UITRCE,BANBEIS,Nandigram,Bogra

UITRCE,BANBEIS,Nandigram,Bogra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UITRCE,BANBEIS,Nandigram,Bogra, Government Organization, UITRCE, BANBEIS, Nandigram, Bogura.

রাজশাহী অঞ্চলের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরীপ (ইসার্ভে) ২০২৪ আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।
07/10/2024

রাজশাহী অঞ্চলের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরীপ (ইসার্ভে) ২০২৪ আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:রাজশাহী অঞ্চলের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরীপ (ইসার্ভে) ২০২৪ আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর, ২০২৪...
07/10/2024

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:

রাজশাহী অঞ্চলের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরীপ (ইসার্ভে) ২০২৪ আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।

25/09/2024

বিশেষ সতর্কতাঃ

ইউআইটিআরসিই -তে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন নম্বর থেকে প্রতারক চক্র ফোন করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। প্রতারকচক্র প্রশিক্ষণভাতা দেবার কথা বলে ব্যাংক হিসাবের তথ্য চাচ্ছে বলে কয়েকজন শিক্ষক জানিয়েছেন। ইউআইটিআরসিই, ব্যানবেইস অফিস থেকে এ ধরণের কোন তথ্য চাওয়া হয় নাই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সাবধান থাকার জন্য বলা হলো।

ঘটনাক্রম ২০২৩-২৪ঃফায়ার এক্সটিংগুইশার থাকা যেমন জরুরি তেমনি নিয়মিতভাবে এগুলো রিফিল করাও জরুরি। ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, ব...
10/07/2024

ঘটনাক্রম ২০২৩-২৪ঃ

ফায়ার এক্সটিংগুইশার থাকা যেমন জরুরি তেমনি নিয়মিতভাবে এগুলো রিফিল করাও জরুরি। ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, বগুড়া অফিসের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ফায়ার এক্সটিংগুইশারগুলো রিফিল করা হয়। এজন্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নিকট প্রদানের পূর্বে সিলিন্ডারগুলো ফাঁকা করে দেয়া হয়। দৈব্যক্রমে এবার সিলিন্ডার রিফিলের সময় ইউআইটিআরসিই এর কম্পিউটার ল্যাবে আইসিটি প্রশিক্ষণ চলমান ছিল। সিলিন্ডার যেহেতু ফাঁকা করতেই হবে, সেই সুযোগে প্রশিক্ষণার্থী শিক্ষকগণের জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের ছোট্ট একটা ব্যবহারিক সেশনও হয়ে যায়। স্যারদের উৎসাহ এবং আগ্রহ দেখে আমরা সকলেই সংক্ষিপ্ত সেশনটি খুব উপভোগ করেছি।

২০২৩-২৪ অর্থ বছরের বেসিক আইসিটি প্রশিক্ষনের ৬ষ্ঠ ব্যাচঃ প্রথমবারের মতো শাহজাহানপুর, বগুড়া উপজেলা হতে আগত বিভিন্ন প্রতিষ...
09/07/2024

২০২৩-২৪ অর্থ বছরের বেসিক আইসিটি প্রশিক্ষনের ৬ষ্ঠ ব্যাচঃ প্রথমবারের মতো শাহজাহানপুর, বগুড়া উপজেলা হতে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন, নন্দীগ্রামে অবস্থিত ইউআইটিআরসিই কম্পিউটার ল্যাবে ১৫ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অত্র উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির স্যার প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩জনকে শুভেচ্ছা স্মারক- বই উপহার দেন।

২০২৩-২৪ অর্থবছরে আয়োজিত প্রশিক্ষণের কিছু মুহুর্ত :ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, বগুড়া অফিসে আয়োজিত শিক্ষকগণের বেসিক আইসিটি ব...
09/07/2024

২০২৩-২৪ অর্থবছরে আয়োজিত প্রশিক্ষণের কিছু মুহুর্ত :

ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, বগুড়া অফিসে আয়োজিত শিক্ষকগণের বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণের ৭ম এবং ৮ম ব্যাচে যথাক্রমে শাহজাহানপুর, বগুড়া এবং সিংড়া, নাটোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন করে মোট ৪৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির স্যার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আমিনুর রহমান মহোদয় এবং নন্দীগ্রাম উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আজিজার রহমান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অফিসের সহকারী প্রোগ্রামার জনাব দেবব্রত চক্রবর্তী। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার জনাব মোঃ আব্দুল লতিফ।

২০২৩-২৪ অর্থবছরে আয়োজিত প্রশিক্ষণের কিছু মুহুর্ত :ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, বগুড়া অফিসে আয়োজিত শিক্ষকগণের বেসিক আইসিটি ব...
09/07/2024

২০২৩-২৪ অর্থবছরে আয়োজিত প্রশিক্ষণের কিছু মুহুর্ত :
ইউআইটিআরসিই, নন্দীগ্রাম, বগুড়া অফিসে আয়োজিত শিক্ষকগণের বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণের ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া জেলার শিক্ষা পরিবারের অভিভাবক, শ্রদ্ধেয় জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হযরত আলী স্যার। আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির স্যার, নন্দীগ্রাম উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আজিজার রহমান মহোদয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র অফিসের সহকারী প্রোগ্রামার জনাব দেবব্রত চক্রবর্তী। ধুনট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাস্টার ট্রেইনার জনাব মোঃ আব্দুল লতিফ স্যারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন, নন্দীগ্রাম, বগুড়া এর ইউআইটিআরসিই অফিসের কম্পিউটার ল্যাবে আয়োজিত “স্মার্ট বাংলাদ...
27/06/2024

বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন, নন্দীগ্রাম, বগুড়া এর ইউআইটিআরসিই অফিসের কম্পিউটার ল্যাবে আয়োজিত “স্মার্ট বাংলাদেশ” বিষয়ক সেমিনারের খন্ডচিত্র। দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির স্যার। ইউআইটিআরসিই এর অংশীজন হিসেবে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইউআইটিআরসিই এর মাস্টার ট্রেইনারবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীর অভিভাবক। সকলের প্রাণবন্ত অংশগ্রহণে সুন্দর একটি অনুষ্ঠান সম্পন্ন হয়।

Address

UITRCE, BANBEIS, Nandigram
Bogura
5860

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

880502776014

Alerts

Be the first to know and let us send you an email when UITRCE,BANBEIS,Nandigram,Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UITRCE,BANBEIS,Nandigram,Bogra:

Share