02/09/2026
🇧🇩🤝🇦🇺 বাংলাদেশ–অস্ট্রেলিয়া সহযোগিতায় স্বাস্থ্যসেবার নতুন সম্ভাবনা
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে অস্ট্রেলিয়া থেকে আগত বিশেষ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং সাইবার নিরাপত্তা খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি।
বিশেষ করে অত্যাধুনিক চিকিৎসা-যন্ত্রপাতির ব্যবহার, স্বাস্থ্যসেবার ডিজিটালাইজেশন, দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে এবং সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
আমি মনে করি, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এ ধরনের পারস্পরিক সহযোগিতা আমাদের স্বাস্থ্যসেবা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ, নিরাপদ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনগণের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সর্বোত্তম ব্যবহারই আমাদের অঙ্গীকার।
🇧🇩 সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই।