23/04/2014
মানুষ ও ইতর প্রাণীর মধ্যে ব্যবধান হল ওহীর জ্ঞান!
---------------------------------------------
জ্ঞান অর্জনের মাধ্যম ৩টিঃ
১. পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানঃ
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সকল প্রাণীই জ্ঞান লাভ করে থাকে। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে আর ত্বক দিয়ে স্পর্শ করে মানূষ যেভাবে জ্ঞান লাভ করে, তেমনি সকল প্রাণীও এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করে থাকে।
২. বিবেক বুদ্ধির জ্ঞানঃ
পঞ্চ ইন্দ্রিয়ের পাশাপাশি বিবেক বুদ্ধি দিয়েও জ্ঞান লাভ করা যায়। মা যেভাবে বিবেকের তাগিদে সন্তানের দায়িত্ব পালন করেন, অনুরুপ সৃষ্টির প্রায় সকল প্রাণীকে তাদের বাচ্ছার প্রতি “সেই দায়িত্ব” পালন করতে দেখা যায়। পিপিলিকা থেকে শুরু করে বিশাল হাতি, কীট পতঙ্গ থেকে সরিসিপ সবই নিজস্ব বুদ্ধি বিবেচনা খরচ করেই চলে। তবে মানূষ অন্যান্য প্রাণীকুল থেকে সামগ্রিক বিবেচনায় একটু বেশী বুদ্ধি সম্পন্ন।
৩. অহীর জ্ঞানঃ
উপরোক্ত দুটি মাধ্যম থেকে লব্দ জ্ঞানে মানূষ আর ইতর প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্যে তেমন পার্থক্য পরিলক্ষিত হয়না। কোন মানুষ ভুলের উর্ধে নয়। মানুষ এবং ইতর প্রাণীর মধ্যে জ্ঞান লাভের যে মাধ্যমটি পার্থক্য নির্ণয় করে দিয়েছে তা হল ওহীর জ্ঞান। কারণ যেখানে পঞ্চ ইন্দ্রিয় ও বিবেক বুদ্ধির জ্ঞান অকজো, সেখানেই মানুষ নির্ভুল ওহীর জ্ঞানের মাধ্যমে পায় সঠিক পথের সন্ধান।
তাই আমাদের উচিত বিবেক-বুদ্ধি সর্বস্ব না হয়ে সব ব্যাপারে অহীর জ্ঞানকে প্রাধান্যের সহিত গ্রহণ করা।