স্মৃতির পাতাগুলো

স্মৃতির পাতাগুলো হারানো দিনের পুরোনো কথাগুলো...

মনে হচ্ছে সত্যিকার অর্থেই যাদের এই মুহূর্তে সহযোগিতা প্রয়োজন আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি। বর্তমানে আমরা আছি মিরসরাই ...
25/08/2024

মনে হচ্ছে সত্যিকার অর্থেই যাদের এই মুহূর্তে সহযোগিতা প্রয়োজন আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি।
বর্তমানে আমরা আছি মিরসরাই এর প্রত্যন্ত অঞ্চলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৭ কিলোমিটারের বেশি ভিতরে ভালোবাসা বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।
এখনো হাজার হাজার মানুষ এখানে পানিবন্দি। শুকনো খাবার মোমবাতি বিশুদ্ধ পানি এবং ভারী খাবার যেমন চাল ডাল তেল আলু লবণ সহ একান্ত প্রয়োজনীয় রান্নার সামগ্রী পৌঁছে দিচ্ছি।

ভালো খবর হচ্ছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে এসে ভাইয়েরা ভালোবাসা বিতরণ করছেন। সময়ের সাথে সাথে পানির পরিমাণ কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে। আজকে এ অঞ্চলে বেশ বৃষ্টি হচ্ছে।

ভারতীয় পানি সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ফটিকছড়ি অঞ্চলের বন্যায় প্লাবিতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত।বাংলাদেশ ছাত্র অধ...
24/08/2024

ভারতীয় পানি সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ফটিকছড়ি অঞ্চলের বন্যায় প্লাবিতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
চট্টগ্রাম জেলা

যেখানে বোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিলো না, প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমানায় যেখানে এখনো কোনো ত্রান পৌঁছেনি সেখানে আমাদের স্...
23/08/2024

যেখানে বোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিলো না, প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমানায় যেখানে এখনো কোনো ত্রান পৌঁছেনি সেখানে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাঁধে করে সামর্থ্যের সবটুকু উজাড় করে ভালোবাসা পৌঁছে দিয়েছেন।
এই ভালোবাসা বিতরণ অব্যাহত থাকবে।

ফটিকছড়িতে আমরা অসহায় ভাইদের দেখতে এসেছি। ফেনী নোয়াখালীর আড়ালে পড়ে গেছে এসব অঞ্চল। সবাইকে এগিয়ে আসার অনুরোধ
23/08/2024

ফটিকছড়িতে আমরা অসহায় ভাইদের দেখতে এসেছি। ফেনী নোয়াখালীর আড়ালে পড়ে গেছে এসব অঞ্চল। সবাইকে এগিয়ে আসার অনুরোধ

কনট্যাক্টর বললো - "এখন তো কাঁচা আছে।। শুকিয়ে গেলে সোজা হয়ে যাবে।।"😀😀
07/09/2023

কনট্যাক্টর বললো - "এখন তো কাঁচা আছে।। শুকিয়ে গেলে সোজা হয়ে যাবে।।"
😀😀

24/10/2022

জামাইকে চোখ টিপ দিয়ে রুমে ডাকার মতো ওয়েদার ! 😉🤭

08/08/2022

You have to remember ✌️

19/11/2021

জড়িয়ে ধরা ব্যাপারটা মারাত্মক রকমের সুন্দর। অনেক মাস পর বাড়ি ফিরে মা কে জড়িয়ে ধরা, অন্য শহর থেকে অনেকদিন পর বাড়ি ফেরা ছোট ভাইকে জড়িয়ে ধরা, বহুদিন পর কোন বন্ধুর দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরা।

কাউকে ভালবেসে জড়িয়ে ধরা, প্রচন্ড ঘৃণায় কাঁদতে কাঁদতে কাউকে জড়িয়ে ধরা, আর কখনোই দেখা হবেনা জেনেও শেষবারের মত জড়িয়ে ধরা, প্রচন্ড সুখে কাউকে জড়িয়ে ধরা অথবা প্রচন্ড কষ্টে কাউকে জড়িয়ে ধরা এই সব ধরনের জড়িয়ে ধরাই মারাত্মক রকমের সুন্দর।

বিশ্বাস করেন এই জড়িয়ে ধরা ব্যাপারটায় না অদ্ভুত রকমের মানসিক শান্তি আছে, মায়া আছে, ভালবাসা আছে! 🖤🌻

তুমি চাইলেই থেকে যেতে পারতে! - শায়লা শামীম বাঁধন
20/08/2021

তুমি চাইলেই থেকে যেতে পারতে!
- শায়লা শামীম বাঁধন

শ্রাবনের অঝরো ধারায় বৃষ্টি হয়ে ঝরলেও পারতে!!আমি না হয় ভিজতে যেতাম-ডানা মেলে তোমায় উপভোগ করতাম!নয়তো বা ঝিরিঝিরি বৃষ্টি হয়...
09/08/2021

শ্রাবনের অঝরো ধারায় বৃষ্টি হয়ে ঝরলেও পারতে!!
আমি না হয় ভিজতে যেতাম-
ডানা মেলে তোমায় উপভোগ করতাম!
নয়তো বা ঝিরিঝিরি বৃষ্টি হয়েও ঝরতে পারতে,
জানালা দিয়ে হাত বাড়িয়ে তোমায় ছুঁতাম!!
মন খারাপ গুলো নিমিষেই বিলীন হতো সেই বৃষ্টি ছুঁতেই!

তুমি হতে পারতে আমার মনের আবোলতাবোল ভাবনা,
যাকে নিয়ে আমি অগোছালো হাতে সব কিছু লিখতাম!!
কিংবা খোপায় পরা বেলিফুল হলেও পারতে,
ভালো লাগায়, মুগ্ধতায় না হয় মুচকি হাসি হাসতাম!!

তুমি না হয় আকাশ কালো হলে,
এক টুকরো রোদ হয়ে আসতে;
আমি আনমনে তোমায় নিয়ে ভাবতাম।

একশত চার ডিগ্রী জ্বরের ঘোরে
তুমি না হয় আমার উল্টাপাল্টা বকার,
কথা বলার কারন হয়ে আসতে;
জ্বর নিয়েও হেসে উঠতাম অকারণেই।
কিংবা আসতে পারতে তীব্র শীতে কাঁথা হয়ে..
আমি না হয় আস্টেপিস্টে জড়িয়ে নিতাম!!

অপ্রিয় সবকিছুর মাঝেও তুমি একজন,
প্রিয় হয়ে থাকতে পারতে...
আমি না হয় বুঝে নিতাম তোমায়,
আমার সবটা দিয়ে!!!!

তুমি যদি পারতে!!!

- শায়লা শামীম বাঁধন

ঈদ মোবারক
21/07/2021

ঈদ মোবারক

13/01/2021

নিজের বাচ্চার চেয়ে শাশুড়ীর বাচ্চা পালা বেশি কঠিন।

দু'চারটা মাইর দিবেন!
তারও সুযোগ নাই!😒

Address

Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতির পাতাগুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share