Upazila Fisheries Office, Brahmanbaria Sadar

Upazila Fisheries Office, Brahmanbaria Sadar This is the official page of Office of the Senior Upazila Fisheries Officer, Brahmanbaria Sadar, Brahmanbaria

জনাব তাজমহল বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া, মজলিশপুর পাইলট ফিয়াকটি পরিদর্শন করেন। তিনি চাষীদের সেবাগ্রহণ সহজ...
13/12/2022

জনাব তাজমহল বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া, মজলিশপুর পাইলট ফিয়াকটি পরিদর্শন করেন। তিনি চাষীদের সেবাগ্রহণ সহজীকরণ এবং চাহিত মোতাবেক সেবা প্রদানে লিফকে নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মোছাঃ জান্নাতুন ফেরদৌস, ক্ষেত্র সহকারী, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
১৩/১২/২০২২

আগামী ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ (ধরা), পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নি...
06/10/2022

আগামী ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ (ধরা), পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৫ কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলীযুক্ত ...
26/09/2022

মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৫ কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলীযুক্ত মাছ বিক্রির অপরাধে একজন মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফ-উল-আরেফীন এর নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ শামীম উদ্দিন, ক্ষেত্র সহকারী জনাব হামিদুল হক এবং পুলিশ ফোর্সবৃন্দ। (২৬/০৯/২০২২ খ্রি.)

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে তিতাস নদীতে (ব্রাহ্মণবাড়িয়া সদর) এবং শিমরাইলকান্দি সংলগ্ন বিলে মোবাইল কোর্ট পরিচা...
21/09/2022

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে তিতাস নদীতে (ব্রাহ্মণবাড়িয়া সদর) এবং শিমরাইলকান্দি সংলগ্ন বিলে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪২ সেট চায়না দুয়ারি রিং জাল (ফিক্সড ইঞ্জিন) এবং ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফ-উল-আরেফীন এর নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ শামীম উদ্দিন, সম্প্রসারণ কর্মকর্তা জনাব মশিউর রহমান এবং পুলিশ ফোর্সবৃন্দ। (২১/০৯/২০২২ খ্রি.)

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ ইউনিয়নে ...
28/05/2022

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ ইউনিয়নে ০২টি শিং মাছচাষ প্রদর্শনী পুকুরে এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মাছিহাতা ইউনিয়নে কার্প মিশ্রচাষ প্রদর্শনী পুকুরে পোনামাছ মজুদ করছেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, লিফ ও প্রদর্শনী চাষিগণ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সদর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প [বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য...
24/05/2022

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সদর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প [বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট (এনএটিপি-২), ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)] ও রাজস্ব খাতের আওতায় প্রদর্শনী চাষিদের মাঝে ৬.৫০ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত জেলা মৎস্য কর্মকর্তা জনাব তাজমহল বেগম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সুফলভোগীগণ।

বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নে (পুথাই) শিং মাছচাষ প্রদর্শ...
13/05/2022

বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নে (পুথাই) শিং মাছচাষ প্রদর্শনী পুকুরে পোনামাছ মজুদ করছেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও প্রদর্শনী চাষি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. বি. এম. জাকারিয়া, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, মংলা সমুদ্র বন্দর, বাগেরহাট (৩০/০৪/২০২২ খ্রি.)।

ব্রাহ্মণবাড়িয়া সদরের আনন্দ বাজারে অভিযান পরিচালনাকালে শোল-টাকি মাছের পোনা জব্দ ও তিতাস নদীতে অবমুক্ত। তাছাড়া আনুমানিক ১০...
01/05/2022

ব্রাহ্মণবাড়িয়া সদরের আনন্দ বাজারে অভিযান পরিচালনাকালে শোল-টাকি মাছের পোনা জব্দ ও তিতাস নদীতে অবমুক্ত। তাছাড়া আনুমানিক ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয় (৩০/০৪/২০২২ খ্রি.)।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ও মজলিশপুর ইউ...
29/04/2022

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ও মজলিশপুর ইউনিয়নে ০২টি শিং মাছচাষ প্রদর্শনী পুকুরে পোনামাছ মজুদ করছেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, লিফ ও প্রদর্শনী চাষি।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ও মাছিহাতা ইউ...
26/04/2022

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ও মাছিহাতা ইউনিয়নে ০২টি শিং মাছচাষ প্রদর্শনী পুকুরে পোনামাছ মজুদ করছেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, লিফ ও প্রদর্শনী চাষি।

রাজস্ব খাতের আওতায় বিল নার্সারিতে কার্প জাতীয় মাছের রেণু অবমুক্ত করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা মৎস্য কর্মক...
25/04/2022

রাজস্ব খাতের আওতায় বিল নার্সারিতে কার্প জাতীয় মাছের রেণু অবমুক্ত করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা মৎস্য কর্মকর্তা জনাব তাজমহল বেগম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সুফলভোগীগণ (২১/০৪/২০২২ খ্রি.)।

Address

Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Fisheries Office, Brahmanbaria Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Upazila Fisheries Office, Brahmanbaria Sadar:

Share