ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর কোল ঘেঁষে বেড়ে উঠা - ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপূর, প্রিয় ব্রাহ্মণবাড়িয়া।
(451)

১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্তরে উন্নীত হয়। তার আগে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার অবদান অনেক। আবদুল কুদ্দুস মাখনের মত ব্যক্তিরা এখানে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেন।

বাংলাদেশের পূর্ব-মধ্য জেলা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে চট্টগ্রামের সর্ব উত্তরের জেলা। এক সময় এই জেলা বাংলাদেশের সমতট জনপদের একটি অংশ ছিল। ঈসা খাঁয়ের বাংলায় প্রথম এবং অ

স্থায়ী রাজধানী ছিল সরাইল। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে। কুমিল্লার তিনটি সাব-ডিভিশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৃষ্টি হয় ১৮৬০ সালের বৃটিশ আইনে। ১৮৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল।

বেগম খালেদা জিয়া একটি আপোষহীনতার প্রতীক, একটি সংগ্রামের নাম। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে এক মহাকালের সমাপ্তি! ইন্না-লিল্লা...
30/12/2025

বেগম খালেদা জিয়া একটি আপোষহীনতার প্রতীক, একটি সংগ্রামের নাম। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে এক মহাকালের সমাপ্তি!

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

“আমিই হাদী”ট্যাংকের পাড়, ব্রাহ্মণবাড়িয়া গ্রাফিটি: মোহাম্মদ ওমর
27/12/2025

“আমিই হাদী”
ট্যাংকের পাড়, ব্রাহ্মণবাড়িয়া

গ্রাফিটি: মোহাম্মদ ওমর

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।✅ ১২ অক্টোবর থেকে পরবর্তী ১০ (দশ) কর্মদি...
11/10/2025

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।

✅ ১২ অক্টোবর থেকে পরবর্তী ১০ (দশ) কর্মদিবস আপনার স্কুলগামী শিশুকে অবশ্যই নিয়মিত স্কুল/মাদ্রাসায় পাঠাবেন। এই দশ কর্মদিবসের মধ্যেই যেকোন একদিন আপনার সন্তানের স্কুলে/মাদ্রাসায় টিকা দেয়া হবে।

✅ তার পরবর্তী ১০ (দশ) কর্মদিবস কমিউনিটি পর্যায়ে নিয়মিত/অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। এই সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী স্কুল বহির্ভূত শিশুদের টিকা দেয়া হবে। স্কুল ক্যাম্পেইনে বাদ পড়া শিশুরাও এই সময়ে টিকা নিতে পারবে।

👇 টায়ফয়েড টিকাদান সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিচে ছবিতে দেয়া হলো।

রাধিকা-নবীনগর সড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশে বার আউলিয়া’র বিল এলাকায় গড়ে উঠেছে সাইনবোর্ড বিহীন এক আজব কারখান...
10/10/2025

রাধিকা-নবীনগর সড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশে বার আউলিয়া’র বিল এলাকায় গড়ে উঠেছে সাইনবোর্ড বিহীন এক আজব কারখানা! পুরোনো টায়ার পুড়ে সড়কে ব্যবহারের জন্য কালো তৈলাক্ত পদার্থ যা বিটুমিন বলে ব্যবহার করা হয়। আবার টায়ার পুড়তে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে গাছ। মজার ব্যাপার হলো সারাদিন বন্ধ থাকলেও বিকালে থেকে প্রস্তুতি শুরু এবং রাতে চুল্লিতে আগুন দেওয়া হয়। সারারাত চুল্লি জ্বলে আর উৎপাদিত পদার্থ প্রসেস করে বড় লোহার কন্টিনে সংরক্ষণ করে প্রয়োজনমতো বাজারজাত করা হয়।

রাতের আঁধারে চিমনি দিয়ে কি পরিমাণ কালো বিষাক্ত ধোঁয়া নির্গত হয় তার হিসেব কারো কাছে নেই বা প্রাকৃতিক জলাশয় বার আউলিয়া’র বিল ও জীববৈচিত্র্যের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তারও হিসেব নেই!

এ পদ্ধতিতে টায়ার পোড়ালে তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি থেকে বিষাক্ত রাসায়নিক ও দূষণ নির্গত হয়।

পুরানো টায়ার পোড়ালে বাতাসে প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটায়।

এ থেকে উৎপন্ন ছাইয়ে ভারী ধাতু ও রাসায়নিক যৌগ থাকে, যা মাটি ও ভূগর্ভস্থ পানিকে দূষিত করে।

এতে কারখানার শ্রমিকসহ এলাকার জনসাধারণের শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি শতভাগ সম্ভাবনা রয়েছে।

বিষয়টি গুরুত্বের সাথে দেখতে DC Brahmanbaria, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া, Uno Brahmanbaria Sadar

সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’

credit - Shamim Ahmed

10/10/2025

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যদি জীবিত কেউ থাকেন একটু দেখবেনঃ
তিন বছর আগে এই ড্রেন পরিস্কার করেছিলো, তাও পাড়া থেকে সবাই ৮ হাজার টাকা তুলে দিয়েছিলাম বলে। এরপর তিন বছর ধরে আর কোন খোঁজ নাই। এলাকার লোকজন খুবই বাজে অবস্থায় আছে। ভাড়াটিয়া সব চলে যাচ্ছে। একটু ভিডিওটা পোস্ট দিয়ে বলেন না আমাদের একটু বাঁচানো যায় কিনা!
~ (পশ্চিম পাইকপাড়া , চামেলীবাগ থেকে একজন পৌর ট‍্যাক্সপেয়ার এর ইনবক্স)

আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক। আজ পৌর করের কাগজ হাতে পেলাম—দেখলাম কর বেড়েছে, কিন্তু...
07/08/2025

আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক। আজ পৌর করের কাগজ হাতে পেলাম—দেখলাম কর বেড়েছে, কিন্তু এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া নেই।
জেল রোড থেকে মোদক বাড়ি পর্যন্ত রাস্তাটার অবস্থা এমন যে রিকশা তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। গত বছর রাস্তার কাজ করলেও বছর ঘুরতেই আগের অবস্থা ।এই রাস্তায় যদি একজন ভালো মানুষও রিকশায় যায়, অসুস্থ হওয়া নিশ্চিত!
রাস্তাটা এমন ভাঙাচোরা আর কাঁদামাখা যে চলাচলই অসম্ভব প্রায়।

শুধু এই একটা রাস্তাই নয়—সদরের বেশিরভাগ রাস্তাঘাট, ড্রেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সবই বেহাল হয়ে যাচ্ছে দিন দিন। অথচ প্রতিবছর পৌর কর বাড়ছে। কর না দিলেই জরিমানা!

আমরা কর দিচ্ছি ভালো রাস্তা, পরিষ্কার ড্রেন আর নাগরিক সুবিধার আশায়—কিন্তু পৌরসভা দিচ্ছে কী? শুধু ফেসবুকে পোস্ট আর চোখে ধুলো! বাস্তবে উন্নয়নের চিহ্নও নেই।
পরিষ্কারের নামেও চলছে চোখে ধুলো—ময়লা তুলে পাশেই ফেলে রাখা হয়, পরে আবার সব ড্রেনে গিয়ে পড়ে।
একটাই প্রশ্ন — কর নিলেই কি পৌরসভার কাজ শেষ?
না কি জনগণকে শুধু দুধেল গরু ভাবা হয়?

কর দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে কিছুই পাচ্ছি না — এটা কি ন্যায্য?

প্রশ্ন একটাই—কর নিলেই কি কাজ শেষ?
আমরা ভিক্ষা চাই না, জবাবদিহি চাই!

#জবাবদিহি_চাই

আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে মানুষের পাশাপাশি অনেক অমানুষ আছে যারা এই শহরটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে😡সিও অফিসে কাছে দ...
24/07/2025

আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে মানুষের পাশাপাশি অনেক অমানুষ আছে যারা এই শহরটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে😡
সিও অফিসে কাছে দেখলাম গতকাল কয়েকটা ব্যানার লাগিয়ে ময়লা ফেলার জন্য নিষেধ করার পরও আজ দেখলাম ময়লা ফেলে গেছে😡
এই বিষয়টা এই জায়গা না, সাড়া শহরের একই অবস্থা। একজন গরিব মানুষ পুরা মাস ময়লা নিয়ে যাবে দরজা থেকে বিনিময়ে ১০০-১৫০ টাকা নেয়, তার পরও চোরের মত ময়লা এদিক সেদিক ফেলে চলে যায়😡
আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে

এই বাচ্চাটি ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনশিয়াল স্কুল এর ছাত্র।শ্রেণি: তৃতীয় (৩য়)আজ স্কুল ছুটি হয় দুপুর ২টায়, কিন্তু সে আর বাসায়...
22/07/2025

এই বাচ্চাটি ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনশিয়াল স্কুল এর ছাত্র।
শ্রেণি: তৃতীয় (৩য়)
আজ স্কুল ছুটি হয় দুপুর ২টায়, কিন্তু সে আর বাসায় ফিরে আসেনি।

তার মা অত্যন্ত অসহায় হয়ে খুঁজে ফিরছেন।
যদি কেউ এই শিশুটির খোঁজ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01646 544259

#ব্রাহ্মণবাড়িয়া

08/07/2025

Address

Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ব্রাহ্মণবাড়িয়া:

Share