চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) পরিচালিত একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান।

এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১লা জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম শুরুর পর হতে এ পর্যন্ত সমগ্র দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। এরই অংশ হিসাবে ২০১৫ সালের ২৭শে মে থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর জেলার ০৫ টি উপজেলা চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিন, ম

তলব উত্তর ও হাইমচর নিয়ে কার্যক্রম শুরু করে। অত্র প্রতিষ্ঠান কর্তৃক ০৩ টি জোনাল অফিস, ০১ টি সাব জোনাল অফিস, ০১ টি এরিয়া অফিস, ০৮ টি অভিযোগ কেন্দ্র ও ০৬ টি ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৫,০১৯.৩০ কিঃমিঃ লাইনের মাধ্যমে ডিসেম্বর-২০১৮ ইং পর্যন্ত আবাসিক ৩,০৪,৬৮২ টি, বাণিজ্যিক ২৬,৬৬৭ টি, সেচ ৫২৬ টি, শিল্প ১,৫৮৮ টি ও অন্যান্য শ্রেণির ৪,৯৬৯ টি সহ মোট ৩,৩৮,৪৩২ টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমিতি অত্র এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়ন সহ কৃষি ও শিল্প উৎপাদনে গতিশীলতা এনেছে। ফলে শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ জন্ম নিয়ন্ত্রণ, গ্রামীণ জনপদে নারী-পুরুষ নির্বিশেষে কর্মসংস্থান বৃদ্ধি, নিত্য নূতন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠে আর্থ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাচ্ছে।



সমিতি এলাকায় এ আমূল পরিবর্তন সম্ভব হয়েছে দেশে সমন্বিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের আন্তরিক সহায়তা এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঠিক নেতৃত্ব দান। এক্ষেত্রে দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ অনুদান অনুঘটক হিসাবে কাজ করেছে। ভবিষ্যতে একই ধরণের সহায়তা সমিতি এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



এ সুযোগে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যক্রমে তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং সহায়তার জন্য এবং আশা করি মহান আল্লাহর অনুগ্রহে এ কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং গ্রামের প্রতিটি জনপদে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ গড়বে।

দেব কুমার মালো

জেনারেল ম্যানেজার

চাঁদপুর পল্লী বিদ্যুৎসমিতি-২

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ,মতলব দক্ষিণ, মতলব উত্তর ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে পোল ভাঙ্গা, তাঁর ছেঁড়া, গাছপালা পড়ে বৈদ্...
27/05/2026

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ,মতলব দক্ষিণ, মতলব উত্তর ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে পোল ভাঙ্গা, তাঁর ছেঁড়া, গাছপালা পড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসাথে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় লাইন ঠিক করতে সময় লাগছে । আপনাদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে বিদ্যুৎ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার অনুরোধ করছি।

উত্তর পাঁচানী ক্ষতিগ্রস্ত লাইনের চিত্র
27/05/2026

উত্তর পাঁচানী ক্ষতিগ্রস্ত লাইনের চিত্র

বিদ্যুৎ কর্মীগণ ঈদের ছুটিতে না গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন ঠিক করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নিরলস পরিশ্রম করে যাচ...
27/05/2026

বিদ্যুৎ কর্মীগণ ঈদের ছুটিতে না গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন ঠিক করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে । বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা করার অনুরোধ করছি।

সম্মানিত গ্রাহক, ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে । ঘনঘন ঝড় ও ...
27/05/2026

সম্মানিত গ্রাহক,
ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে । ঘনঘন ঝড় ও বৃষ্টি হওয়ায় লাইন রক্ষণাবেক্ষণ করে চালু রাখা কষ্টকর হয়ে যাচ্ছে । আপনার বাড়ির আশে পাশে গাছপালা পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ অফিসে অবহিতকরণসহ গাছপালা সরাতে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো ।

বি:দ্র: বৈদ্যুতিক ছেঁড়া তারে কেউ স্পর্শ করবেন না । এরকম দেখলে দ্রুত বিদ্যুৎ অফিসে অবহিত করুন ।

কাজের স্বার্থে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ৪৬ টি ব্রান্ড নিউ হোন্ডা মোটরসাইকেল বিতরণ কর...
24/05/2026

কাজের স্বার্থে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ৪৬ টি ব্রান্ড নিউ হোন্ডা মোটরসাইকেল বিতরণ করা হয় । এসময় জিএম মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

22/05/2026

আসসালামু আলাইকুম
সম্মানিত গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে সুজাতপুর উপকেন্দ্রের আওতায় ৩৩কেভি ফিডার এর আশপাশের গাছের ঢালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য, আগামীকাল রোজ শনিবার সকাল ৭:০০ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বি: দ্র: পাঁচানী উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার চালু থাকবে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

21/05/2026

বিশেষ ঘোষণা:

আগামী ২৩ মে শনিবার সরকারী নির্দেশনা মোতাবেক চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল অফিস ও বিভাগ খোলা থাকবে ।

21/05/2026

আগামীকাল ২২-০৫-২৬ ইং তারিখ রোজ শুক্রবার কামতা,৩৩ কেভি ফিডার রাইট-অব-ওয়ে ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে কামতা সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১/২ এর কর্মকর্তা কর্মচারীদের মত...
07/05/2026

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১/২ এর কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভার খন্ড চিত্র।

05/05/2026

4K Master Music Final Correction DESCO

Address

Raldia, Baburhat
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২:

Share