Brahmanbaria District Police

Brahmanbaria District Police The Brahmanbaria Police is the main law enforcement agency of Bramabaria. It is administered under the Ministry of Home Affairs of the Government of Bd
(1)

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত মালামাল উদ্ধার,ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতারগত ২৬/০৪/২০২৬ খ্রি...
02/06/2026

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত মালামাল উদ্ধার,ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার

গত ২৬/০৪/২০২৬ খ্রি. রাত অনুমান ০১.৩৬ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর পাশে বাদীর ০১টি স্মার্ট মোবাইল ফোন, ০১টি স্মার্ট ওয়াচ, ০১টি ওয়ালেট যাহার মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ ৮/৯টি বিভিন্ন প্রকারের ক্রেডিট কার্ড এবং নগদ আনুমানিক ৭০০ টাকা এবং ০১টি ব্যাকপ্যাকসহ ০৩ জন ছিনতাইকারী বাদীকে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায়।

গত ২৪/০৫/২০২৬ তারিখ বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশ অভিযানকালে ০১/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন দাতিয়ারা এলাকার ভাড়া বাসা হতে সন্দিগ্ধ আসামি মোঃ সুমন মিয়াকে আটক করে।পরবর্তীতে গ্রেফতারকৃত সুমন মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত সুমনের বাসা হতে ছিনতাই হওয়া ০১টি স্মার্ট মোবাইল ফোন, ০১টি স্মার্ট ওয়াচ, ০১টি ওয়ালেট যার মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ ৯টি বিভিন্ন প্রকারের ক্রেডিট কার্ড এবং ০১টি ব্যাকপ্যাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুমন মিয়া ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ সুমন মিয়া
পিতা- জহিরুল ইসলাম
সা- কালিকচ্ছ
থানা- সরাইল
বর্তমান সাং- দাতিয়ারা
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা - ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আশুগঞ্জে গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার০১/০৬/২০২৬ খ্রি.সকাল ০৮.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি...
01/06/2026

আশুগঞ্জে গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

০১/০৬/২০২৬ খ্রি.সকাল ০৮.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১২ (বারো) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত বাছেদ প্রকাশ রুবেল ও মনির সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি করে মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ নাদিম মোল্লা
পিতা- মোঃ করিম মোল্লা
সাং- আড়াল বাজার
থানা- কাপাসিয়া
জেলা- গাজীপুর

২। মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল
পিতা- বাবুল মিয়া
সাং- উত্তর মণিকুড়া
থানা- হালুয়াঘাট
জেলা- ময়মনসিংহ

৩। মোঃ মনির সরকার
পিতা- মোঃ আব্দুল সামাদ তোতা মিয়া
সাং- সাহাপাড়া বাজার
থানা- নকলা
জেলা-শেরপুর

এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান,০২ জন মাদকসহ গ্রেফতারআজ ৩১/০৫/২০২৬ খ্রি. রাত ২১.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ি...
31/05/2026

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান,
০২ জন মাদকসহ গ্রেফতার

আজ ৩১/০৫/২০২৬ খ্রি. রাত ২১.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ পূর্ব পাইকপাড়া এলাকা হতে ৫২ (বাহান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারি এবং মেড্ডা এলাকা হতে ০২ (দুই) পুড়িয়া গাঁজাসহ ০১ জন মাদকসেবীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। পারভেজ
পিতা- জীবন মিয়া
সাং- শাহবাজপুর
থানা- সরাইল
বর্তমান সাং- পূর্ব পাইকপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর

২। রাব্বি
পিতা- সুরুজ মিয়া
সাং- মেড্ডা
থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।

28/05/2026
বিজয়নগরে ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও  ০৬ বোতল বিদেশী মদ উদ্ধার, ০৩ মাদক কারবারী গ্রেফতার২৬/০৫/২০২৬ খ্র...
27/05/2026

বিজয়নগরে ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ বোতল বিদেশী মদ উদ্ধার, ০৩ মাদক কারবারী গ্রেফতার

২৬/০৫/২০২৬ খ্রি. আনুমানিক ১৩:৪৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের ঘনেশ্যামপুর এলাকা হতে ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

অপর এক অভিযানে ২১:৩০ ঘটিকায় অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ বোতল বিদেশী মদ, ০১টি চাকু ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ জামাল মিয়া প্রকাশ বাবু
সাং- সেজামুড়া
থানা-বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
২। আলামিন প্রকাশ পাঙ্গাস
সাং-কামালপুর
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
৩। হাকিম কাজী
সাং- চানপুর
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক ২ টি মাদক মামলা রুজু হয়েছে।

আসন্ন ঈদুল আযহা ২০২৬  উপলক্ষে আজ ২৬ মে ২০২৬ খ্রি. সদর থানা এলাকার ভাদুঘর পশুর হাট পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুল...
26/05/2026

আসন্ন ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে আজ ২৬ মে ২০২৬ খ্রি. সদর থানা এলাকার ভাদুঘর পশুর হাট পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্রেতা বিক্রেতার সাথে মতবিনিময় করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আখাউড়ায় গাঁজা উদ্ধার, ০১ মাদক কারবারী গ্রেফতার২৫/০৫/২০২৬ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদে...
25/05/2026

আখাউড়ায় গাঁজা উদ্ধার, ০১ মাদক কারবারী গ্রেফতার

২৫/০৫/২০২৬ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আলমাস মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ আলমাস মিয়া
পিতা- হুমায়ুন কবির
সাং- রাজাপুর
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, ছিনতাইকারী চক্রের ০৪ সদস্য গ্রেফতারগত ২৯/০৪/২০২৬ খ্রি...
23/05/2026

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, ছিনতাইকারী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

গত ২৯/০৪/২০২৬ খ্রি. রাত ০৩.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর-কাউতলী হাইওয়ে সড়কের ভাদুঘর-রামরাইল ব্রীজের পশ্চিম পাশ হতে বাদী মোঃ আব্দুল হাকিম এর ০১টি সিএনজি অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ড্রাইভারকে মারধর করে এবং হাত পা বেধে রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়। সিএনজি ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও ছিনতাই হওয়া সিএনজি গাড়িটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশ অভিযানকালে ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর এলাকা হতে সন্দিগ্ধ আসামি মোঃ আব্দুল্লাহ প্রকাশ সাহস মিয়াকে আটক করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আব্দুল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং বাদী গ্রেফতারকৃত আব্দুল্লাহ প্রকাশ সাহস মিয়াকে শনাক্ত করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ জানায় যে, সিএনজি ছিনতাইয়ের ঘটনায় সে সহ আরো ০২ জন জড়িত ছিলো। ০৩ জন মিলে সিএনজি গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তীতে সিএনজি গাড়ীটি বিক্রি করে দেয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহর দেওয়া তথ্য মতে পুলিশ ২২/০৫/২০২৬ খ্রি. তারিখ হতে ২৩/০৫/২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে ভাদুঘরসহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামি পায়েল পাঠান এবং ছিনতাইকৃত সিএনজি গাড়ী ক্রয়-বিক্রয়ের সাথে সরাসরি জড়িত ইয়াছিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ী এলাকা হতে ছিনতাইকৃত সিএনজি গাড়ীটি বাদীর শনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ ছিনতাইকৃত সিএনজি গাড়ী বিক্রয়ের নগদ ২০,০০০/- টাকা ভাগ পেয়েছে মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। সিএনজি ছিনতাই এর ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আব্দুল্লাহ প্রকাশ সাহসের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ডাকাতিসহ ০৪টি মামলা, পায়েল পাঠানের বিরুদ্ধে ০২টি মামলা, ইয়াছিনের বিরুদ্ধে ০১টি ছিনতাই মামলা, সাদ্দামের বিরুদ্ধে ০১টি চুরি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ আব্দুল্লাহ প্রকাশ সাহস মিয়া
পিতা- ওবায়দুল্লাহ
সাং- ভাদুঘর দক্ষিনপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

২। পায়েল পাঠান
পিতা-আবু তাহের
সাং-ভাদুঘর দক্ষিণ পাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

৩। ইয়াছিন
পিতা- তারা মিয়া
সাং- ভাদুঘর
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

৪। সাদ্দাম হোসেন
পিতা- মোঃ কুদ্দুস
সাং- বেকিনগর
থানা- দাউদকান্দি
জেলা- কুমিল্লা
বর্তমান সাং- বিয়াল্লিশ্বর
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কসবায় গাঁজা উদ্ধার, ০২ মাদক কারবারী গ্রেফতার২২/০৫/২০২৬ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভি...
22/05/2026

কসবায় গাঁজা উদ্ধার, ০২ মাদক কারবারী গ্রেফতার

২২/০৫/২০২৬ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মমিন মিয়া
পিতা- আব্দুল হানিফ
সাং- হরিপুর

২। মোঃ ইব্রাহিম
পিতা- মোঃ জিয়াউল হক
সাং- বড় বায়েক
উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share