11/02/2026
প্রিয় দেশবাসী এবং জাতি ধর্ম নির্বিশেষে আমার প্রিয় জন্মস্থান এর মতলব এর ভোটারগন।
আপনাদের নিশ্চয়ই জানা আছে বাংলাদেশ যখন একদলীয় শাসনে নিষ্পেষিত ছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তন করেছেন বহুদলীয় গণতন্ত্রে, এর ফলে সুযোগ হয়েছে জামাতে ইসলামীসহ অনেক দলের রাজনীতি করার সুযোগ।
শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি'র মাননীয় চেয়ারম্যান তার সুযোগ্য সন্তান তারেক রহমান এবং তার অনুসারী বিএনপির ত্যাগী নেতা আমাদের শ্রদ্ধেয় ড: জালাল ভাই আপনাদের কাছে ভোট চাচ্ছেন।
আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১১ সালে মতলব নিউ হোস্টেল মাঠে একটি বিরাট জনসভায় আমি একটি আধুনিক মতলব করার স্বপ্ন দেখার কথা আপনাদের জানিয়েছিলাম এবং দুটি সেতু নির্মাণের দাবিসহ সহ কিছু পরিকল্পনার কথা বলেছিলাম। পরবর্তীতে আমি যখন ইস্পাহানি গ্রুপে তখন দল-মত নির্বিশেষে ১০১ জন উচ্চশিক্ষিত পেশাজীবী সন্তানগণ গড়ে তুলেছি মুভমেন্ট ফর এ মর্ডান মতলব। ডাক দিয়েছিলাম "মতলব পাল্টাও" এর।
মতলবের বিভিন্ন স্থানে আমাদের এই ডাক দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল এবং ইতিমধ্যে একটি ব্রিজ তৈরি হয়েছে। আরেকটি হলেই মতলব হতে পারে ঢাকার কাছে একটি আধুনিক মতলব উপ শহর।
আমার স্বাস্থ্যগত সমস্যা এবং সাংবাদিকতার পেশাগত কারণে আমি এবারের নির্বাচনে মতলব যেতে পাচ্ছিনা বলে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। কিন্তু মতলব পাল্টাও এর লক্ষ্য অর্জন এখন নির্ভর করছে আপনার ভোটের সিদ্ধান্ত।
তাই এই পোষ্টের মাধ্যমে আমার আকুল আবেদন: আগামী দিন ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন। ব্যক্তিগত স্বার্থ এবং বিভেদ ভুলে গিয়ে গণতন্ত্র ও দেশের সমৃদ্ধির জন্য এবং আমার স্বপ্নের ঢাকার কাছে আধুনিক মতলব উপশহর গড়ার জন্য ধানের শীষে ভোট দিবেন সেই সাথে হ্যাঁ ভোট দিন। মনে রাখবেন সুযোগ বার বার আসে না।
বিশেষ করে আমার জন্মস্থান উদদমদী, শৈশবের মুনসবদী, শোভনকরদি, বরদিয়া, দীঘলদি, ঢাকের গাঁও, রসুলপুর, ঠৈঠালিয়া, ফতেহপুর, গাজীপুর, মান্দারতলী, ফরাজী কান্দি এবং বিশেষ করে আমার যৌবনের বেশিরভাগ সময় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে ব্যয় করা মতলব শহরের পশ্চিমের আমাদের "সেভেন সিস্টার" গ্রামগুলোর প্রিয় জনগণের কাছে আমার বিনীত অনুরোধ: দেশ এবং মতলবের উন্নয়নের জন্য আগামী দিন ধানের শীষে ভোট দিন।
ইনশাল্লাহ আপনাদের রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সুযোগ্য কর্মী আমাদের মতলবের কৃতি সন্তান ডক্টর জালাল ভাই বিজয়ী হলে দেশ যেমন সমৃদ্ধ হবে, তেমনি আমরা একটি "আধুনিক মতলব উপশহর" গড়ে আমাদের জন্মস্থান মতলবকে পাল্টাতে পারবো।
নির্বাচিত এমপি হয়ে হয়ে মতলবের উন্নয়নে আমার সিনিয়র বড় ভাই ডক্টর জালাল ভাই চাইলে আমার স্বপ্নের "মতলব পালটাও" আন্দোলনকে বাস্তবে রূপদানের জন্য আমি তার সাথে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ।
তাই সবার কাছে অনুরোধ আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং "ধানের শীষ" মার্কায় ভোট দিয়ে একটি আধুনিক মতলব উপশহর গড়ার সুযোগ গ্রহণ করি।
বিনীত,
আপনাদের প্রিয় সাংবাদিক ফারুক আহমেদ
চেয়ারম্যান- মুভমেন্ট ফর মডার্ন মতলব
( মতলব পাল্টাও)
কন্সাল্টিং এডিটর- ডেইলি অবজারভার
সম্পাদক- দি বাংলাদেশ এক্সপ্রেস
www.thebangladeshexpress.com