Joykalipur জয়কালীপুর

Joykalipur জয়কালীপুর a significant village of Bancharampur upazilla. More : https://en.wikipedia.org/wiki/Bancharampur_Upazila
http://www.bancharampur.net/

নাম:ওলীউল্লাহপিতা: রমজান মিয়ামাতা: রিপা আক্তার সাং- জয়কালীপুর, বাঞ্চারামপুরপরিচিত হলে ভাষানটেক থানায় যোগাযোগ করুন প্লিজ।...
15/08/2024

নাম:ওলীউল্লাহ
পিতা: রমজান মিয়া
মাতা: রিপা আক্তার
সাং- জয়কালীপুর, বাঞ্চারামপুর

পরিচিত হলে ভাষানটেক থানায় যোগাযোগ করুন প্লিজ।
২৯ জুলাই ২০২৪।

.......... দিলে দেন, না হয় আমি নামাজে গেলাম !
13/06/2024

.......... দিলে দেন, না হয় আমি নামাজে গেলাম
!

বাইকে চড়ে স্ত্রীকে নিয়ে ৯ হাজার কিলোমিটার পাড়ি! | Husband Wife Bike Travel
17/09/2022

বাইকে চড়ে স্ত্রীকে নিয়ে ৯ হাজার কিলোমিটার পাড়ি! | Husband Wife Bike Travel

» Subscribe to Watch more Rtv News: https://www.youtube.com/RtvNews» Read more Rtv news: www.rtvonline.com Rtv News is a collecti...

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন। তিনি সোমবার ব্র...
06/09/2022

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন।

তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া স্টেশন কাউন্টারে গিয়ে বলেন, বিভিন্ন সময় তিনি টিকেট না কেটে রেলে ভ্রমন করেছেন। এবং উনার কাছে হিসাব আছে যে কতোবার টিকেট না কেটে ভ্রমণ করেছেন। তার হিসেব অনুয়ায়ী বিনা টিকিটে যার ভ্রমন করা টাকার পরিমান ২৫৩০ টাকা।

এসময় তিনি ভাড়া বাবদ সেই ২৩৫০ টাকা পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করেন, বলেন বিনামূল্যে রেল ভ্রমন করে তিনি রাষ্ট্রের ক্ষতি করেছেন এবং সেই টাকা তিনি ফেরত দিতে চান। স্টেশন টিকিট বুকিং সহকারী দিদার মোল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ২৫৩০ টাকা সমমূল্যের আসন বিহীন টিকেট ইস্যু করেন এমদাদুল হকের নামে। এবং তিনি পরিশোধ করেন সেই টাকা।

উনার কথার সারাংশ হলো যতো পূণ্যই করি এই দেনার দায় তো কোনো পূণ্য দিয়ে শোধ করার উপায় নেই, তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায় মুক্তি হবে কি না, তবে মানষিক প্রশান্তি পাবো অন্ততঃ।পরবর্তীতে উনাকে স্টেশন প্রধান বুকিং সহকারীর অফিসে বসিয়ে আপ্যায়ন করা হয়।

আসুন আমরা বিনা টিকেটে রেল ভ্রমণ বন্ধ করি। বিনা টিকেটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। হয়ত শেষ জীবনে আপনিও পুড়বেন অনুশোচনার আগুনে। আসুন আজই প্রায়শ্চিত্ত করি এমন পাপের।

15/07/2022

ছলিমগঞ্জে স্বর্ণের ব্যবসা নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদন

বরেণ্য অভিনয়‌ শিল্পী ডলি জহুরকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ভ‌র্তি করা হ‌...
18/02/2022

বরেণ্য অভিনয়‌ শিল্পী ডলি জহুরকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়।

বরেণ্য অভিনয়‌ শিল্পী ডলি জহুরকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ভ‌র্তি...

৭০ বছর পর ছেলেকে ফিরে পেলেন মাব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে১০ বছর বয়সী একমাত্র ছেলে হারিয়ে যাওয়া...
25/09/2021

৭০ বছর পর ছেলেকে ফিরে পেলেন মা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে

১০ বছর বয়সী একমাত্র ছেলে হারিয়ে যাওয়ার ৭০ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ফিরে পেলেন শতবর্ষী মা মঙ্গলের নেছা। ১০ বছর বয়সে হারিয়ে যায় একমাত্র ছেলে কুদ্দুছ মুন্সি।

বিধবা মা দুই মেয়ে ঝরনা বেগম ও রওশন আরাকে নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছেন বরাবর। তার সে স্বপ্ন আজ পূরণ হলো।
এক ভাই দুই বোনের মধ্যে কুদ্দুছ মুন্সি বড়। হারিয়ে যাওয়া ১০ বছরের কিশোর আজ দীর্ঘ ৭০ বছর পর ৮০ বছর বয়সী কুদ্দুছ মুন্সিকে ফিরে পেয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামের বোন ঝরনা বেগমের বাড়িতে মা ছেলের এ দেখা হয়। ছেলেকে ফিরে পেয়ে ১০২ বছর বয়সী মা আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ছেলেও মাকে ফিরে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকেন। এ দৃশ্য দেখে উপস্থিত শতাধিক নারী-পুরুষের চোখে পানি চলে আসে।

১০ বছরের কিশোর কুদ্দুছ মুন্সি এখন ৮০ বচর বয়সী প্রবীণ। তার তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে। তবে গ্রামে কেউ বাস করেন না। মা মেয়ের সঙ্গে থাকেন। মঙ্গলের নেছা ছেলেকে লেখাপড়া করাতে নবীনগর উপজেলার দীর্ঘশাইল গ্রামের আব্দুল আউয়াল মিয়ার সঙ্গে রাজশাহীর আত্রাই উপজেলায় পাঠায়। সেখানে গিয়ে তিনি হারিয়ে যান। অনেক খোঁজ করেও তাকে আর পায়নি আউয়াল মিয়া। একই উপজেলার নিঃসন্তান সিংশাইর গ্রামের সাদেক মিয়ার স্ত্রী তাকে লালন-পালন করেন। ৩০ বছরে বয়সে বাগমারা উপজেলার সবেদ মিয়ার মেয়ে শুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতে থাকেন। তার তিন ছেলে ও পাঁচ মেয়ে। বড় ছেলে রাজ্জাক ইরাকে ও দ্বিতীয় ছেলে জান্নান সৌদি আরব থাকেন। ছোট ছেলে হাফেজ সোহেল বাড়িতেই থাকেন। পাঁচ মেয়ের সবারই বিয়ে হয়ে গেছে।

আত্রাই উপজেলার সিংশাইর গ্রামের এমকে আইয়ূব নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে কুদ্দুছ মুন্সির হারিয়ে যাওয়ার ব্যাপারে একটি ভিডিও আপলোড করেন গত ১২ এপ্রিল। দেশে-বিদেশে ভাইরাল হয় ভিডিওটি। এ ভিডি সূত্র ধরে কুদ্দুছ মুন্সির নিজ গ্রাম নবীনগর উপজেলার কয়েকজন যোগাযোগ করে আইয়ূবের সঙ্গে গত ৫ সেপ্টেম্বর। তারা সেখানে যান এবং মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন ভিডিও কলে। ছেলের হাতে কাটা চিহ্ন দেখে মা শনাক্ত করে তার ছেলেকে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুদ্দুছ মুন্সি, ছেলে ও ছেলের বউরা মায়ের সঙ্গে দেখা করতে বোনের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে আসেন।

বাড্ডা গ্রামের সফিকুল ইসলাম বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখে আমরা কয়েকজন রাজশাহীতে যোগাযোগ করি ও সেখানে যাই। মা-ছেলের মধ্যে ভিডিও কলে কথা বলাই। ছেলের হাতের কাটা দাগ আছে এমন কথা কলার পর আমরা মিলিয়ে দেখি এবং তাকে আজ মায়ের কাছে নিয়ে এসেছি।

আত্রাই উপজেলার এমকে আইয়ূব বলেন, কুদ্দুছ মুন্সি হারিয়ে যাওয়ার গল্প শুনে আমি আমার ফেসবুকে একটি ভিডিও আপলোড করি। সে ভিডিও সূত্র ধরে কুদ্দুছ মুন্সির বাড়ির কিছু লোকজন আমার সঙ্গে যোগাযোগ করে এবং হাতের কাটা দেখে তাকে শনাক্ত করে তার মায়ের কথা মতো। আমার একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ৭০ বছর পর মা তার ছেলেকে ফিরে পেয়েছে, তাতে আমার অনেক আনন্দ লাগছে।

কুদ্দুছ মুন্সির ছেলে হাফেজ সোহেল মুন্সি বলেন, কোনোদিন ভাবিনি আমার দাদিকে দেখতে পাবো। আমার বাবা তার মাকে ফিরে পাবে। আল্লাহ আমাদের সহায় হয়েছে, আল্লার কাছে শুকরিয়া।

কুদ্দুছ মুন্সির বোন ঝরনা বেগম বলেন, আমার মা সবসময় বলতেন একদিন আমার ছেলে ফিরে আসবে। আল্লাহ আমার মার ডাক কবুল করেছেন। আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি।

কুদ্দুছ মুন্সি বলেন, হারিয়ে যাওয়ার পর রাজশাহীর আত্রাই উপজেলার সিংশারা গ্রামের সাদিক মিয়ার স্ত্রী আমাকে ছেলের মতো লালন-পালন করে। পরবর্তীতে বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু মনে মনে আমার মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মার সন্ধান আমি পাবো। মায়ের বুকে ফিরতে পেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার আমাকে মনে হচ্ছে। বাকী জীবনটা মার সঙ্গেই থাকবো।
সূত্রঃ সেপ্টেম্বর ২৫, ২০২১ banglanews24 .com

পৈত্রিক বাড়ি বিক্রি করে দিলেন নায়ক আলমগীর
08/05/2021

পৈত্রিক বাড়ি বিক্রি করে দিলেন নায়ক আলমগীর

Subscribe for more videos ! http://bit.ly/2dbd6Liপৈত্রিক বাড়ি বিক্রি করে দিলেন নায়ক আলমগীর যে কারণে ! , , , , , ...

ষাট এর দশকে কুমিল্লা থেকে ব্রাহ্মনবাড়ীয়া চলাচলকারী যাত্রীবাহী বাস।
14/01/2021

ষাট এর দশকে কুমিল্লা থেকে ব্রাহ্মনবাড়ীয়া চলাচলকারী যাত্রীবাহী বাস।

১৪ বছর বয়সে সৌদি যায় কুলসুম, ফিরল কফিনবন্দি!১৪ বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় ২৬। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আর...
14/09/2020

১৪ বছর বয়সে সৌদি যায় কুলসুম, ফিরল কফিনবন্দি!

১৪ বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় ২৬। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আরব। ফিরেছে সে, তবে কফিনবন্দি হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার উম্মে কুলসুমের মৃত্যুতে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের উম্মে কুলসুম। মাত্র ১৪ বছর বয়স হলেও বয়স বাড়িয়ে ২৬ কোরে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন দালাল রাজ্জাক। পরে আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট তৈরি করে রিক্রুটিং এজেন্ট মেসার্স এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় তাকে। চুক্তি অনুযায়ী কোম্পানিতে নিয়োগ না দিয়ে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ দেয়া হয় তাকে।

এরপর তার ওপর শুরু হয় গৃহকর্তার শারিরীক নির্যাতন। এক পর্যায়ে গত ৯ আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শনিবার তার লাশ দেশে আনা হলে, গত শনিবার নিজ গ্রামে দাফন করা হয়।

দালাল ও রিক্রুটিং এজেন্সির কাছে অমানুষিক নির্যাতনের কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ পরিবারের।

নিহত উম্মে কুলসুমের মা নাসিমা বেগম বলেন, 'আমার মেয়েটারে মাইরে ধরে বাম চোখটা কানা করছে। ডা হাত পা ভাঙছে। ওষুধ পানি দিছে না।'

নিহত উম্মে কুলসুমের বাবা শহিদুল ইসলাম বলেন, 'সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। দালালের সুষ্ঠু বিচার চাই।'

দালাল সহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিচুল হক।

ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।

২০১৯ সালের ৭ মে সৌদি আরবে যায় উম্মে কুলসুম।

১৪ বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় ২৬। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আর

Address

Banchharampur
Brahmanbaria
3420

Alerts

Be the first to know and let us send you an email when Joykalipur জয়কালীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share