বুড়িচং উপজেলা

বুড়িচং উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুড়িচং উপজেলা, Burichang, Burichang.
(1)

এই পেইজ কোনো গনমাধ্যম, সাংবাদিক বা সরকারি সংস্থা দ্বারা পরিচালিত নয়, বরং Burichang Upazila (বুড়িচং উপজেলা) কমিউনিটি গ্রুপের স্বাধীন প্রচারমাধ্যম, যা এই উপজেলা ও উপজেলার মানুষের কথা, সমস্যা ও তথ্য তুলে ধরায় কাজ করে। যেকোনো তথ্য প্রকাশে গ্রুপে পোস্ট করুন। ভৌগলিক পরিচিতি
বুড়িচং উপজেলার পূর্বনাম ছিল উত্তর বিজয়পুর। কিংবদমত্মী অনুসারে খৃষ্টীয় একাদশ শতকের গোড়ার দিকে এই উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞান

ী -গুনীর আবাসস্থল ছিল। একাদশ শতকের দিকে চৈনিক পরি ব্রাজক ‘‘ইয়েন সাং’’ উত্তর বিজয়পুর পরিদর্শণ করতে আসেন এবং এলাকার জ্ঞানী-গুনীদের সাহচর্যে মুগ্ধ হন। ঐ সময় এ এলাকাকে ‘‘বুড্ডি চিয়াং’’ নামে অভিহিত করেন। চৈনিক ভাষায় বুড্ডি চিয়াং এর বাংলা অনুবাদ করলে বুড্ডি অর্থ বুদ্ধি বা জ্ঞানী বা শিক্ষা এবং চিয়াং অর্থ আবাসস্থল বা আস্তানা বা শালা ইত্যাদি বুঝায়। তাই বুড্ডি চিয়াং এর আভিধানিক অর্থ দাড়ায় জ্ঞানী ও গুনীর আবাসস্থল, উক্ত বুড্ডি চিয়াং নাম হতে কালক্রমে মানুষের মুখের ভাষায় সহজ বলার তাগিদে বুড্ডি চং ও পরে বুড়িচং নামের উৎপত্তি হয়। কুমিলস্না সদর (কোতয়ালী) এর কিছু অংশ ও বর্তমান ব্রাহ্মণবাড়ীয়ার জেলার কিছু অংশ নিয়ে ১৯১৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গোড়াপত্তন হয়।

১৯৬৩ সালে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়। ১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়। ১৯৭৮ সালে এই থানার ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয়। অবশিষ্ট ৮টি ইউনিয়ন নিয়ে ১৫/০৪/১৯৮৩ সালে বুড়িচং থানা একটি মানোন্নীত থানা বা উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। বুড়িচং উপজেলার উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চান্দিনা উপজেলা ও দেবিদ্বার উপজেলা অবস্থিত.
প্রশাসনিক এলাকা
আয়তন : ১৬৩.৭৬ কিঃ মিঃ জনসংখ্যা : ২,৬৩,৬৫১ জন ঘনত্ব : ১৬০৯.৯৮ জন (প্রতি বর্গ কিঃমি) নির্বাচনী এলাকা : ২৫২ থানা : ০১(এক) টি ইউনিয়ন : ০৮ টি মৌজা : ১৫২ সরকারী হাসপাতাল : ০১ টি পোষ্ট অফিস : ২৪ টি নদ-নদী : ০২ টি হাটবাজার : ২৯টি ব্যাংক : ১০ টি

ইউনিয়ন পরিষদ
বাকশীমূল
বুড়িচং সদর
ষোলনল
পীরযাত্রাপুর
ময়নামতি
মোকাম
ভারেল্লা
রাজাপুর

শিক্ষা
কলেজের তালিকা
১। কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ২। নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ,মোকাম ইউনিয়ন ৩। সোনার বাংলা কলেজ ৪। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ৫। ফকির বাজার স্কুল এন্ড কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ৬। ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,ময়নামতি ইউনিয়ন



মাদ্রাসার তালিকা
১। সাদকপুর ইসলামিয়া আলীম মাদ্রাসা, পীরযাত্রাপুর ২। বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসা ৩। সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পীরযাত্রাপুর ৪। নিমসার হাফিজিয়া মাদ্রাসা ,মোকাম ইউনিয়ন ৫। ছয়গ্রাম আলিম মাদ্রাসা ,বাকশীমূল ইউনিয়ন ৬। চড়ানল হাছানীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা রাজাপুর ইউনিয়ন

উপজেলার দর্শনীয় স্থান
গোমতী নদীর বাঁধ
গোমতী নদী
উপজেলা পরিষদ চত্ত্বর
ময়নামতি কালী মন্দির
উপজেলা পরিষদ মসজিদ
ময়নামতি ওয়ার সেমিট্রি
ময়নামতি বৌদ্ধবিহার
গাজিপুর-কালিকাপুর পাহাড়ি এলাকা

09/06/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা এই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

মহাসড়কে অবৈধ ও নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে বাধা না দিয়ে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি।

অভিনন্দন ও শুভেচ্ছা শাহরিয়া জামান সোহান ভাইকে। 🌹মাত্র ২৩ বছর বয়সে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার আল্ট্রা রান ...
09/06/2026

অভিনন্দন ও শুভেচ্ছা শাহরিয়া জামান সোহান ভাইকে। 🌹

মাত্র ২৩ বছর বয়সে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার আল্ট্রা রান হাইওয়ে ধরে সফলভাবে সম্পন্ন করে কুমিল্লা অঞ্চলের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি নিঃসন্দেহে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার অসাধারণ উদাহরণ।

বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের সন্তান হিসেবে আপনার এই অর্জন আমাদের সকলের জন্য গর্বের। আপনার এ সাফল্য তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখতে এবং নিজের সীমা অতিক্রম করার অনুপ্রেরণা জোগাবে।
আপনার আগামী দিনের পথচলা আরও সফল হোক, দেশ ও জেলার জন্য আরও বড় বড় অর্জন বয়ে আনুন—এই কামনা করি।

আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

একজন শিক্ষক হিসেবে তাঁর ভূমিকা ও অবস্থান নিয়ে আজ আমরা গভীরভাবে হতাশ এবং লজ্জিত।সারাদেশে যখন ছাত্রদের লাশের মিছিল চলছিল, ...
09/06/2026

একজন শিক্ষক হিসেবে তাঁর ভূমিকা ও অবস্থান নিয়ে আজ আমরা গভীরভাবে হতাশ এবং লজ্জিত।

সারাদেশে যখন ছাত্রদের লাশের মিছিল চলছিল, তখন তিনি ফ্যাসিবাদী শাসনের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। সেদিন তো তাঁকে দলের ঊর্ধ্বে উঠে ছাত্রদের কাতারে দাঁড়াতে দেখা যায়নি। তাহলে আজ তিনি কোন নৈতিক অবস্থান থেকে ছাত্রদের প্রতিনিধি বা অভিভাবক হওয়ার দাবি করেন?

“ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার কারিগর”— এই স্লোগানটি সেদিন কোথায় ছিল? দলীয় আনুগত্য কি মানবতা ও ন্যায়ের চেয়ে বড় হয়ে গিয়েছিল?

৫ আগস্টের পর দীর্ঘ ৬-৭ মাস তিনি কোথায় ছিলেন? কীভাবে এবং কার সঙ্গে সমঝোতা করে আবার ছাত্রদের শিক্ষক হয়ে ফিরে এলেন, সেই প্রশ্নের উত্তরও জনগণ জানতে চায়।

৫ আগস্টের বিজয় মিছিলের সমাবেশে বুড়িচংয়ের ছাত্র-জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। কারণ তিনি কর্তৃত্ববাদী সরকারের চাটুকার ও সহযোগীদের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। সেই ঘটনার পর থেকে তাঁর প্রতি আমাদের কোনো শ্রদ্ধাবোধ অবশিষ্ট নেই।

কিন্তু এখন আবার দেখা যাচ্ছে, মুখোশধারী লীগের কিছু উচ্ছিষ্ট ও সুবিধাভোগী গোষ্ঠী তাঁকে নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে। ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে সত্যকে আড়াল করা যায় না। জনগণ সবকিছু দেখেছে, মনে রেখেছে এবং সময় হলে তার জবাবও দেবে।

08/06/2026

শুনেছি পুলিশ রাউন্ড দেয় বা দিচ্ছে কিশোরগ্যাং ধরার জম্য..
পুলিশ কি এদের ফেস দেখেও গ্রেফতার করতে পারছে না?

আসালামুআলাইকুম এটা আমার চাচতো ভাই আজ বিকালে মাদ্রাসা থেকে হারানো গিয়েছে কোন ব্যক্তি দেখে থাকলে আমাকে জানাবেন এই পানজাবি ...
08/06/2026

আসালামুআলাইকুম এটা আমার চাচতো ভাই আজ বিকালে মাদ্রাসা থেকে হারানো গিয়েছে কোন ব্যক্তি দেখে থাকলে আমাকে জানাবেন এই পানজাবি এবং এই পোশাক এ ছিলো
যোগাযোগ : 01821215440
01319265617

08/06/2026

কিশোর গ্যাং ও অপরাধ দমনে সন্ধ্যার পর বাজারের বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নিরাপদ সমাজ গঠনে এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকুক।

ধন্যবাদ প্রশাসনকে।

ট্রেকার তৌফিক আহমেদ তামাল হোটেল হিমালয় ম্যাজিস্স্ট্রি (Hotel Himalaya Magistry) নেপালে একজন মালয়েশিয়ান নারীর গোসলের ভ...
08/06/2026

ট্রেকার তৌফিক আহমেদ তামাল হোটেল হিমালয় ম্যাজিস্স্ট্রি (Hotel Himalaya Magistry) নেপালে একজন মালয়েশিয়ান নারীর গোসলের ভিডিও ধারণ করার সময় হাতেনাতে ধরা পড়েছে। মালয়েশিয়ান ভ্রমণকারী দলটির দলনেতা (টিম লিডার) পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তার ফোনে বেশ কিছু অশ্লীল ভিডিও খুঁজে পেয়েছে যা তমাল গত কয়েক মাসে নেপাল, চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় রেকর্ড করেছে বলে ধারণা করা হচ্ছে।নারীরা যখন গোসল করত, টয়লেট ব্যবহার করত বা পোশাক পরিবর্তন করত, তখন সে লুকিয়ে ভিডিও রেকর্ড করত। অভিযোগের অনুলিপিটি (কপি) এর সাথে সংযুক্ত করা হলো।

অভিযুক্ত এখন নেপাল পুলিশের হেফাজতে রয়েছে এবং তার মোবাইলটিও নেপাল পুলিশের কাছে আছে। টাঙ্গুয়ার হাওরে তার একটি নৌকা (হাউজবোট) এবং পার্বত্য চট্টগ্রামের এলাকা রিসোর্ট রয়েছে।
নারীদের সব জায়গাতেই আসলে সতর্ক থাকতে হবে।

নেপালে থানায় কথা বলে আমরা ঘটনার সত্যতা পাই।আর এই ঘটনার সাথে বেশ কিছু মেয়েও তাদের সাথে তমালের মাধ্যমে ঘটে যাওয়া অনাকাংখিত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে।

ভ্রমণকন্যা সবসময় মেয়েদের ভ্রমণে নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে।
ট্রাভেল কমিউনিটির এরকম কিছু মানুষকে ব্যান না করলে হয়ত নারীরা ভ্রমণে নিরাপদ ফিল করবে না।

বাংলাদেশী হিসেবে আমরা লজ্জিত।

বুড়িচং উপজেলা পেজের এডমিন রাস্তায় ইন্টার্ভিউ নিচ্ছে।
08/06/2026

বুড়িচং উপজেলা পেজের এডমিন রাস্তায় ইন্টার্ভিউ নিচ্ছে।

বর্তমান সমাজে 'কিশোর গ্যাং' বা কিশোর অপরাধ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত কয়েকদিন আগে বুড়িচংয়...
07/06/2026

বর্তমান সমাজে 'কিশোর গ্যাং' বা কিশোর অপরাধ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত কয়েকদিন আগে বুড়িচংয়ে উঠতি বয়সী কিশোরদের অস্ত্র নিয়ে মহড়া এবং নিজেদের শক্তি প্রদর্শনী এ অঞ্চলের মানুষদের মধ্যে ভীতির সঞ্চার করে। যে বয়সে কিশোরদের খাতা-কলম আর খেলার মাঠে থাকার কথা, সেই বয়সে তাদের একটি অংশ জড়িয়ে পড়ছে ছিনতাই, মাদক গ্রহণ, মাদক ব্যবসা ও ইভটিজিংয়ের মতো মারাত্মক অপরাধে। এই প্রবণতা কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি আমাদের সামগ্রিক সামাজিক নৈতিকতার চরম অবক্ষয়ের এক নির্মম প্রতিচ্ছবি।
​কিশোর অপরাধের এই ভয়াবহ বিস্তারের পেছনে একাধিক কারণ বিদ্যমান। প্রথমত, পারিবারিক বন্ধনের শিথিলতা এবং নৈতিক শিক্ষার অভাব এর জন্য অনেকাংশে দায়ী। ব্যস্ততার কারণে অনেক অভিভাবকই সন্তানের খোঁজখবর রাখার সময় পান না। দ্বিতীয়ত, সুস্থ বিনোদনের অভাব এবং অপসংস্কৃতির অন্ধ অনুকরণ কিশোরদের বিপথগামী করছে। বিশেষ করে, বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাং কালচারের প্রচার কিশোর মনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এছাড়াও, রাজনৈতিক অপশক্তির আশ্রয়-প্রশ্রয় এবং এলাকায় আধিপত্য বিস্তারের মানসিকতা কিশোরদের অপরাধের পথে আরও ধাবিত করে।
​একটি সুস্থ সমাজ বিনির্মাণের প্রধান শর্ত হলো তরুণ প্রজন্মের নৈতিক ও মানসিক বিকাশ। কিশোর অপরাধ মূলত সমাজের নৈতিক কাঠামোর ভাঙনকেই নির্দেশ করে।

​এই সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পরিবারকে সন্তানের প্রথম পাঠশালা হতে হবে, যেখানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং শুদ্ধাচার ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। পাশাপাশি, কিশোরদের সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সমাজ থেকে এই নৈতিক অবক্ষয় দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তবেই একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ সম্ভব।

©Shahadat Sir

07/06/2026

ভূমিকম্প!

Address

Burichang
Burichang
3520

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িচং উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share