Upazila Family Planning Office Chauddagram, Cumilla.

Upazila Family Planning Office Chauddagram, Cumilla. "আমাদের পরিকল্পনা
আপনার বাস্তবায়ন
দুয়ে মিলে সমাজের উন্নয়ন।

🔴বিশেষ বার্তাসরকার ঘোষিত চলমান হামক্যাম্পেইন দেশের ১৮টি  জেলার ৩০টি উপজেলায় অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলায় এখনো হাম ক্যা...
04/04/2026

🔴বিশেষ বার্তা
সরকার ঘোষিত চলমান হাম
ক্যাম্পেইন দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলায় এখনো হাম ক্যাম্পেইনের কোন তারিখ দেওয়া হয়নি।

🔷 সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে আপনারা অযথা আতঙ্কিত হয়ে টিকার জন্য হাসপাতালে ভিড় করবেন না।

ক্যাম্পেইনের শিডিউল বা তারিখ ঘোষণা করা হলে সরকারি হাসপাতালের ফেসবুক পেইজ থেকে অথবা মাইকিং এর মাধ্যমে আপনাদেরকে যথাসময়ে অবগত করা হবে।
এছাড়া আপনার নিজ নিজ এলাকার স্বাস্থ্য সহকারীর কাছ থেকে ও আপনি যথাসময়ে তথ্য পাবেন।
🔷 তথ্যটি শেয়ার করুন।

- ডা: রশিদ আহমেদ চৌধুরী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

04/04/2026

EPI শিডিওলে হাম প্রতিরোধে MR টিকা মোট ২ টা ডোজ
৯ম মাসে ১ম ডোজ
১৫ তম মাসে ২য় ডোজ

আউটব্রেকের সময় ১ টা বুষ্টার ডোজ

বুষ্টার ডোজের সাথে পূর্ববর্তী ডোজের মিনিমাম ৪ সপ্তাহ বিরতি থাকবে-

2.
ধরুন, মিজেলস আউটব্রেক হচ্ছে, কিন্ত বাচ্চার বয়স এখনো ৯ মাস হয়নাই,

তাহলে বাচ্চার বয়স দেখুন,
বাচ্চার বয়স ৬ মাস হলে তাকে একটা ডোজ দিয়ে দিন,
তার ২৮ দিন পর আরেকটা ডোজ দিন, এই দুইটা ডোজ আউটব্রেক প্রিভেন্ট করার জন্য,

তারপর ৯ম মাসে ও ১৫ তম মাসে সে শিডিউল ভ্যাক্সিন পাবে-

3..
ধরুন, একটা বাচ্চার বয়স ১১ মাস,
সে ৯ম মাসের শিডিউল ভ্যাক্সিন ১ম ডোজ পেয়েছে,
এখন ২য় ডোজ ১৫ তম মাসে পাবার কথা, কিন্ত এখন মিজেলস আউটব্রেক এর কারণে এখনি ১১ মাস বয়সেই তাকে ২য় ডোজ দিয়ে দিতে হবে, (আউটব্রেক প্রিভেন্ট করার জন্য)
আবার ১৫ তম মাসে শিডিওল ডোজ পাবে।

৪..
ধরুন, কোন বাচ্চার বয়স ১৭ মাস,
সে ৯ম মাসে ১ম ডোজ পেয়েছিলো,
১৫ তম মাসে ২য় ডোজ,

তার মানে তার ডোজ কমপ্লিট,
এখন কি করনীয়?
এখন আউটব্রেকের সময় তাকে আরেকটা ডোজ দিয়ে দিন,

তার শিডিউল শেষ ডোজের সাথে ২৮ দিনের গ্যাপ থাকলেই তাকে বুষ্টার ডোজ দিয়ে দিন।

বাচ্চার বয়স, ১৫ মাসের অধিক হলেই বুষ্টার ডোজ পাবে।

ডাঃ মো: নাজমুস শিহান

🌿সিজারে ,মা,য়ের কিসের কষ্ট সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে.....৭টা পর্দা কেটে বাচ্চাটাক...
23/11/2025

🌿সিজারে ,মা,য়ের কিসের কষ্ট
সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে.....

৭টা পর্দা কেটে বাচ্চাটাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়....

মোটা সিরিঞ্জ মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়, যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয়,
আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়....

প্রতি টা মিনিট যেন এক ঘন্টার সমান, সময় যেন যায় নাহ,প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্তির হওয়া,ঘন্টার পর ঘন্টা,কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না....

তার সাথে খিচুনি,নিথর শরীরে থরথর কাপুনি, হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই, অন্য দিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়....

একফোটা জলের জন্য কতো আকুতি মিনতি কিন্তু ২৪ ঘন্টার আগে কোন জল দেয়া হয় না,মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।তখন..........

বাচ্চা যেভাবেই হোক না কেনো,যার বাচ্চা সেই জানে কতটা সে সহ্য করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই বোঝেনা.....!🍁

"পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার"পরিবার কল্যাণ সেবা ও  প্রচার সপ্তাহ-২০২৫অনুষ্ঠিত হবে ৬-১১ ডিসেম্বর ২০২৫
20/11/2025

"পরিকল্পিত পরিবার
নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার"

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫
অনুষ্ঠিত হবে ৬-১১ ডিসেম্বর ২০২৫

📋 পরিদর্শন প্রতিবেদনপরিদর্শন স্থান: সাতগড়িয়া কমিউনিটি ক্লিনিকতারিখ: ০৪-১১-২০২৫পরিদর্শনকারী: সঞ্জয় চন্দ্র ধরপদবি: পরিবার ...
04/11/2025

📋 পরিদর্শন প্রতিবেদন

পরিদর্শন স্থান: সাতগড়িয়া কমিউনিটি ক্লিনিক
তারিখ: ০৪-১১-২০২৫
পরিদর্শনকারী: সঞ্জয় চন্দ্র ধর
পদবি: পরিবার পরিকল্পনা পরিদর্শক (ভারপ্রাপ্ত)
ইউনিয়ন: কালিকাপুর ইউনিয়ন

পরিদর্শনের উদ্দেশ্য: নিয়মিত কার্যক্রম ও সেবার মান পর্যালোচনা।

পর্যবেক্ষণ:

ক্লিনিক খোলা ছিল এবং সেবা কার্যক্রম চলমান।

প্রয়োজনীয় ওষুধপত্র ও রেজিস্টারসমূহ যথাযথভাবে সংরক্ষিত।

সেবা গ্রহণে আগত রোগীর সংখ্যা সন্তোষজনক।

স্টাফদের উপস্থিতি ও কর্মদক্ষতা প্রশংসনীয়।

পরামর্শ/সুপারিশ:

সেবা রেকর্ড নিয়মিত হালনাগাদ রাখা।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ক প্রচার কার্যক্রম আরও জোরদার করা।

স্বাক্ষর:...............................................
(সঞ্জয় চন্দ্র ধর)
পরিবার পরিকল্পনা পরিদর্শক (ভারপ্রাপ্ত)
কালিকাপুর ইউনিয়ন

 #ইপিআই_কেন্দ্র গ্রাম- বিজয়পুর সাব ব্লক-ক/১ওয়ার্ড-১ ইউনিয়ন কালিকাপুর চৌদ্দগ্রাম, কুমিল্লা।
04/11/2025

#ইপিআই_কেন্দ্র
গ্রাম- বিজয়পুর
সাব ব্লক-ক/১
ওয়ার্ড-১
ইউনিয়ন কালিকাপুর
চৌদ্দগ্রাম, কুমিল্লা।

04/11/2025

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করে

ZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েল
টেস্টোস্টেরন বাড়ায়
স্পার্মের মান ভালো রাখে
সময় আগে বী-র্যপাত কমায়
রাতে ১ টা করে খেতে পারেন ৩ মাস।

Vitamin A — ত্বকের রক্ষাকবচ
Acne কমায়
ত্বক উজ্জ্বল রাখে
Night vision ভালো করে
গাজর,লাল শাক খেতে পারেন ।

Vitamin E — চুলের বডিগার্ড
Hair fall কমায়
Scalp circulation বাড়ায়
চুলে প্রাকৃতিক glow আনে
এটা ২০০ এমজি ৪০০ এমজি পাওয়া যায়
বয়স কম হলে ২০০mg night খেতে পারেন
olive oil তেলের সাথে মিশিয়ে চুল দাড়িতে লাগালে চুল পড়া বন্ধ হবে
সাথে বায়োটিন ৫০০০ যোগ করুন।

Vitamin D — হাড়ের হিরো
Calcium absorb করতে সাহায্য করে
হাড় ও দাঁত মজবুত রাখে
Mood boost করে

Iron + B12 — Energy engine
রক্ত বাড়ায়
ক্লান্তি দূর করে
ব্রেইন ফোকাস বাড়ায়

Magnesium + Selenium — Bedroom Booster
Muscle relax করে
Libido বাড়ায়
Anxiety কমায়

Smart Tip:
ত্বক, চুল আর যৌ-নস্বাস্থ্য একসাথে ভালো রাখতে চাইলে
রোজ ১টা multivitamin
রোদে ১৫ মিনিট
পরিমিত খাবার
আর পূর্ণ ঘুম
দোআ ,সদকা করুন গোপন গোনাহ জিরো হলে আপনি হিরো হবেন।

📢 উঠোন বৈঠক: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনাআজ উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক...
25/10/2025

📢 উঠোন বৈঠক: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

আজ উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গর্ভবতী মা, কিশোরী, অভিভাবক ও স্থানীয় নারী সমাজ।

আলোচনায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মেয়েদের শিক্ষার গুরুত্ব, এবং সচেতন সমাজ গঠনে পরিবারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবাই একমত হন যে —

> ✨ “১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নয়” —
এটা শুধু আইন নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব।

বৈঠকের শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন,
নিজ নিজ এলাকায় কেউ যেন অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেয় এবং সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন।

---

📍 স্থান: শামুকসার, উজিরপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
📅 তারিখ: ২৫ অক্টোবর ২০২৫
📸 ছবি: উঠোন বৈঠকের বিভিন্ন মুহূর্ত

Big shout out to my newest top fans! 💎 Shanjida SristyDrop a comment to welcome them to our community,
13/10/2025

Big shout out to my newest top fans! 💎 Shanjida Sristy

Drop a comment to welcome them to our community,

🎉✨ অভিনন্দন ✨🎉📍 উজিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রআজ বিকাল ⏰ ৫:০২ মিনিটেএকটি স্বাভাবিক প্রসব সেবা প্রদান ক...
24/09/2025

🎉✨ অভিনন্দন ✨🎉

📍 উজিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
আজ বিকাল ⏰ ৫:০২ মিনিটে
একটি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে।

👶 নবজাতক কন্যা শিশুর ওজন ⚖️ ২৭০০ গ্রাম।
👩‍🍼 আল্লাহর রহমতে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

🌸 নবজাতক শিশুর জন্য অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা রইলো 💖
🙏 সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।

---

আলহামদুলিল্লাহ। মুন্সিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হাসপাতালে আজ দুজন নবজাতকের জন্ম হল। একজন রাত ০১:৪৮ ...
15/09/2025

আলহামদুলিল্লাহ। মুন্সিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হাসপাতালে আজ দুজন নবজাতকের জন্ম হল। একজন রাত ০১:৪৮ মিনিটে একটি মেয়ে বাবু ভূমিষ্ঠ হল, তার ওজন ৩কেজি। মা এবং মেয়ে সুস্থ আছে। এবং আজ সকাল ০৮:০০ ঘটিকায় আরো একটি মেয়ে বাবু ভূমিষ্ঠ হলো। তার ওজন ৩ কেজি ৫০০ গ্রাম। আলহামদুলিল্লাহ দুইজন মা এবং দুইজন বাচ্চাই সম্পূর্ণ সুস্থ আছেন।

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা1. “তুমি কিছুই পারো না” এই কথা তাকে হীনমন্যতায় ভুগাবে এবং আত্মবিশ্বাস নষ্ট করবে।2...
06/09/2025

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা
1. “তুমি কিছুই পারো না”
এই কথা তাকে হীনমন্যতায় ভুগাবে এবং আত্মবিশ্বাস নষ্ট করবে।
2. “তোমার কারণে আমার জীবন নষ্ট”
এতে স্ত্রী মনে করবে সে বোঝা, আর সম্পর্কের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কমে যাবে।
3. “আমার মায়ের মতো তুমি রান্না/কাজ করতে পারো না”
তুলনা করা স্ত্রীকে কষ্ট দেয়, তাকে অযোগ্য মনে করায় এবং শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব তৈরি করে।
4. “তুমি মোটা/শুকনা/অসুন্দর”
চেহারা নিয়ে কটু কথা স্ত্রীকে গভীরভাবে আহত করে, তার আত্মসম্মান নষ্ট হয়।
5. “তোমাকে বিয়ে করাটা ভুল ছিল”
এটি সম্পর্কের প্রতি অবিশ্বাসের বার্তা দেয় এবং মানসিক আঘাত তৈরি করে।
6. “তুমি শুধু ঝগড়া করতে জানো”
এতে স্ত্রী নিজেকে অযথা অপরাধী ভাববে এবং দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়বে।
7. “তুমি আমার জন্য কিছুই করো না”
আসলে স্ত্রী হয়তো অনেক কিছুই করছে, কিন্তু এভাবে বলা হলে তার পরিশ্রম ও ত্যাগকে অস্বীকার করা হয়।
8. “তুমি আমার কথা শোনো না” (অভিযোগমূলক ভঙ্গিতে)
এভাবে বলা হলে স্ত্রী মনে করে তার মতামতকে কখনোই গুরুত্ব দেওয়া হচ্ছে না।
9. “তুমি অন্যদের মতো নও”
তুলনা করা সবসময় নেতিবাচক হয়, এতে স্ত্রী নিজেকে ছোট মনে করে।
10. “আমি চাইলে আরও ভালো স্ত্রী পেতাম”
এটি সবচেয়ে অপমানজনক কথা, কারণ এতে স্ত্রী মনে করবে তার কোনো মূল্য নেই এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যাবে।
---
কারণ: এই কথাগুলো এড়িয়ে চলা উচিত কারণ এগুলো মানসিক আঘাত দেয়, সম্পর্কের বন্ধন দুর্বল করে, ভালোবাসার জায়গায় অভিমান ও দূরত্ব তৈরি করে। স্ত্রীকে সম্মান ও সুন্দর ভাষায় কথা বললেই সংসার আনন্দময় হয়।

Address

Chauddagram
3550

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

,91.3198209,3a,75y,240h,90t/data=!3m7!1e1!3m5!1seVfZ

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Family Planning Office Chauddagram, Cumilla. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share