Clean Chandpur - ক্লিন চাঁদপুর

Clean Chandpur - ক্লিন চাঁদপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Clean Chandpur - ক্লিন চাঁদপুর, Social service, Chandpur Pourashova Area, Chandpur.

পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর চাঁদপুর গড়ার অঙ্গীকার"
​চাঁদপুর আমাদের গর্ব—নদী, প্রকৃতি আর মানুষের এক মেলবন্ধন। আমাদের এই প্রিয় শহরকে আবর্জনা মুক্ত এবং বাসযোগ্য রাখতে আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর। আমাদের মূল লক্ষ্য—"যেখানে অপরিষ্কার, সেখানেই ক্লিন চাঁদপুর "

সামাজিক লজ্জা নয়, সচেতনতার প্রশ্ন!শহরকে সুন্দর করতে কেউ রাত জেগে কাজ করে…আর কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে সেই সৌন্দর্যের...
29/05/2026

সামাজিক লজ্জা নয়, সচেতনতার প্রশ্ন!

শহরকে সুন্দর করতে কেউ রাত জেগে কাজ করে…

আর কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে সেই সৌন্দর্যের বুকের উপর পোস্টার সেঁটে দেয়!
গত ঈদে ক্লিন চাঁদপুর শহরের বৈদ্যুতিক খুঁটিতে আলপনা এঁকে শুধু রং করেনি, মানুষের মাঝে সৌন্দর্যবোধ ও সচেতনতার বার্তা ছড়িয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ নিজেদের সামান্য প্রচারণার জন্য সেই শিল্প, সেই সৌন্দর্য, সেই শ্রমকে বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে পোস্টার লাগিয়ে নষ্ট করে দিচ্ছে।

প্রশ্ন হলো,
নিজের বিজ্ঞাপন কি শহরের সৌন্দর্য ধ্বংস করে করতে হবে?

ব্যক্তিগত লাভের জন্য কি নাগরিক সৌন্দর্যবোধ বিসর্জন দেওয়াটাই এখন স্বাভাবিক হয়ে গেছে?
যারা এই কাজ করছেন, তাদের কাছে অনুরোধ নয়, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম...

একটি সুন্দর শহর চাইবেন, নাকি পোস্টারে ঢেকে যাওয়া এক বিবেকহীন শহর?
চাঁদপুর আমাদের সবার।
সৌন্দর্য রক্ষা করাও সবার দায়িত্ব।

#ক্লিন_চাঁদপুর
#সুন্দর_চাঁদপুর
#পোস্টারমুক্ত_শহর
#নাগরিক_সচেতনতা
#শহরের_সৌন্দর্য_রক্ষা_করুন
#আমার_শহর_আমার_দায়িত্ব

28/05/2026

২৮/০৫/২০২৬

পবিত্র ঈদ উল আযহার আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, আনন্দের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে একে অপরের পাশে দাঁড়ানোর মাঝে।

ঈদের দিন সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে ছুটে যায় ক্লিন চাঁদপুর টিম। কিছুটা সময় তাদের পাশে বসে, তাদের কথা শুনে, তাদের মুখে একটু হাসি ফোটানোর ক্ষুদ্র চেষ্টা করে টিমের সদস্যরা।

হয়তো ছোট্ট এই সময়টুকু… কিন্তু অসুস্থ মানুষগুলোর কাছে সেটাই ছিল এক টুকরো স্বস্তি, একফোঁটা ভালোবাসা, একটুখানি আপন অনুভূতি।

এইভাবেই মানবিকতা, ভালোবাসা আর সহমর্মিতার বন্ধনে একটি সুন্দর, মানবিক চাঁদপুর গড়ে তুলতে চায় ক্লিন চাঁদপুর।

মানুষ মানুষের জন্য, ভালোবাসা হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।

#ক্লিন_চাঁদপুর #মানবিক_চাঁদপুর
া #মানুষ_মানুষের_জন্য

#ঈদের_আনন্দ_ভাগাভাগি

28/05/2026

মানবিকতার গল্প তৈরি হোক প্রতিদিন প্রতি সময়।মানুষের পাশে দাঁড়ানোর শক্তি আল্লাহ্ আমাদের কে সব সময় দান করুন। এভাবেই পাশে থাকতে ক্লিন চাঁদপুর সব সময় চেষ্টা করে । ধন্যবাদ সবাইকে

28/05/2026

ঈদের আনন্দ শুধু নিজের মাঝে নয়, সবার সাথে ভাগাভাগি করতেই অঙ্গীকার লেকে ক্লিন চাঁদপুর টিমের ছোট্ট প্রয়াস।

আলোকিত পরিবেশ, হাসিমাখা মুখ আর ভালোবাসার বন্ধনে একসাথে উদযাপিত হোক পবিত্র ঈদের আনন্দ।

এই শহর আমাদের, এই আনন্দও আমাদের সবার।

আসুন, পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে যান অঙ্গীকার লেকে, উপভোগ করুন ঈদের রঙিন মুহূর্তগুলো।

ঈদ মোবারক।

ক্লিন চাঁদপুর এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

োবারক #অঙ্গীকার_লেক #ভালোবাসার_চাঁদপুর

28/05/2026

ঈদ মোবারক ২৮/০৫/২০২৬

ঈদের আনন্দ করে ক্যামেরায় ধরে রাখুন, স্মৃতি হয়ে থাকুক ২০২৬ এর ঈদ।

পবিত্র ঈদকে আরও রঙিন ও আনন্দময় করতে ক্লিন চাঁদপুর শহরের অঙ্গীকারকে সাজিয়েছে বর্ণিল আলোকসজ্জায়। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে এসে উপভোগ করুন এই সুন্দর আয়োজন।

হাসি, আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করুন, স্মৃতি হয়ে থাকুক আজীবন।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসায়। ঈদ মোবারক।

#ঈদ২০২৬ #ঈদমোবারক #শহরেরঅঙ্গীকার

ঈদ মোবারক          Eid Mubarak দেশে ও প্রবাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
28/05/2026

ঈদ মোবারক Eid Mubarak

দেশে ও প্রবাসে সকলকে জানাই
আন্তরিক শুভেচ্ছা।

27/05/2026

ঈদের আনন্দে রঙিন শহরের অঙ্গীকার লেক

পবিত্র ঈদকে ঘিরে আনন্দ, সৌন্দর্য আর উৎসবের আবহ ছড়িয়ে দিতে ক্লিন চাঁদপুর সাজিয়েছে শহরের অঙ্গীকার লেককে ৭ রঙের আলোর মনোমুগ্ধকর খেলায়।

এই রঙিন আলো শুধু সৌন্দর্যের নয়, এটি আমাদের ভালোবাসার শহরকে আরও প্রাণবন্ত, আরও আনন্দময় করে তোলার ছোট্ট একটি প্রচেষ্টা।

ঈদের এই খুশির মুহূর্তে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে উপভোগ করুন আলোয় মোড়ানো সুন্দর এক চাঁদপুর।

রঙের এই ঝলক ছড়িয়ে দিক সবার জীবনে আনন্দ, শান্তি আর ভালোবাসা।
ঈদের আনন্দ বাড়ুক, আলোকিত হোক আমাদের প্রিয় শহর।

োবারক
#অঙ্গীকার_লেক ের_আলোর_খেলা
#ভালোবাসার_চাঁদপুর

ক্লিন চাঁদপুর পরিবারের সকল সদস্যদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ত্যাগ, ভালোবাসা আর মানবতার শিক্ষা নিয়ে পবিত্...
27/05/2026

ক্লিন চাঁদপুর পরিবারের সকল সদস্যদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ত্যাগ, ভালোবাসা আর মানবতার শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও অফুরন্ত আনন্দ।

ক্লিন চাঁদপুরের প্রতিটি সদস্যের ঈদ হোক হাসি, ভালোবাসা আর আপনজনদের সান্নিধ্যে ভরপুর। আপনাদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে কাটুক সুন্দর, নিরাপদ ও আনন্দময় মুহূর্তে ভরা এক স্মরণীয় ঈদ।

আপনাদের নিষ্ঠা, ভালোবাসা ও মানবিক কাজের মাধ্যমে যেমন আলোকিত হচ্ছে আমাদের প্রিয় চাঁদপুর, তেমনি আপনাদের জীবনও ভরে উঠুক সুখ, সফলতা ও প্রশান্তিতে।
ঈদ মোবারক।

ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে থাকুক আমাদের ভালোবাসার ক্লিন চাঁদপুর।

োবারক

#ভালোবাসার_চাঁদপুর
#ক্লিন_চাঁদপুর_পরিবার

27/05/2026

শহরের প্রাণে, মানুষের ভালোবাসার জায়গা অঙ্গীকার লেক…

ঈদের আনন্দকে আরও রঙিন, আরও প্রাণবন্ত করে তুলতে ক্লিন চাঁদপুরের উদ্যোগে করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা।

এই আলো শুধু সাজসজ্জার নয়, এই আলো আমাদের ভালোবাসার, সৌন্দর্যের, নিজের শহরকে সুন্দর দেখার স্বপ্নের।

ঈদে ঘরে ফেরা মানুষ, পরিবার, বন্ধু আর প্রিয়জনদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আলোকিত হোক অঙ্গীকার, আলোকিত হোক আমাদের প্রিয় চাঁদপুর।

ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

27/05/2026

ঈদ মোবারক
সবাইকে জানাই পবিত্র ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

পবিত্র ঈদকে আরও রঙিন, আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ক্লিন চাঁদপুর এর ব্যতিক্রমী উদ্যোগ।

এসে যান পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে, উপভোগ করুন ঈদের বিশেষ আয়োজন।
অঙ্গীকার, লেকের পাড় আনন্দ হোক সবার, হাসিতে ভরে উঠুক প্রিয় চাঁদপুর।

আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা। সবাইকে আন্তরিক আমন্ত্রণ।

োবারক
#ক্লিন_চাঁদপুর


#অঙ্গীকার_লেকের_পাড়
#ঈদের_আনন্দ
#ভালোবাসার_চাঁদপুর

27/05/2026

ঈদ মোবারক 🌙

সবাইকে জানাই পবিত্র ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। ঘরে ফেরা সকলের জন্য যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত ক্লিন চাঁদপুর টিম। আর সব কিছুতে নিজে থেকে কাজ করছেন এড.নুরুল আমিন খান আকাশ । সবাই কে ধন্যবাদ।

Address

Chandpur Pourashova Area
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clean Chandpur - ক্লিন চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category