16/12/2021
মাঝে মাঝে ভাবি ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর লাল সবুজ পতাকা নিয়ে খোলা মাঠে দৌড়ে বেড়ানোর অনুভূতিটা কেমন ছিল !!
বিজয়ের অনুভূতি কেমন ছিল !!
সামান্য লুডু খেলায় জিতলেই খুশিতে ইয়েস ইয়েস বলে তিনবার লাফ দেই।
ক্রিকেটে জিতে গেলে মিছিল বের করে দেই।চিল্লায় গলা ফাটায় ফেলি।
তাহলে সেই বিজয়টা কেমন ছিল !!
আমি বেশীক্ষন স্মৃতিসৌধের সামনে দাড়ায় থাকতে পারি না।
চোখ ঝাপসা হয়ে আসে।
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" গানটায় যখন যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা লাইনটা আসে সাথে সাথে কিভাবে যেন চোখটা ভিজে যায়।
পুরো শরীরে বিদ্যুত খেলে যায়।
শ্যামল ছায়া মুভির শেষে যখন বলে,"পতাকা,ওইযে আমাদের পতাকা।স্বাধীন দেশের পতাকা"তখন শরীরের লোম সব দাড়িয়ে যায়।চোখটা অজান্তেই ভিজে যায়।
সেই সময়টা উপলব্ধি করার চেষ্টা করি।
তাদের বিজয়ের অনুভূতিটা উপলব্ধি করার চেষ্টা করি।
মা গেলাম,স্বাধীন দেশে দেখা হবে বলা ছেলেটা যখন লাল সবুজ পতাকা হাতে নিয়ে কেঁদে ফেলেছিল সে কান্না কি সহজে থেমেছিল ?
কতক্ষন লেগেছিল থামতে ?
আমি হলে সে সময় কি করতাম ?
মুক্ত বাতাসে প্রথম বুক ভরে নিশ্বাস নেওয়ার যে অনুভূতি সেটা কেমন ছিল !!
বিশ্বাস করবেন কিনা জানি না এতটুক লিখতে লিখতেই আমার চোখ আবার ভিজে গেছে।
আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমি একটা পতাকা হাতে চিৎকার করে কানতে কানতে ছুটে বেড়াচ্ছি।
আমাদের পতাকা।
নিজেদের পতাকা।
আসেন এই দেশটাকে ভালোবাসি।
মা,আল্লাহ বাচায় রাখলে স্বাধীন দেশে আবার দেখা হবে বলে স্ত্রী,সন্তান রেখে রাতের অন্ধকারে বের হয়ে যাওয়া মানুষটা আমাদের এই দেশটা দিয়ে গেছেন।
অসীম সাহসী মানুষগুলো মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য দেশটা আমাদের দিয়ে গেছেন নিজেদের শ্বাসের বিনিময়ে।
আসেন দেশটাকে আগলে রাখি।
আর যদি দেশপ্রেম না উপলব্ধি করতে পারেন চোখটা বন্ধ করে "মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি" গানটার প্রতিটা লাইন উপলব্ধি করেন।
দেখবেন চোখটা ভিজে যাচ্ছে।