Jamaat-e-Islami Bogura Town

Jamaat-e-Islami Bogura Town Welcome to Official Page of Bangladesh Jamaat-e Islami, Bogura Town

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
29/12/2025

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

তিনি বগুড়া-৬ (সদর) আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।




27/10/2025

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বগুড়া শহর শাখার আয়োজনে শহীদ আনিছার রহমান পাশা আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সম্মানিত আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে  বিশাল মানববন্ধনতারিখঃ ১৫ অক্টোবর ২০২৫ ইং বুধবার বিকাল ৪...
14/10/2025

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিশাল মানববন্ধন

তারিখঃ ১৫ অক্টোবর ২০২৫ ইং বুধবার
বিকাল ৪:৩০ টা
স্থানঃ জেলা স্কুল গেট,বগুড়া।

আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী,বগুড়া শহর শাখা

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ অনুষ্ঠিতজুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়া...
26/09/2025

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ অনুষ্ঠিত

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারী অধ্যাপক রফিকুল আলম, শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এ্যাড. আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রটারী মোঃ আল- আমিন, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর জামায়াতের আইন সম্পাদক আইন সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমূখ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানাচ্ছে। আমরা মনেকরি যারা বিরোধীতা করছেন তারাও একদিন পি আর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবী মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বগুড়া শহর জামায়াতের উদ্যোগেক্রীড়া সামগ্রী বিতরণবাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে বগুড়া পৌরসভা ও সদর উপজ...
19/08/2025

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে
ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য মোস্তফা মোঘল, আবু সুফিয়ান পলাশ, সরিফুল ইসলাম সোহেল, আব্দুল আজিজ প্রমূখ। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সমাজ পরিবর্তনের জন্য যুবকরাই সবচেয়ে কার্যকর শক্তি। জামায়াতে ইসলামী দেশের যুবসমাজকে যুবশক্তিতে রূপান্তরের জন্য দেশব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এর মধ্যদিয়ে আমাদের যুবকরা মন্দ কাজ ছেড়ে সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে এটাই আমরা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগষ্ট শুক্রবার থেকে ৪০টি দলের অংশগ্রহনে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” শুরু হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। ৪টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুর জন্য ২টি করে ফুটবল, ২টি গোলবারের নেট, একটি করে পাম্পারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জা...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মি ও সাধারণ জনতা অংশগ্রহন করে। গনমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা গোলাম রব্বানী। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম, জামায়াত নেতা এ্যাড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আল আমিন, আব্দুল হামিদ বেগ, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওাদুদ পুটু, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেন,
শহর শিবিরের সেক্রেটারি সফিকুল ইসলাম প্রমূখ। সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমাবেশে জুলাই সংগীত পরিবেশন করেন।

05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার গণ-মিছিল


৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণ-মিছিল স্থানঃ শহীদ খোকন পার্ক, বগুড়া। তারিখঃ ৫ আগষ্ট, ২০২৫ রো...
03/08/2025

৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণ-মিছিল

স্থানঃ শহীদ খোকন পার্ক, বগুড়া।
তারিখঃ ৫ আগষ্ট, ২০২৫ রোজ: মঙ্গলবার
🕒 সময়ঃ বিকাল ৩ ঘটিকা

বগুড়ায় জামায়াত যুব ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনবগুড়া শহর জামায়াতে ইসলামীর যুব ইউনিটের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উ...
25/07/2025

বগুড়ায় জামায়াত যুব ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বগুড়া শহর জামায়াতে ইসলামীর যুব ইউনিটের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে শহরের ২ নম্বর ওয়ার্ডের সুবিল মসজিদ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এসময় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ২ নম্বর ওয়ার্ডের আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি অধ্যাপক নামিরুল হক জর্জিস, যুব বিভাগের সভাপতি আল মামুন রাসেল ও সেক্রেটারি আবু সুফিয়ান লিখনসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Address

Nawab Bari Road
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami Bogura Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat-e-Islami Bogura Town:

Share