S&D 2 NESCO Ltd Chapainawabganj

S&D 2 NESCO Ltd Chapainawabganj S&D-2 NESCO PLC Chapainawabganj

06/11/2025

জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

এতদ্বারা বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন সম্মানীত বিদ্যুৎ গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁপাইনবাবগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী ০৭/১১/২০২৫ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ০৭:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

18/05/2025

তথ্য দিন, দ্রুত বিদ্যুৎ সেবা নিন।
অভিযোগ নং- 01324-278304, 02588893465

অত্র দপ্তরের সম্মানিত বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত হচ্ছে ফলে ৩৩ কেভি, ১১ কেভি বৈদ্যুতিক লাইনে ফল্ট দেখা দিচ্ছে। বৈদ্যুতিক লাইনের কোথাও স্পার্ক হলে , আগুন লাগলে, শব্দ হলে, ডালপালা পড়ে থাকলে দ্রুত অভিযোগ কেন্দ্রে অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

নির্বাহী প্রকৌশলী
বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো,চাঁপাইনবাবগঞ্জ।

18/05/2025
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বা লোডশেডিং এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমরা বিদ্যুৎ বিভাগের পরামর্...
18/03/2025

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বা লোডশেডিং এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

আমরা বিদ্যুৎ বিভাগের পরামর্শ মেনে চলি, বিদ্যুৎ এর অপচয় রোধ করি, অন্যকে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ করি। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মেনে চলি।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, চাঁপাইনবাগঞ্জ দপ্তরের বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের নাম্বার।
02588893465
01324-278304

22/12/2024

আবু মুসার মতো লাখো মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত জীবনকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সাথে জড়িত থেকে দেশের মূল চালিকা শক্তি ( বিদ্যুৎ) নিয়ে নীরবে কাজ করে যাচ্ছে।

https://www.facebook.com/BBCBengaliService/videos/1754150992100194/?app=fbl

19/12/2024

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম।
চাঁপাইনবাবগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র, হুজরাপুর ৩৩/১১ কেভি ও বটতলা হাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার ২১/১২/২০২৪ ইং তারিখ সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৪:৩০ টা পর্যন্ত বিবিবি-১ ও ২, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, রাজশাহী সার্কেল-২ এর আওতাধীন সকল ট্যারিফের গ্রাহক ও অংশীজনের অংশগ্র...
29/05/2024

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, রাজশাহী সার্কেল-২ এর আওতাধীন সকল ট্যারিফের গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১১ টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ-১, চাঁপাইনবাবগঞ্জ অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা । সে সময় আরও উপস্তিত ছিলেন, বিতরণ বিভাগ-১ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলিউল আজীম, বিতরণ বিভাগ-২ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম রেজা, বিতরণ বিভাগ-গোমস্তাপুর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফেজ নাসিম বিন জসিম, বিতরণ বিভাগ-গোদাগাড়ী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল ওয়াজিদ, শিবগঞ্জ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী, এবং বিভিন্ন শ্রেণীর গ্রাহকগণ।
অংশীজন সহ গ্রাহকগণের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, এরফান গ্রুপের প্রতিনিধি আবুল বাসার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, আদর্শ গ্রুপের ফয়সাল হক, দারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জোসনারা অটো রাইস মিলের প্রতিনিধি সেলিম রেজা, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান, নিশান ফুডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি প্রশান্ত সাহা, অগ্রণী সেচ প্রকল্পের সভাপতও সাইফুল ইসলাম, পলসা মহেসপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধি রেজাউল হক ও ফজলে রাব্বি, রনোক অটো রাইসমিলের প্রোপাইটর, নবাবগনগজ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সহ অন্যান্য বিদ্যুৎ গ্রাহক এবং নেসকো'র কর্মকর্তা ও কর্মচারীগণ।
মতবিনিময় সভা অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ প্রদান করেন এবং প্রিপেইড মিটারের বিভিন্ন সুবিধা নানা দিক নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রীর সঠিক ব্যবহার, সোলার সিস্টেম স্থাপন ও ডে লাইট ব্যবহার বিষয়ে আলোচনা হয়। রাজশাহী সার্কেল-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা এর কাছে কেউ কেউ গ্রাহক পর্যায়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পরবর্তীতে উক্ত বিষয়ে সমাধানের ব্যবস্থা করেন।

আসসালামু আলাইকুম আজকের প্রচন্ড ঝড়ের কারনে অত্র অফিসের বিদ্যুৎ লাইন ও পোলের অনেক ক্ষতি সাধন হয়েছে। অনেক জাইগাতে বড় বড় গাছ...
16/05/2024

আসসালামু আলাইকুম
আজকের প্রচন্ড ঝড়ের কারনে অত্র অফিসের বিদ্যুৎ লাইন ও পোলের অনেক ক্ষতি সাধন হয়েছে। অনেক জাইগাতে বড় বড় গাছ বিদ্যুৎ লাইনের উপরে পড়ে গেছে। ৩৩ কেভি সোর্স লাইন সহ সকল ১১ কেভি ফিড়ার বন্ধ হয়ে গিয়েছিলো। সম্মানিত গ্রাহকগনের দেয়া তথ্য ও সহযোগিতা, সকল অফিসার ও টেকনিক্যাল স্টাফ এর আন্তরিক প্রচেষ্টার ফলে অল্প সময়ের মধ্যে সকল ফিডার চালু করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহক অভিযোগ/ ট্রান্সফরমারের ফিউজ কাটার সমাধান করা হবে, ধৈর্য ধারন করার জন্য ধন্যবাদ।
পরবর্তীতে এই ধরনের প্রাকৃতিক দূর্যোগের সময় লাইন ফল্ট/ আগুন লাগা/ বিকট শব্দ হওয়া / তার ছিড়ে যাওয়া ইত্যাদি বিষয়ের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানানো হলো।
অত্র অফিসের সকল প্রকার বিদ্যুৎ অভিযোগের জন্য নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
১। 02588893465
২। 01324-278304

নির্বাহী প্রকৌশলী
বিক্রয় ও বিতরণ বিভাগ-২
নেসকো, চাঁপাইনবাবগঞ্জ।

11/04/2024

তথ্য দিন, দ্রুত বিদ্যুৎ সেবা নিন।।।

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযোগ কেন্দ্রের নাম্বার-
02588893465 ও
01324-278304

এই ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় অত্রদপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লাইনের কোথাও আগুন লাগলে, ডাল পালার সাথে লেগে থাকলে, শব্দ হলে অথবা আপনার বিদ্যুৎ লাইনের কোন সমস্যা হলে উক্ত অভিযোগ নাম্বার দুটিতে যোগাযোগ করুন, দ্রুত বিদ্যুৎ সেবা নিন। ধন্যবাদ

Address

নেসকো অফিস, পাওয়ার হাউস মোড়, হুজরাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
Chapai
6300

Alerts

Be the first to know and let us send you an email when S&D 2 NESCO Ltd Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to S&D 2 NESCO Ltd Chapainawabganj:

Share