জেলা পুলিশ বগুড়া

জেলা পুলিশ বগুড়া We are ready to serve the citizens of Bogura

27/05/2026

ঈদ মোবারক

26/05/2026

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের বগুড়া জেলার শাজাহানপুর থানা পরিদর্শন;

26/05/2026

কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ ২০২৬ এবং আদমদীঘি থানার নব-নির্মিত ভবন উদ্বোধন;

বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শন করলেন আইজিপি মহোদয়;বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হো...
26/05/2026

বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শন করলেন আইজিপি মহোদয়;

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় বগুড়া জেলার শাজাহানপুর থানা পরিদর্শন করেছেন। গত ২৪ মে ২০২৬ খ্রি. (রবিবার) বিকালে তিনি থানা চত্বরে এসে পৌঁছান।

আইজিপি মহোদয় থানায় আগমন করলে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি শাজাহানপুর থানার সার্বিক প্রশাসনিক ও সেবাধর্মী কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আইজিপি মহোদয় থানার প্রতিটি ডেস্ক ব্যক্তিগতভাবে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে কর্মরত অফিসারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি থানা এলাকার স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি পুলিশ ও জনতার সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ
24/05/2026

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির , ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার বিকালে জেলা পুলিশ, বগু...
24/05/2026

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির , ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার বিকালে জেলা পুলিশ, বগুড়া আয়োজিত কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আইজিপি মহোদয় বগুড়া আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

23/05/2026

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত;[২২ মে ২০২৬ খ্রি.]বগুড়া ...
23/05/2026

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত;

[২২ মে ২০২৬ খ্রি.]

বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উক্ত ফাইনাল ম্যাচে বগুড়া জেলা পুলিশ বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ
অংশগ্রহণ করে । এ টুর্নামেন্টে ১-১ গোলে ড্র হলে অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে ভাগ্য নির্ধারণী ম্যাচে বগুড়া বগুড়া জেলা ২-১ গোলে জয়লাভ করে।

খেলা শেষে প্রধান অতিথি মহোদয় চ্যাম্পিয়ন, রানার আপ দল ও শ্রেষ্ঠ গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।

এসময় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বগুড়া জেলার  সারিয়াকান্দি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়;[২১ মে ২০২৬ খ্রি.]বগুড়া জেলার সম্মানিত পুলিশ ...
21/05/2026

বগুড়া জেলার সারিয়াকান্দি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়;

[২১ মে ২০২৬ খ্রি.]

বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয় বগুড়া সারিয়াকান্দি থানা, বার্ষিক পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সহকারী পুলিশ সুপার, গাবতলী সার্কেলসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং থানায় কর্মরত কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

21/05/2026

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর শুভ উদ্বোধন।

Address

SP Office, Jolesharitola
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share