Nobojagoron Foundation Bangladesh - NFBD

Nobojagoron Foundation Bangladesh - NFBD The country’s largest student-led foundation, driven by dedication and humanity operating without outside support or donations. Founder: Shadab Mahadi
(2)

Committed to social welfare, youth empowerment, and positive change for a better Bangladesh.

02/06/2026

Tnx Bogura Mohanagar 🤍

প্রেরণা, স্বীকৃতি ও সম্ভাবনার এক অনন্য আয়োজন “তারুণ্যের নবজাগরণ”  সম্পন্নযুবসমাজের ইতিবাচক বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ...
02/06/2026

প্রেরণা, স্বীকৃতি ও সম্ভাবনার এক অনন্য আয়োজন “তারুণ্যের নবজাগরণ” সম্পন্ন

যুবসমাজের ইতিবাচক বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD) আয়োজিত “তারুণ্যের নবজাগরণ” শীর্ষক অনুষ্ঠান আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাণবন্ত ও সুশৃঙ্খল এই আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির এই প্রতীকী আয়োজন অনুষ্ঠানের শুরুতেই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পরে সংগঠনের নারী সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মানিত অতিথিদের বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এন এম আবু জিহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ রশিদ, এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আশিকুর রহমান অর্নব। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তরুণদের নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, মিডিয়া পার্টনার এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। তাঁদের মধ্যে দশদিক, বগুড়া পোস্ট, মিল্লাত হোসেন, আরিফ শেখ, সফল, হৃদয় হাসান, তুরাহ হুসাইনসহ আরও অনেক পরিচিত মুখ অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ। পাশাপাশি সংগঠনের কার্যক্রম প্রচার ও সহযোগিতার জন্য মিডিয়া পার্টনার এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ পর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাদাব মাহাদী এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আল্ গালিব খাঁন সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা তরুণদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং মানবিক, শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সম্পূর্ণ আয়োজনটি সঞ্চালনার ভূমিকায় ছিলেন এম এ মুহতাসিম হোসেন। সার্বিকভাবে “তারুণ্যের নবজাগরণ” আয়োজনটি ছিল তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলা। অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি এবং অতিথিদের মূল্যবান দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সফলতার সঙ্গে সম্পন্ন হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যাশা, এমন উদ্যোগ ভবিষ্যতেও তরুণদের নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঈদ উল আযহার নামাজের নিয়ম ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌✨ঈদুল আযহার দিনের সুন্নাহসমূহ -• গোসল ও পরিষ...
27/05/2026

ঈদ উল আযহার নামাজের নিয়ম

ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌
✨ঈদুল আযহার দিনের সুন্নাহসমূহ -

• গোসল ও পরিষ্কার পোশাক পরিধান
• সুগন্ধি ব্যবহার করা
• তাকবীর পাঠ করা
• ঈদের নামাজে আগে যাওয়া
• এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা
• কোরবানির আগে কিছু না খাওয়া
• সামর্থ্য অনুযায়ী কোরবানি করা
• আত্মীয়-স্বজন ও গরিবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা

Nobojagoron Foundation Bangladesh - NFBD-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

✨ Eid-ul-Adha Mubarak ✨On this sacred occasion of Eid-ul-Adha, Nobojagron Foundation Bangladesh (NFBD) extends heartfelt...
27/05/2026

✨ Eid-ul-Adha Mubarak ✨

On this sacred occasion of Eid-ul-Adha, Nobojagron Foundation Bangladesh (NFBD) extends heartfelt greetings and warm wishes to everyone. 🌙🐐

May this Eid bring peace, happiness, sacrifice, and countless blessings to you and your family. Let us spread love, humanity, and compassion among all. 💙

🌟 Wishing you a joyful and blessed Eid!
— Nobojagron Foundation Bangladesh (NFBD)

বিদ্রোহের ভাষা, সাম্যের আহ্বান আর ভালোবাসার অমর কবিতা—কাজী নজরুল ইসলাম চিরকাল বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে, প্রেরণায় ও সংগ...
24/05/2026

বিদ্রোহের ভাষা, সাম্যের আহ্বান আর ভালোবাসার অমর কবিতা—কাজী নজরুল ইসলাম চিরকাল বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে, প্রেরণায় ও সংগ্রামের চেতনায়।

তিনি শিখিয়েছেন অন্যায়ের সামনে মাথা নত না করতে, মানুষকে ভালোবাসতে, আর সত্যের পথে সাহস নিয়ে এগিয়ে যেতে।

নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)-এর পক্ষ থেকে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।

“আমি চির-বিদ্রোহী বীর
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”

আপনার অমর সৃষ্টি, সাহসী উচ্চারণ ও মানবতার বাণী
প্রজন্ম থেকে প্রজন্ম জাগিয়ে রাখুক আলোর পথ।

শুভ জন্মদিন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 🌸

#কাজী_নজরুল_ইসলাম #বিদ্রোহী_কবি #শুভ_জন্মদিন #তারুণ্যের_নবজাগরণ #বাংলার_গর্ব

Those in whose honor “Tarunyer Nobojagoron” is being organized. in the eyes of Nobojagoron, they are the finest voluntee...
23/05/2026

Those in whose honor “Tarunyer Nobojagoron” is being organized. in the eyes of Nobojagoron, they are the finest volunteers of the nation. 💙

গর্বের মুহূর্ত NFBD এর জন্য সিনেট ভবনে অনুষ্ঠিত “সিটিজেন ডায়লগ অন” অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা ...
19/05/2026

গর্বের মুহূর্ত NFBD এর জন্য

সিনেট ভবনে অনুষ্ঠিত “সিটিজেন ডায়লগ অন” অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন NFBD প্রতিষ্ঠাতা সাদাব মাহাদী।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি দেশের টেকসই উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ এবং সবুজ ভবিষ্যৎ গঠনের উপর জোর দেন।

নবজাগরণ ফাউন্ডেশন সবসময়ই একটি উন্নত, সচেতন ও পরিবেশবান্ধব বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে।

A Proud Moment for NFBD

At the “Citizen Dialogue On” event held at the Senate Bhaban, NFBD Founder Sadaab Mahadi presented a visionary eco-friendly development plan for Bangladesh.

In this important discussion, he emphasized sustainable national development, youth participation, and building a greener future for the country.

Nobojagoron Foundation continues to work with the vision of creating a more developed, conscious, and environmentally friendly Bangladesh.

ইভেন্ট ১৭৫ | সড়ক সংস্কারনবজাগরণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজ চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত একটি সড়কের সংস্কার...
15/05/2026

ইভেন্ট ১৭৫ | সড়ক সংস্কার

নবজাগরণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজ চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত একটি সড়কের সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটি ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজটের মতো সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ।

জনদুর্ভোগ কমাতে নবজাগরণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সদস্যরা নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সড়কটি সংস্কার ও পরিপাটি করে তোলেন।

চাঁদপুর জেলার এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অবশেষে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়!স্বপ্ন, মানবতা আর পরিবর্তনের বার্তা নিয়ে এবার NFBD আসছে আপনাদের প্রিয় শহর বগুড়ায়। ...
13/05/2026

অবশেষে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়!

স্বপ্ন, মানবতা আর পরিবর্তনের বার্তা নিয়ে এবার NFBD আসছে আপনাদের প্রিয় শহর বগুড়ায়। একসাথে গড়বো নতুন সম্ভাবনা, মানবতার পথে ছড়িয়ে দিবো ভালোবাসা ও নেতৃত্বের আলো। 🌍🤝

📍 অপেক্ষা করুন…
খুব শীঘ্রই আসছে আরও বড় কিছু!

Address

NFBD Head Office. সাদাব ভিলা
Bogura

Telephone

+8801794990643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobojagoron Foundation Bangladesh - NFBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nobojagoron Foundation Bangladesh - NFBD:

Share