Adhunik Bohumukhi Samaj Sheba Sangstha

Adhunik Bohumukhi Samaj Sheba Sangstha ( ন্যাযমূল্যে খাদ্য , বস্ত্র , শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম )

ভুমিকা
বাংলাদেশ সরকার এই ১ থেকে ৫ গুন বৃদ্ধি পাওয়া খাদ্য পণ্যেও বাজার নিয়ন্ত্রনে, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বজায় রাখার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB) এর মাধ্যমে দেশের প্রতিটি জেলার ডিলার নিয়োগ করে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে খাদ্য দ্রব্য দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া সহ অবৈধ মজুদদারদের লাগামহীন বাজার নিয়ত্রনে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ স

রকার এই ছাড়াও OMS (ওপেন মার্কেট সেল) জেলার খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পৌর ওয়ার্ড গুলোতে ডিলার নিয়োগ করে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় খাদ্য পৌছে দেওয়ার ব্যবস্থা করেছে।

এছাড়াও সরকার রেশন কার্ডের মাধ্যমে হত দরিদ্র মানুষের মাঝে নামমাত্র মূল্যে চাল সরবরাহের ব্যবস্থা করছে।

সরকার সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুঃস্থ ও নিম্ন আয়ের জন্য ভিজিডি, ভিজিএফ, জিআর এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর ও এফএফডাব্লিউ খাতে খাদ্য শস্য বিতরন করে যাচ্ছে।

আমাদের স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃত্রিম সংকটে সৃষ্টিকারী মজুতদারদেও বাজার নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করে যাচ্ছে। সরকার ছাড়া এই মধ্যম আয়ের দেশে এমন কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নেই যে, অধিক মুনাফার আশায় ব্যবসা করছে না। সেক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে ফুটপাত পর্যন্ত একই চিত্র দেখা যায়।

আমরা আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থার (ABSS) মাধ্যমে খাদ্য ও বস্ত্র বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে আমদানি করে দুস্থ ও নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে সরবরাহের চেষ্টা করছি।

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থা (ABSS) একমাত্র প্রতিষ্ঠান, আমরা স্থায়ীভাবে ন্যায্যমূল্যে খাদ্য ও বস্ত্র সাধারন ক্রেতার দোরগোড়ায় পৌছে দেওয়ার চেষ্টা করছি।




আমাদের উদ্দেশ্য
ভোক্তা অধিকার সংরক্ষনে ন্যায্য মূল্যের পাশাপাশি খাদ্য ও বস্ত্রের গুনগতমান বজায় রাখার জন্য সচেষ্ট থাকা।

স্থানীয় কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুদারগনের কবল থেকে দুঃস্থ ও নিম্ন আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা ঠিক রাখার জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও বস্ত্রের সঠিক ভাবে সরবরাহ করা।

বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ কারী শহীদ পরিবারের সদস্যদের ন্যায্য মূল্যের খাদ্য ও বস্ত্র সরবরাহের ব্যবস্থা করা।

স্থানীয়ভাবে পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধিদের ( সরকারী ও এবিএসএস) তালিকা তৈরির মাধ্যমে ন্যায্যমূল্যের খাদ্য ও বস্ত্র সরবরাহের ব্যবস্থা করা।

স্থানীয়ভাবে হিজরা/ উভয় লিঙ্গদের ( সরকারী ও এবিএসএস) তালিকা তৈরির মাধ্যমে ন্যায্যমূল্যের খাদ্য ও বস্ত্র সরবরাহের ব্যবস্থা করা।

স্থানীয়ভাবে দুস্থ , নিম্ন আয়ের মানুষের খাদ্য ও বস্ত্র যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে লক্ষ্য রাখা।

স্থানীয়ভাবে বিধবা ও বৃদ্ধ মানুষদের ( সরকারী ও এবিএসএস) এর তালিকা তৈরীর মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহের ব্যবস্থা করা।

স্থানীয়ভাবে ভিক্ষুকদের তালিকা তৈরির মাধ্যমে ন্যায্যমূল্যের খাদ্য ও বস্ত্র সরবরাহের ব্যবস্থা করা।

প্রত্যেক ভোক্তা সদস্যকে ১ বছর মেয়াদ অন্তে ভোক্তা কার্ড সংস্থা হতে নবায়ন করা । ভোক্তা সদস্যদের মেধাবী ছেলে / মেয়ে কে আনুষ্ঠানিক ভাবে প্রতি বৎসর পুরুস্কৃত করা হইবে।




আমাদের শ্লোগান
“ ন্যায্যমূল্যে, খাদ্য খাই, নিম্ন আয়ে চিন্তা নাই”

“ ন্যায্যমূল্যের বাজার গড়ি, সরকারকে সহযোগিতা করি”

“ লাগামহীন দাম নাই, ন্যায্যমূল্যে খাদ্য পাই”

“ মজুতদারী না করি, ন্যায্যমূল্যের বাজার গড়ি”

“ খাদ্য পণ্যের বাজার স্বাভাবিক থাক, মজুতদারগন নিপাত যাক”

“ সোনার বাংলা গড়তে হলে, মজুতদারী ছাড়তে হবে”



আমাদের নীতিমালা
ভোক্তা অধিকার সংরক্ষণ ও দুস্থ সহায়তা কর্মসূচীতে ন্যায্যমূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহের লক্ষে প্রতিটি ওয়ার্ড/ইউনিয়নে মহিলা উদ্যোক্তাদেও বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।

যে কোন প্রাপ্ত বয়স্ক মহিলা / পুরুষ সংস্থার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ন্যায্যমূল্যে খাদ্য ও বস্ত্র নিজ নিজ এলাকায় সরবরাকারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে পারবেন। খাদ্য ও বস্ত্র সামগ্রীর মূল্য উঠা-নামা করলে প্রতিষ্ঠানের নিদিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিন প্রতিনিধি ও ভোক্তাদের জানানো হবে।

ন্যায্যমূল্যের খাদ্য ও বস্ত্র ওয়ার্ড/ ইউনিয়নের দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য সংস্থার কার্যালয় হতে নিয়োগ প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে ভোক্তা কার্ড বিতারণ করা হবে।

কার্ডধারী গ্রাহক ছাড়া কোন ব্যক্তি নায্যামূল্যের খাদ্য ও বস্ত্র ক্রয় করতে পারিবেনা।

প্রতিটি কার্ডধারী ব্যক্তির আবেদন ফরম সংস্থার কার্যালয়ে জমা দিতে হবে। প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়ন সর্বোচ্চ ৩ জন মহিলা/ পুরুষ ন্যায্যামূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহকারী প্রতিনিধি হতে পারবেন।

বাংলাদেশ সরকার থেকে একজন ব্যক্তি ভোক্তা কার্ড সংগ্রহ করতে পারবেন।

কোন ভোক্তা মালামাল ক্রয় করে, কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে বিক্রয় করতে পারিবে না।

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থার প্রধান উপদেষ্টা মো: আলহাজ্ব আবুল কাশেম বাদশা গত ২৭/০১/২০২৬ রাত ১০.২৪ মিনিটে ইন্তেকাল কর...
29/01/2026

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থার প্রধান উপদেষ্টা মো: আলহাজ্ব আবুল কাশেম বাদশা গত ২৭/০১/২০২৬ রাত ১০.২৪ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। আমরা সবাই গভির ভাবে শোকাহত। সবাই উনার জন্য মন থেকে দোয়া করবো যেন আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ❤️

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থারপ্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব মোঃ আবুল কাশেম মন্ডল বাদশা এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহ...
29/01/2026

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থার
প্রধান উপদেষ্টা
জনাব আলহাজ্ব মোঃ আবুল কাশেম মন্ডল বাদশা
এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত!
আমরা গভীরভাবে শোকাহত।

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থার
প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর দিকনির্দেশনা
ও মানবিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

25/10/2025

ওয়ার্ড নং- ১৭
❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫।
তারিখঃ ২৫/১০/২০২৫
লক্ষ্য ও উদ্যেশ্যঃ স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দোড় গোড়ায় ন্যায্যমূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা সমূহ পৌছে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টা 💯❤️ LA M.

22/10/2025

ওয়ার্ড নং- ১৮
❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫।
তারিখঃ ২১/১০/২০২৫
লক্ষ্য ও উদ্যেশ্যঃ স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দোড় গোড়ায় ন্যায্যমূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা সমূহ পৌছে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টা 💯❤️

তারিখঃ ১৮/১০/২০২৫ ❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫। ওয়ার্ড নং- ১৯লক্...
18/10/2025

তারিখঃ ১৮/১০/২০২৫ ❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫।
ওয়ার্ড নং- ১৯

লক্ষ্য ও উদ্যেশ্যঃ স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দোড় গোড়ায় ন্যায্যমূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা সমূহ পৌছে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টা 💯❤️

তারিখঃ ১১/১০/২০২৫ ❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫। ওয়ার্ড নং- ২১লক্...
18/10/2025

তারিখঃ ১১/১০/২০২৫ ❤️🌹আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৫।
ওয়ার্ড নং- ২১

লক্ষ্য ও উদ্যেশ্যঃ স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দোড় গোড়ায় ন্যায্যমূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা সমূহ পৌছে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টা 💯❤️

18/10/2025

১৯নং ওয়ার্ড কার্য সম্পন্ন।, 🤝❤️ আলহামদুলিল্লাহ ❤️LA M. Ḿȡ Tẫňviř Išĺẫḿ Řẫħẫt MD Suja Adhunik Bohumukhi Samaj Sheba Sangstha Moba Sher Ayat Islam Aira

আমাদের সফলতা খুব কাছে ❤️ ইনশাআল্লাহ  LA M.
15/10/2025

আমাদের সফলতা খুব কাছে ❤️ ইনশাআল্লাহ LA M.

15/10/2025

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থা কর্তৃক বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠান-2025 ।
ওয়ার্ড নং -২১
লক্ষ্য ও উদ্যেশ্যঃ স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দোড় গোড়ায় ন্যায্যমূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা সমূহ পৌছে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টা 💯❤️

14/10/2025

আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থা (এবিএসএস) এর প্রধান কার্যালয়ঃ সেউজগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (জামতলা স্কুল) সংলগ্ন, কারমাইকেল রোড, বগুড়া-৫৮০০।

Send a message to learn more

Address

সেউজগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (জামতলা স্কুল) সংলগ্ন, কারমাইকেল রোড, বগুড়া সদর, বগুড়া-৫৮০০ ।
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Adhunik Bohumukhi Samaj Sheba Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share