29/03/2024
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০/০৩/২০২৪খ্রি: তারিখ রোজ শনিবার সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজের স্বার্থে রোডস এন্ড হাইওয়ে এর রাস্তার পাশ্ববর্তী বড় বড় গাছ কাটার কাজের জন্য সকাল ৭ ঘটিকা হইতে ১০ ঘটিকা পর্যন্ত ৩ ঘন্টা কসবা উপজেলার সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
উল্লেখ্য, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যুৎ চালু করা হতে পারে। পবিত্র মাহে রমজান মাসে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এজিএম, কসবা পল্লী বিদ্যুৎ