27/03/2024
আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা স্টিয়ারিং কমিটি এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান মহোদয় উক্ত দুইটি সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব শ্রীমা চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ডাঃ বাধন রায়, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি জনাব সুমন খান, জনাব তাজুল ইসলাম মজুমদার, পীর বাদশা মিয়া রোড, চাঁদপুর, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতিনিধি এডভোকেট সাইফুদ্দিন বাবু, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি জনাব (রোকেয়া) বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাজীগঞ্জ উপজেলার সারেন্ডারকৃত ৪৩ জন বেদে ভাতার কোটা চাঁদপুর পৌরসভায় স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া চাঁদপুর জেলার ৩৭ জন নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধীকে ১০,০০০/- টাকা করে অনুদান প্রদানের নিমিত্তে বাছাই পূর্বক নামের তালিকা নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, ঢাকায় প্রেরণ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।