04/10/2025
দাওয়াতি মাস ১-৩১ অক্টোবর ২৫
আজ ০৪ অক্টোবর-২৫ শনিবার,
দিনব্যাপী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সভাপতি 'মুহাম্মদ এমদাদুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান পাইকাড়' এর নেতৃত্বে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে "সদস্য সংগ্রহ" কার্যক্রম পরিচালিত হয় এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি 'মুহাম্মদ মশিউর রহমান' ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ভাইজানের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে তাঁর স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেয়া হয়।
বিশেষ করে আজকের সদস্য সংগ্রহ কার্যক্রমে আনুষ্ঠানিক ভাবে সদস্য ফরম পূরণের মধ্যদিয়ে যাঁরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে যোগদান করেন-
১. ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি মাঝিয়ান মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম দাঃবাঃ
২. ১নং ইউনিয়নের খোদাতপুর হঠাৎ পাড়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান দাঃবাঃ
৩. জামিয়া আজিজিয়া বাংলা হিলি মাদ্রাসা সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু জাফর সাহেবের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমদ নোমান দাঃবাঃ সহ একঝাঁক তরুণ ওলামায়ে কেরামগণ।
এছাড়াও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার মাধ্যমে অনেক যুবক ভাই সদস্য ফরম পূরণ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে শরিক হন।
উক্ত সদস্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখা।
দিনব্যাপী ঝড়ো বৃষ্টি অতিক্রম করে দাওয়াতি মাসের কার্যক্রম পরিচালনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ ঘোড়াঘাট উপজেলা শাখার সংগ্রামী দ্বায়িত্বশীল ভাইয়েরা।
আল্লাহর দরবারে ফরিয়াদ ভাইদের এই কুরবানী বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য অসিলা হিসেবে কবুল করুন, আমীন।
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ
#দিনাজপুর_দক্ষিণ
#দাওয়াতি_মাস
#সদস্য_সংগ্রহ
#দাওয়াতি_সভা
#ঘোড়াঘাট_উপজেলা_শাখা