Adbarpur Burichang Comilla Bangladesh.

Adbarpur Burichang Comilla Bangladesh. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adbarpur Burichang Comilla Bangladesh., Landmark & historical place, Adbarpur, Burichang.

" এদবারপুর "
কুমিল্লা জেলার,বুড়িচং উপজেলার, ৯ নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম !

ঐক্য | শান্তি | শৃঙ্খলা | শিক্ষা |সংস্কৃতি |ভ্রাতৃত্ববোধ এর সম্বন্বয়ে একটি আদর্শ গ্রাম! সূচনাঃ আমাদের গ্রামে নাম এদবারপুর। ইহা কুমিল্লা জেলায় অবস্থিত। ইহা একটি পুরাতন গ্রাম।

অবস্থানঃ ইহা গোমতী নদীর পশ্চিম তীরে অবস্থিত। গ্রামের পূর্বদিকে একটি বড় মাঠ আছে। ইহা উপজেলা হতে চার মাইল দুরে অবস্থিত। বুড়িচং হতে ইহ

া মাত্র তিন মাইল দুরে অবস্থিত।

লোক সংখ্যা এবং পেশাঃ আমাদের গ্রামের লোকসংখ্যা পনের হাজারেরও অধিক। তাদের বেশির ভাগই মুসলমান। গ্রামের অধিকাংশ লোক কৃষক। কেহ কেহ ব্যবসায়ী এবং কেহ কেহ চাকুরীজীবি। গ্রামবাসীদের অল্প কয়েকজন জেলে এবং মিস্ত্রী। আমাদের গ্রামে অনেক শিক্ষিত লোক আছে। তাদের অধিকাংশই শহরে থাকে।

প্রতিষ্ঠান সমূহঃ ইহা একটি পুরাতন এবং গুরুত্বপূর্ণ গ্রাম। আমাদের গ্রামে একটি উচ্চ বিধ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি মহাবিদ্যায় এবং একটি গণ গ্রন্থাগার আছে। এখানে একটি ডাকঘর এবং একটি বড় বাজার আছে। গ্রামে চারটি পাকা মসজিদ এবং একটি মাদ্রাসা আছে।

যোগাযোগঃ আমাদের গ্রামের ব্যবস্থা সড়ক এবং নদী উভয় পথেই ভাল। জেলা সদর ও থানা সদরের সাথে গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।

সাংস্কৃতিক কর্মকান্ডঃ আমাদের গ্রামখানি কিছু কিছু সাংস্কৃতিক কর্মকান্ড যেমন যাত্রা, জারিগান, নেীকা বাইচ এবং ষাঁড় দৌড়ের জন্য বিখ্যাত।

জলবায়ু ও স্বাস্থ্যঃ আমাদের গ্রামের জলবায়ূ স্বাস্থ্যের জন্য ভাল। আমাদের বিশুদ্ধ পানির অভাব নেই। এখানে প্রচুর পরিমানে মাছ, দুধ, মাংস এবং শাকসব্জি পাওয়া যায়। তাই গ্রামবাসীরা স্বাস্থ্যবান, সুখী এবং কর্মঠ।

উপসংহারঃ আমাদের গ্রামের লোকজন খুবই সাদাসিদে এবং সৎ। তারা সুখে ও শান্তিতে বাস করে। এ ধরনের আদর্শ গ্রামে বাস করে আমি গর্বি

আসসালামু আলাইকুমআগামী ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার)আমাদের এদবার পুর উঃ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ। কর্তৃক আয়োজন করা হচ্ছ...
14/01/2025

আসসালামু আলাইকুম

আগামী ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার)
আমাদের এদবার পুর উঃ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ। কর্তৃক আয়োজন করা হচ্ছে ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল।

সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করছি

ভারেল্লা দক্ষিণের জনপ্রতিনিধি (চেয়ারম্যান) হিসেবে দেখতে চাই
19/12/2024

ভারেল্লা দক্ষিণের জনপ্রতিনিধি (চেয়ারম্যান) হিসেবে দেখতে চাই

16/11/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম "এসো নামাজ পড়ি,কোরআনের আলোকে জীবন গড়ি"এই স্লোগান নিয়ে এদবারপুর প্রবাসী এবং যুবসমাজের যৌথ ...
21/06/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

"এসো নামাজ পড়ি,কোরআনের আলোকে জীবন গড়ি"
এই স্লোগান নিয়ে এদবারপুর প্রবাসী এবং যুবসমাজের যৌথ ব্যবস্থাপনায় মাসব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইন ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী বিজয় প্রতিযোগী শিশু এবং কিশোরদের মধ্যে
৬টি বাইসাইকেল,
১৫টা ডিনার সেট,
৩৫ টা স্যুপ সেট,

প্রদান করা হয়েছে!

আয়োজনে:
এদবার পুর কেন্দ্রীয় জামে মসজিদ
এদবার পুর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদ

ইতালিতে মৃত্যু বরণ করা মরহুম বাচ্চু মিয়ার ছেলে মৃত ইমরান হোসেন এর লাশ বাড়িতে এসে পৌঁছেছে, আজ বাদ জোহর এতবার পুর ডিএস দ...
19/06/2024

ইতালিতে মৃত্যু বরণ করা মরহুম বাচ্চু মিয়ার ছেলে মৃত ইমরান হোসেন এর লাশ বাড়িতে এসে পৌঁছেছে, আজ বাদ জোহর এতবার পুর ডিএস দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা দলে দলে জানাজার নামাজে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করুন, আল্লাহ তাহার দুনিয়াবি গোনাহ খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।

সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি
15/04/2024

সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি

Best of luck " Adbarpur National Club"
10/03/2024

Best of luck " Adbarpur National Club"

26/02/2024

একটি শোক সংবাদ
এদবারপুর মাদ্রাসা সংলগ্ন
করিম সাহেবের বাড়ি
মো : তাজুল ইসলাম আজ রাত ১১:৪৫ মিনিট এর সময়
তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

গোমতী ব্রিজের ঠান্ডা হাওয়া শীতল করে দেয়।
16/02/2024

গোমতী ব্রিজের ঠান্ডা হাওয়া শীতল করে দেয়।

একটি শোক সংবাদ এদবারপুর উত্তর পাড়া নিবাসী জনাব আলহাজ্ব তৈয়ব আলী সাহেব আজ বিকাল ৪:২৫ মিনিট কুমিল্লা উনার নিজ বাসায় শেষ নি...
29/06/2023

একটি শোক সংবাদ এদবারপুর উত্তর পাড়া নিবাসী জনাব আলহাজ্ব তৈয়ব আলী সাহেব আজ বিকাল ৪:২৫ মিনিট কুমিল্লা উনার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কোরআনে কারিম মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহতায়ালা মানবজাতির হেদায়েতের জন্য কিতাব দ...
29/08/2022

কোরআনে কারিম মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহতায়ালা মানবজাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয় কোরআন মাজিদ। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সব বাণীর ওপর পবিত্র কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়।

মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কোরআন তেলাওয়াত সর্বাধিক উত্তম। কোরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। কোরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষার অনেক গুরুত্ব অনেক। কোরআনের আয়াত ও হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা আলোচনা করা হয়েছে। নিম্নে কোরআন-হাদিসের আলোকে বর্ণনা করা হলো-

প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ :

কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।’ -তিরমিজি : ২৯১০

কোরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি :

পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়।’ -সহিহ বোখারি : ৫০২৭

কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে :

কেয়ামতের ভয়াবহ অবস্থার সময় কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ, কোরআন কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ -সহিহ মুসলিম : ১৯১০

কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় :

পবিত্র কোরআন তেলাওয়াত বান্দার জন্য এমন উপকারী যে, তা তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। এ বিষয়ে আল্লাহতায়ালা বলেন, ‘যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদেগারের প্রতি ভরসা পোষণ করে।’ -সুরা আনফাল : ২

স্হান : এদবারপুর উঃ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ
ক্লাস পরিচালক : মোঃ দেলোয়ার হোসাইন (ইমাম ও খতিব উক্ত মসজিদ)
বিশেষ প্রয়োজন এবং পরামর্শে যোগাযোগ করুন : 01611714327
আয়োজনে : স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন (এদবারপুর, রামপুর,বুড়িচং,কুমিল্লা)

Address

Adbarpur
Burichang
3531

Alerts

Be the first to know and let us send you an email when Adbarpur Burichang Comilla Bangladesh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share