16/12/2025
অদ্য ১৫/১২/২০২৫ তারিখ রোজ সোমবার বেলা ৩:৩০ ঘটিকা বিএফআইডিসি'র সভা কক্ষে "বার্ষিক গোপনীয় প্রতিবেদন" সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিএফআইডিসি'র মাননীয় সচিব জনাব নাহিদা বারিক মহোদয় উপস্থিত ছিলেন। কোর্স পরিচালক জনাব এ.এ.এম শাহজাহান সরকার, মহাব্যবস্থাপক মহোদয়ের সঞ্চালনায় কালুরঘাট ও কাপ্তাইস্থ শিল্প ইউনিটের প্রধানগণ, বিএফআইডিসি, রাবার বিভাগ, চট্টগ্রাম জোন, চট্টগ্রামের ০৯ টি রাবার বাগানের বাগান প্রধান ও হিসাব প্রধান এবং জোন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।