17/08/2026
চাঁদপুর পুলিশ লাইন নার্সারির মালিক ও উদ্ভিদপ্রেমী সোহান চৌধুরী আজ আমার ফ্রুটস ভ্যালি এগ্রোর জন্য মাল্টা, কমলা ও ম্যান্ডারিনের বেশ কিছু দুর্লভ ও উন্নত জাতের ৪–৫ বছর বয়সী ফলভর্তি পরিণত গাছ উপহার হিসেবে পাঠিয়েছেন।
ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আনা এসব জাত বাংলাদেশের জন্য একেবারেই নতুন, এখনো বাণিজ্যিকভাবে রিলিজ হয়নি।
সবচেয়ে বড় উদারতা সোহান চৌধুরীর বহুল আলোচিত হংজিয়াং সুইট অরেঞ্জ (Hongjiang Sweet Orange)-এর প্রায় চার বছর বয়সী একটি মাতৃগাছ। চমৎকার স্বাদ ও গুণমানের জন্য এটি চীনের “কমলার রাজা” হিসেবে পরিচিত।
এ বছর এসব গাছের ফলন, স্বাদ ও গুণগত মান ভালোভাবে পর্যবেক্ষণের পর ফ্রুটস ভ্যালি এগ্রোতে চারা উৎপাদন করে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের কাছে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একজন কৃষকের প্রতি আরেকজন বৃক্ষপ্রেমী মানুষের এমন আস্থা, ভালোবাসা ও উদারতা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে।
সোহান চৌধুরীকে এই দুর্লভ ও মূল্যবান গাছগুলো দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। 🌱🍊