04/05/2026
আজ ৩ মে ২০২৬, রোজ রবিবার, ছাগলনাইয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্যাডেট তুষার মাহমুদ ও ক্যাডেট শানজিদা আক্তার মীমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক, মোহাম্মদ শহিদুল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার জনাব মো. মঞ্জুরুল হক এবং ছাগলনাইয়া সরকারি কলেজ রেড ক্রিসেন্টের টিম লিডার জনাব মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন প্লাটুনের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মাহফুজুর রহমানসহ প্লাটুনের সাবেক ও বর্তমান ক্যাডেটবৃন্দ।
সকলের আন্তরিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
মনোজ্ঞ এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে ছিল— কোরআন তিলাওয়াত, গজল, বক্তব্য, সঙ্গীত পরিবেশন, নৃত্য এবং কবিতা আবৃত্তি।