখন একটাই চাওয়া- “ঘাতক ফজলের যেন ফাঁসি হয়। হবিগঞ্জ পিবিআই জানিয়েছে, খুনের মোটিভ ও মূল আসামির স্বীকারোক্তি পাওয়ায় এখন দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

ছাতকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাক...
25/02/2026

ছাতকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকায় ডিভোর্সি এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধর্ষিত নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রুজু করেছেন। মামলা নং-২৬, তারিখ ২৫/০২/২৬। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, এই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।

মামলার এজহার সুত্রে জানা যায়, ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের (দক্ষিণ বাগবাড়ী) লেবারপাড়া মহল্লার একটি ভাড়াটিয়া বাসায় ২টি সন্তান নিয়ে ডিভোর্সি এক নারী বসবাস করে আসছেন। প্রতিপক্ষের সাথে তার আত্মীয়-স্বজনদের সম্প্রতি একটি মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে পৌনে ১২টায় দুই যুবক ওই নারীর ঘরে ঢুকে তার ছোট ভাইকে না পেয়ে গালিগালাজের পর এক যুবক ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে ধর্ষণের ঘটনা জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আব্দুল জলিল বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নারী জোরপূর্বক ধর্ষণের বিষয়টি জানিয়েছে। হাসপাতালের (ওসিসি) শাখার প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আপনি পছন্দ করেন?
22/02/2026

ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আপনি পছন্দ করেন?

Address

Sylhet

Telephone

+8801316468226

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CSN:

Share