07/04/2018
মানসিক দক্ষতা (ক্যালেন্ডার-এর তারিখ ও বার) |
প্রিলিতে মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং বিসিএস লিখিততে মানসিক দক্ষতায় ৫০ নম্বর! বিসিএস ছাড়াও সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও মানসিক দক্ষতা হতে প্রশ্ন করা হয়। ক্যালেন্ডার এর তারিখ ও বার নিয়ে প্রায়ই প্রশ্ন আসে! আসুন, মজার এই বিষয়টি জানার চেষ্টা করি।
সূত্র ১ :�যেকোন বৎসরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে।�অর্থাৎ :�২০১৮সালের ১ জানুয়ারি = সোমবার ছিল�২০১৫ সালের ৩১ ডিসেম্বর = সোমবার হবে
সূত্র ২ :�Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না। ১ দিন যোগ দিতে হবে।�অর্থাৎ :�২০১৬ = Leap year�২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে�২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
সূত্র ৩ :�চলতি বৎসরের কোন তারিখ যে বার ছিল, পরবর্তী বত্সরে সেই তারিখ কি বার হবে??�এক্ষেত্রে ১ দিন যোগ দিতে হবে।�অর্থাৎ :�২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার�২০১৯ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার হবে
সূত্র ৪ :�সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�এখানে, ৩/১ = ৩ জানুয়ারি, ৪/৪ = ৪ এপ্রিল, ৬/৬ = ৬ জুন, ৮/৮ = ৮ অগাস্ট, ১০/১০ = ১০ অক্টোবর�অর্থাৎ :�কোন বৎসরের ৩/১ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে।�প্রশ্ন: ২০১৩ সালের ১ লা জানুয়ারি মঙ্গলবার হলে ঐ বৎসরের ১২ ই অক্টোবর কী বার হবে?�উত্তর: প্রশ্নে ১/১ মঙ্গলবার বলা আছে। এর দুইদিন পর ৩/১ হবে বৃহস্পতিবার।�আমরা জানি — ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�এখন ৩/১ যদি বৃহস্পতিবার হয় তবে ১০/১০ হবে বৃহস্পতিবার। (সূত্রানুসারে)�সুতর
াং ১২/১০ হবে শনিবার।�একনজরে পুনরায় দেখি (at a glance)�বৎসরের ১ম ও শেষ তারিখ = একই বার হবে (Leap year না হলে)�২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার ছিল�২০১৮সালের ৩১ ডিসেম্বর = সোমবার হবে�বৎসরের ১ম ও শেষ তারিখ = ১ দিন যোগ হবে (Leap year হলে)�২০১৬ = Leap year�২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে�২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে�চলতি বৎসরের কোন তারিখ, পরবর্তী বত্সরে সেই একই তারিখ কি বার হবে = ১ দিন যোগ হবে।�২০১৮সালের ১ জানুয়ারি = সোমবার�২০১৯ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার হবে�সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�অর্থাৎ কোন বৎসরের ৩/১ তারিখ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে। (এখানে ৩/১ মানে = ৩ জানুয়ারি)