জেলা প্রশাসন, চাঁদপুর

জেলা প্রশাসন, চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের ২০ জন সদস্যকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে ৪৫ দিন ব্যাপী ড্রেস মেকিং...
17/06/2025

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের ২০ জন সদস্যকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে ৪৫ দিন ব্যাপী ড্রেস মেকিং প্রশিক্ষণ শেষে প্রদান করা হলো ২০ টি সেলাই মেশিন।

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।🌙 ঈদ মোবারক 🌙
06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক 🌙

06/06/2025

🎉 ঈদ মোবারক! 🌙
ঈদুল আযহার শুভেচ্ছা

আসুন, দায়িত্বশীল আচরণের মাধ্যমে কোরবানির পবিত্রতা রক্ষা করি। ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে-
✅ কোরবানির বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করুন।
✅ আপনার প্রতিবেশীর খোঁজ নিন — ঈদের আনন্দ হোক সবার জন্য।
✅ আপনার উৎসব যেন অন্যের বিরক্তির কারণ না হয়, তা নিশ্চিত করুন।
✅ তরুণ-তরুণীদের প্রতি অনুরোধ — নদীতে না নামুন, নিরাপদ থাকুন।
✅ ধর্মীয় অনুশাসন মেনে কোরবানি দিন — গরীব, আত্মীয় ও প্রতিবেশীর হক আদায় করুন।

প্রতিবন্ধীদের জীবনকে কিছুটা সহজ করতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর”-এর ...
03/06/2025

প্রতিবন্ধীদের জীবনকে কিছুটা সহজ করতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর”-এর মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হলো ১৫টি হুইলচেয়ার, ৫টি ট্রাইসাইকেল, ২টি কর্নার চেয়ার ও ৩টি ফোল্ডিং ওয়াকার।

দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান টেকসইভাবে উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌ...
02/06/2025

দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান টেকসইভাবে উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়।

০১.০৬.২০২৫

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২...
31/05/2025

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি"

প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় র‍্যালি ও সচেতনামূলক সভা।

২৬ মে ২০২৫জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে অনুষ্ঠিত হলো "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমি...
26/05/2025

২৬ মে ২০২৫
জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে অনুষ্ঠিত হলো "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার।
সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নিয়ে ভোক্তার অধিকার রক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

২৫ মে ২০২৫জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিত...
26/05/2025

২৫ মে ২০২৫
জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে স্মারক বক্তা ও আলোচকবৃন্দ নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যের বাণী এবং চব্বিশের গণঅভ্যুত্থানে তাঁর উত্তরাধিকারের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব...
25/05/2025

ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন, চাঁদপুর-এর আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’।
আপনারা সকলেই আমন্ত্রিত।

অদ্য ১৪ মে ২০২৫ তারিখে জেলা প্রশাসন, চাঁদপুরের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ...
14/05/2025

অদ্য ১৪ মে ২০২৫ তারিখে জেলা প্রশাসন, চাঁদপুরের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) জনাব আ,ন,ম নাজিম উদ্দিন।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও খাদ্য ব্যবসায়ীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। খাদ্য বাহিত রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবার ভূমিকা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
13/05/2025

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

08/05/2025

Address

Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন, চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share