ডাকঘর জামে মসজিদ

ডাকঘর জামে মসজিদ আল্লাহর ঘর মসজিদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

18/05/2024

ডাকঘর মোল্লা বাড়ির মৃত ইয়াছিন মোল্লার ৪র্থ ছেলে এবং ডাকঘর জামে মসজিদ এর সভাপতি জনাব ইসহাক মোল্লার ছোট ভাই, জনাব বিল্লাল মোল্লা, মারা গেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।হে আল্লাহ মৃতের জীবনের সমস্ত ভুন গুলোকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

"একজন আলেম বলেছিলেন,“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার...
18/10/2023

"একজন আলেম বলেছিলেন,
“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার চিন্তা-চেতনায় সর্বদা এটাই থাকত, যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে।”

পিতার জন্য দোআ, মৃত কিংবা জীবিত।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا

23/09/2023

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে!

গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাকে হজম করতে না পেরে আবার তাকে তীরে ফিরিয়ে দিবে!

ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাকে হত্যা করতে পারবে না।

আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা তাঁর শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তারা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন।

আমিন!

ইনশাআল্লাহ সবাই চেষ্টা করি 🤲
03/05/2023

ইনশাআল্লাহ সবাই চেষ্টা করি 🤲

12/03/2023

🌺ইস্তেগফার ঃঃ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

জিকির ঃ সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

তওবা ঃ আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি

দোয়া ইউনুস ঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ

দুরুদ শরীফ ঃঃ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লা হাওয়া ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওয়া ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

পড়ে শেষ হলো আলহামদুলিল্লাহ🌺

22/01/2023

১.❝সুবহান-আল্লাহ্❞।
২.❝আলহামদুলিল্লাহ্❞।
৩.❝লা-ইলাহা ইল্লাল্লাহ্❞।
৪.❝আল্লাহু আকবার❞।
৫.❝হাসবুনাল্লাহু ওয়ানি মাল ওয়াকিল❞।
৬.❝আস্তাগফিরুল্লাহ্❞।
৭.❝আল্লাহুম্মাগ-ফিরলি❞।
৮.❝লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্❞।
৯.❝আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াহ্❞।
১০❝আল্লাহুম্মা আজিরনি মিনান-নার❞।
১১.❝লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুু
মিনায- যালিমীন❞
--পড়ার শেষে আলহামদুলিল্লাহ্।🖤

20/01/2023

একটি দোকান খুঁজে বের করতে হবে আমাদের।
সবাই আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন। প্রায় নিশ্চিত করেই একটি দোকান খুঁজে পাবেন ইন-শা-আল্লাহ। "সাঁঝবেলা ষ্টোর", "বিদায়বেলা ষ্টোর", "শেষ যাত্রা", "আখিরাতের সদাই" টাইপের নাম হবে দোকানটির।
দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে এই দোকান। কাফনের কাপড়, আতর, লোবান, কর্পূর, খাটিয়া, কাফনের বাক্স, কম দামী চা-পাতা, পলিথিন, কসকো মিনি সাবান, গামছা ইত্যাদি কিনতে পাওয়া যাবে দোকানটিতে।
পূর্ণ এক দিন অবসর নিন দৈনন্দিন কাজ বা পড়ালেখা থেকে। সকাল সকাল দোকানটির সামনে বসবেন। উঠবেন একদম রাত ১২ টার দিকে। যত্ন করে লক্ষ্য করুন "সদাইপাতি" কিনতে আসা মানুষগুলোকে। মনে চাইলে মাইয়্যাতের বয়স, ধনসম্পদ, মৃত্যুর কারণও জানতে চাইতে পারেন তাঁদের কাছে। প্রয়োজন মনে করলে এক টুকরো কাগজে লিখেও নিতে পারেন তথ্যগুলো।
ভাগ্য নিতান্ত ভালো হলে দোকানটির সাথে লাগোয়া একটি মাসজিদও পাবেন। সেখানে সালাত আদায় করুন সময় মতো। হয়তো কোন মাইয়্যাতের জানাযাতে শরীক হওয়ার তাওফীকও জুটে যেতে পারে।
দিনের সবশেষে জানাযা পড়ানো মাইয়্যাতের স্বজনদের সাথে শরীক হয়ে যান। কেউ মানা করবে না। কেউ জিজ্ঞেস করবে না কিছু। কবরস্থানে দাফনেও শরীক হন। দাফন শেষ হওয়ার পরে বাড়ী ফিরে আসুন।
বাড়ী ফিরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে সারাদিনের কথা বলা মানুষদের কথা একটু ভাবুন। কাগজে কিংবা মগজে টুকে রাখা তথ্যগুলোর সাথে মিলিয়ে নিন। তারপর ঘুমিয়ে পড়ুন।
ভাইয়েরা, এই একটি কাজ করে দেখতে পারি আমরা।
আমাদের মধ্যে যাঁদের #দুনিয়াবী_ভালোবাসা প্রকট, অতিরিক্ত সহায়-সম্পত্তি প্রীতি ক্রমাগত বেড়েই চলছে যাঁদের, তাঁদের জন্য বড় উপকার হবে কাজটিতে ইন-শা-আল্লাহ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তা'আলার জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।

প্রিয় দ্বীনী মুহতারাম,, আসুন আমরা আজ থেকেই সকল পাপ, হারাম, খারাপ কাজ,,গুনাহ থেকে তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং নিজেকে একজন দ্বীনদার practicing আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলি....

© মুহাম্মদ জাভেদ কায়সার (রহ.) ্্্

01/01/2023

কিভাবে কথা বলতে হবে?- কুরআন কারীমে যা এসেছে…

১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (আরাফ, ৩৩)

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নাহল, ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দ্বার উন্মুক্ত করা। (আহযাব, ৭১ - ৭২)

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান, ১৯)

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা- মীম সাজদাহ, ৩৪)

১০. উত্তম কথায় দা'ওয়াত দেয়া। (হা- মীম সাজদাহ, ৩৪)

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ, ২)

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার-নীতি অবলম্বন করা। (আ'রাফ, ১৯৯)

১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয ়ও কোমল ভাষায় কথা না বলা। (আহযাব, ৩২)

১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (ফুরকান, ৬৩)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে তাঁর নির্দেশ মোতাবেক চলার তাওফীক দান করুন, আমীন।

সবাইকে যাজাকাল্লাহ খয়ের পুরোটা পরার জন‍্য.

Address

মতলব রোড, ডাকঘর
Chandpur

Telephone

+8801918469565

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাকঘর জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ডাকঘর জামে মসজিদ:

Share

Category