চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Chandora
  • চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন...
28/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ফতেপুরে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম, সময়, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ কৃতজ্ঞতা:
সাইফুল ইসলাম বেপারী ভাই (মাধবপুর)
মোহাম্মদ আলী মামা (ফতেপুর)
আলী আকবর ভাই (ফতেপুর)
মাহফুজ আলম ভাই (ওয়াইজনগর)
বাবুল হোসেন (বার্তা)
মনির মামা (ফতেপুর)
ইশতিয়াক আহমেদ ফাহিম (ফতেপুর)
পিয়াল (ফতেপুর)
কামরুল হাসান (ফতেপুর)
নাজমুল হাসান (ফতেপুর)
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা উৎসাহ, সহযোগিতা ও শ্রম দিয়ে পাশে ছিলেন, তাঁদের সকলের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

💙 আয়-ব্যয়ের হিসাব
ফতেপুর থেকে গাছ লাগানো ও খিচুড়ি আয়োজনের জন্য প্রাপ্ত অনুদান
পিয়াল — ১,০০০/-
নাজমুল — ১,০০০/-
কামরুল — ১,০০০/-
ইশতিয়াক আহমেদ ফাহিম — ২,০০০/-
আলী আকবর ভাই — ২,০০০/-
মোহাম্মদ আলী মামা — ৩,৫৪০/-
বাবুল হোসেন — ১,০০০/-
অন্যান্য — ২০০/-
মোট: ১১,৭৪০/- টাকা
ক্রেস্ট বাবদ (পরবর্তীতে বাস্তবায়ন হবে):
মনির মামা — ৪,০০০/- (বাকি)
বৃক্ষরোপণ কর্মসূচির জন্য অনুদান
সাইফুল ইসলাম বেপারী ভাই — ২৬,০০০/-
মাহফুজ আলম ভাই — ২,৬০০/-
মোট: ২৮,৬০০/- টাকা
✅ সর্বমোট প্রাপ্ত অর্থ
৪০,৩৪০/- টাকা

💸 ব্যয়ের হিসাব
গাছ ক্রয় (১৭০টি) — ২১,৫০০/-
শ্রমিক মজুরি (৬ জন) — ৪,৪০০/-
শ্রমিকদের নাস্তা — ৪৭০/-
বাবুর্চী বিল — ২,০০০/-
লাকড়ি — ৮০০/-
মুরগি (২০ কেজি) — ৩,০০০/-
মুদি মালামাল — ৩,৫৪০/-

মোট ব্যয়: ৩৫,৭১০/- টাকা
💰 অবশিষ্ট জমা
৪,৬৩০/- টাকা
বিঃদ্রঃ অবশিষ্ট অর্থ গাছের বেড়া নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, ইনশাআল্লাহ।

🤍💙 চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান ও সহযোগিতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

25/06/2026

আসসালামু আলাইকুম।

আগামী ২৭/০৭/২০২৬ ইং (শনিবার) দুপুর ২:০০ ঘটিকায় আমাদের প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম বেপারী ভাইয়ের অর্থায়নে ফতেপুর নদীর পাড় সংলগ্ন রাস্তার দুই পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি শেষে সকলের জন্য খিচুড়ি আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

উক্ত আয়োজনে চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন

যোগাযোগ:
মোঃ ইব্রাহিম
ফোন: 0 1795-890566

14/06/2026

🚨 হারানো বিজ্ঞপ্তি 🚨
১৪/০৬/২০২৬ তারিখ দুপুর এরপর থেকে মাদ্রাসা ছাত্র মোঃ মোরসালিন নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
🔹 নাম: মোঃ মোরসালিন
🔹 পিতার নাম: মোশারফ মোল্লা
🔹 গ্রাম: মাধবপুর,চান্দর, সিংগাইর,মানিকগঞ্জ
কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ: ০১৮০৪১৯৭৬৯৯/০১৮৮১৪৪২৫৯৩
মানবিক কারণে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত মোরসালিন এর সন্ধান পাওয়া যায়। 🙏

🩸 মানবতার সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত 🩸চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক...
08/06/2026

🩸 মানবতার সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত 🩸

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আবির সফলভাবে তাঁর ৮ম রক্তদান সম্পন্ন করেছেন।

রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ উদ্যোগ। মানবতার কল্যাণে তাঁর এই স্বেচ্ছাসেবী অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন সবসময় চান্দহর ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারে।

❤️ রক্ত দিন, জীবন বাঁচান।
🤝 মানবতার সেবায় থাকুন আমাদের সঙ্গে।

#রক্তদান #রক্তদাতা #মানবতারসেবা #চান্দহর_ইউনিয়ন_সমাজকল্যাণ_ফাউন্ডেশন

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীণ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার প্রিয় শেখ মোঃ সেলিম রাজিবে...
13/04/2026

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীণ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার প্রিয় শেখ মোঃ সেলিম রাজিবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি, তার অবদান ও তার আন্তরিকতা আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা, তাকে ক্ষমা করে দিক, তার কবরকে প্রশস্ত ও নূরের আলোয় ভরিয়ে দিক। তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। তার সকল গুনাহ মাফ করে তাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।

হে আল্লাহ, তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার তাওফিক দিন এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

আমরা সবাই তার জন্য দোয়া করি— আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।

আমিন।

আলহামদুলিল্লাহ 🤲চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃ...
19/03/2026

আলহামদুলিল্লাহ 🤲
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করেছে

★মূলবর্গ যুব ও ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন★

তাদের প্রতিটি সদস্য গত কয়েকদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে কাজ করেছেন—তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের প্রতি জানাই আমাদের অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃ আতলস খান এবং
মূলবর্গ যুব ও ক্রিড়া উন্নয়ন ফাউন্ডেশন এর প্রবাসী ভাইদের
এবং শুভানুধ্যায়ীদের প্রতি, যারা আর্থিক সহায়তা ও মূল্যবান পরামর্শ দিয়ে এই আয়োজনকে সফল করেছেন।মূলবর্গ যুব ও ক্রিড়া উন্নয়ন ফাউন্ডেশন এর
আপনারা পাশে ছিলেন বলেই আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমেই আমরা আজ এই সফলতা অর্জন করতে পেরেছি।

আল্লাহ তাআলা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন—আমিন 🤍

ধন্যবাদান্তে,
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন।

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান সাইদ -এর প্রথম  কাব্যগ্রন্থ “রুহের রজনীগন্ধা” সম্প...
04/03/2026

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান সাইদ -এর প্রথম কাব্যগ্রন্থ “রুহের রজনীগন্ধা” সম্প্রতি অমর একুশে বইমেলা-এ প্রকাশিত হয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী-এর স্টল নং–২৩০-এ।

এই নতুন কাব্যগ্রন্থের জন্য তাঁর প্রতি রইল অসংখ্য দোয়া ও আন্তরিক শুভকামনা।

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য লেখক কাউসার রহমান-Kawsar Rahman -এর দ্বিতীয় কাব্যগ্রন্থ “হৃদয়ের...
04/03/2026

চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য লেখক কাউসার রহমান-Kawsar Rahman -এর দ্বিতীয় কাব্যগ্রন্থ “হৃদয়ের নীল নোটবুক” সম্প্রতি অমর একুশে বইমেলা-এ প্রকাশিত হয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী-এর স্টল নং–২৩০-এ।

এই নতুন কাব্যগ্রন্থের জন্য তাঁর প্রতি রইল অসংখ্য দোয়া ও আন্তরিক শুভকামনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) শ্রেণির পরীক্ষার ফলাফল, সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতির ভিত...
22/02/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) শ্রেণির পরীক্ষার ফলাফল, সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতির ভিত্তিতে বোর্ড স্কলারশিপ (মেধাবৃত্তি) এর জন্য মনোনীত হওয়ায় চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সাবেক উপ শিক্ষা বিষয়ক সম্পাদক Mahabub Molla এর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল💙🤍

Address

Chandhar
Chandora

Website

Alerts

Be the first to know and let us send you an email when চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category