26/02/2025
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর গ্রামে তিতাস নদীর তীরে অবস্থিত হরিপুর জমিদার বাড়ি এক ঐতিহ্যবাহী স্থাপনা। রাজবাড়ি, বড়বাড়ি বা জমিদার বাড়ি নামে পরিচিত এই স্থাপনা ইতিহাসের নিদর্শন বহন করে। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এ বাড়িটি অতীতের জমিদারি শাসনের প্রতিচ্ছবি। স্থাপত্যশৈলী ও ঐতিহ্যে ভরপুর এই বাড়ি এখনো পর্যটকদের আকর্ষণ করে।