নাইমুল ইসলাম মুন্সী-Nayemul Islam Munshi-نعيم الإسلام منشي

  • Home
  • Bangladesh
  • Birampur
  • নাইমুল ইসলাম মুন্সী-Nayemul Islam Munshi-نعيم الإسلام منشي

নাইমুল ইসলাম মুন্সী-Nayemul Islam Munshi-نعيم الإسلام منشي Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাইমুল ইসলাম মুন্সী-Nayemul Islam Munshi-نعيم الإسلام منشي, Social service, Birampur.

I love Allah, I love Hazrat Muhammad (Sa), I love parents and children,I love my family, I love my country, I love all people and animals, My favourite book holy Quran, My favourite subject is Islamic history, My favourite place is mosque.

16/03/2023
27/08/2021

ব্রাহ্মণবাড়ীয়া জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রানা কাকার বৌয়ের বড় বোন বিজয় নগর নৌপথে অনাকাঙ্ক্ষিত নৌকাডুবিতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। দোয়া করি মহান রাব্বুল আলামীন মরহুমাকে যেন মাফ করে দিয়ে জান্নাত বাসী করেন আমিন। পাশাপাশি শোকাহত পরিবারের সুস্থতা কামনা করছি।

13/08/2021

এভাবে যদি আগে কখনও ভাবতাম!

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!! (সুবহানাল্লাহ)

জ্বি, ঠিক তাই। কুরআনের শব্দ সংখ্যা ৭৭,৪০০ এর কিছু বেশি হলেও ধাতু ও মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১৮২০ টি। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই, বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে সহজ হয়।

আমার মত যারা মাদরাসায় পড়েনি বা আরবী যাদের ভাষা নয়, তারা এসব পুনরাবৃত্তিমূলক শব্দগুলো হতে ৫-১০ টি দৈনিক মনে রাখলে বেশিদিন লাগবে না এসব জানতে ইনশা-আল্লাহ। দ্রুতই তখন কুরআন পড়ার সময় দেখবেন অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ ছাড়াই অনেকটা কাছাকাছি যেতে পারবেন।

আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা ও মানা সহজ করুন, আমীন।

আমাদের মাতৃভাষা বাংলা। সেজন্য আমরা যখন কোরআন পড়ি, না বুঝেই তেলাওয়াত করতে হয়। কারণ আমরা কোরআনিক আরবী জানিনা। কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব জরুরী।

তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত করি তখন শুধু আবৃত্তি করি কিন্তু কী পড়তেছি কী এটার ব্যাখা, এটার অর্থ কী আমরা জানিনা!নামাযে যখন ইমামের পেছনে শুনি তখন যদি আমরা কুরআনের আরবী বুঝতে পারতাম তাহলে নামাযে খুশু খুযু আসতো, মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা কী করি?

সারাটা জীবনই এভাবে না বুঝে কাটিয়ে দেই, কখনও কুরআনের আরবী শেখার চেষ্টাও করিনা! কতোই অভাগা আমরা!

পার্থিব জীবনের সফলতার জন্য বইয়ের পর বই আমরা মুখস্ত করতে পারি। গেগ্রাসে গিলতে পারি শত শত থিওরী, শুধুমাত্র এই দুনিয়ায় কয়টা বছর ভালো থাকার জন্য। কখনোই দ্বীনি ইলম জানার জন্য চেষ্টা করিনা আমরা। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।

কোরআনিক আরবী শিখতে হলে আমরা ভয় পাই। মনে করি না জানি এটা কতো কঠিন। আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে, এটা খুবই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার। আপনাকে পুরো আরবী ভাষা শিখতে হবেনা।

Vocabulary শিখতে হবে যতো বেশি পারেন। আজকে ইনশাআল্লাহ পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ দেয়ার চেষ্টা করবো। এগুলো একদম বেসিক noun, pronoun, adjective, verb, preposition and question words.

জোড়া তালি দেয়ার শব্দগুলো শিখতে পারলে ইনশা আল্লাহ যখন Vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবী পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন। প্রতিদিন ইনশা আল্লাহ পাঁচটি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।
1st day:
1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :
6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :
11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা'দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :
16.عِنْدَ -['ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব

5th day :
21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)

6th day :
26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب - ['আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা'] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব

7th day :
31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس - [নাস] people (সম্প্রদায়)
33.مِن - [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -['আলা] upon (সন্নিকটে)

8th day :
36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -['আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা'আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)

9th day:
41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :
46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)
11 the day :
51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)

12 th day :
56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ'ম]-yes
60.مُؤْمِن -[মু'মিন] believer(বিশ্বাসী)

13 th day :
61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা'দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14 th day :
66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

15th day :
71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was

16th day :(verbal)
76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা'আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came

17th day :
81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :
86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা'আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :
91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :
96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সকাল কিংবা রাতে অথবা সাহরির আগে-পরে তাফসির চর্চার কাজ করতে পারেন। কোরআনে কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।

আল্লাহ তায়ালা কোরআনে একবার নয়, দু'বার নয় বরং ৪ বার বলেছেন--

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি? [সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০]

তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্টা করি ।

- সংগৃহীত।

12/08/2021

#সতর্কতা
সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?

#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?

#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?

#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?

#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?

#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?

#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CDC
Writter: Chittagong T. Tune

12/08/2021

"ফজরের_সালাতের_১০টি_ফজিলত:-
এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ।

🔘১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!
__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪; মুসলিম ৬৬১)

🔘২.রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
__(সহিহ মুসলিম, তিরমিজি ২১৮৪)

🔘৩.রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
__(বুখারী-মুসলিম)

🔘৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
__(সহিহ মুসলিম-১০৯৬)

🔘৫. রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
__(আবু দাউদ ৪৯৪)

🔘৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন। অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে। __(বুখারী-৫৭৩)

🔘৭. যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
__(সহিহ মুসলিম ৬৩৪)

🔘৮.ফজরের সালাত আদায়কারী, রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।
__(সুনানে আবু দাউদ, মুসনাদে আহমাদ)

🔘৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
__(জামে তিরমিজি ৪১৬)

🔘১০. ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে, প্রফুল্ল হয়ে যায়।
__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

❤সুবহানাল্লাহ❤
মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের উপরোক্ত সব নিয়ামতের ভাগীদার করুন।

12/08/2021

" আসসালামু আলাইকুম "

🌺🌳🌄 শুভ সকাল 🌄🌳🌺
☘🍁আজ বুধবার 💐🍁☘
🌹সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা 🌹

#আজকের_তারিখ_আপডেট
" ১১ আগস্ট - ২০২১, ইংরেজি
" ২৭ শ্রাবণ - ১৪২৮, বাংলা
" ০১ মুহররম - ১৪৪৩, হিজরি

সুস্থতা আল্লাহ্ তায়ালার অশেষ নেয়ামত,, আল্লাহ্ তায়ালা সকলকে সুস্থ রাখুক #আমিন।

"💚🌹 জাযাকাল্লাহু খায়ের 🌹💚"

একটি শোক সংবাদ,,হাবলাউচ্চ গ্রামের চেয়ারম্যান বাড়ির শেখ মহসিন ভাইয়ের চাচি এবং শেখ জসিম উদ্দিন কাকা ( মন মিয়া) মাষ্টারে...
09/08/2021

একটি শোক সংবাদ,,হাবলাউচ্চ গ্রামের চেয়ারম্যান বাড়ির শেখ মহসিন ভাইয়ের চাচি এবং শেখ জসিম উদ্দিন কাকা ( মন মিয়া) মাষ্টারের সহধর্মীনি ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

09/08/2021

সবাই কে আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন৷৷ ১৪৪৩ হিজরি

07/08/2021

নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-২০ সিরিজের সিডিউল।

১ম টি-২০ , 1 Sep, সন্ধ্যা, ৬ টায় মিরপুর।
২য় টি-২০ , 3 Sep, সন্ধ্যা, ৬ টায় মিরপুর।
৩য় টি-২০ , 5 Sep, সন্ধ্যা, ৬ টায় মিরপুর।
৪র্থ টি-২০ , 8 Sep, সন্ধ্যা, ৬ টায় মিরপুর।
৫ম টি-২০ , 10 Sep, সন্ধ্যা, ৬ টায় মিরপুর।

07/08/2021

,তাড়াহুড়া করে নামাজ টা আদায় করলেন, একবারও ভাবলেন না কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন?

06/08/2021

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

05/08/2021

৬ ঘন্টায় ১৪ মিলিয়ন মানুষ দেখেছে পরিমনির লাইভ। লাইভে মেয়েটা সাহায্য চেয়েছে বারবার। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সাহায্যের জন্য কেউ আসেনি। কি ভাবছেন? এখনো কি বুদ্ধির বিকাশ ঘটেনি? নাকি স্বীকার করতে চান না?

আমরা কেউই কারোর জন্য না।
হাজার হাজার মানুষ রঙ তামাশা দেখবে। কিন্তু কেউ এগিয়ে আসবে না। যে মেয়েটাকে তার সৌন্দর্যের জন্য মানুষ কিনে নিতে চায় কিংবা সব করতে পারে গতকাল তার সহায়তাও কেউ এগিয়ে আসেনি।

কাকে ফলো করো?
কার মতও হতে চাও? কি অনুপ্রেরণার আছে? কি আছে এখানে?

কার মতো জীবনযাপন চাও? এই আলিশান বাংলো কিংবা পাবলিসিটি?

গতকাল পরিমনির এই লাইভ কি প্রুফ করে দেয় না এগুলো সব তুচ্ছ। তার কমেন্ট বক্সের কমেন্টগুলো কি বলে না মানুষ সৌন্দর্যের পূজারী হলেও চরিত্র আর কীর্তি দেখে পাশে দাঁড়ায়।

যাদের কাছে নিজেকে খোলামেলা করে বিনোদন দিচ্ছেন কিংবা একদম নিম্ন পর্যায়ে চলে এসেছেন তারা কিন্তু প্রতি মুহূর্তেই বিনোদন খুঁজবে আপনার মাঝে। ব্যথায় কাতরালেও আবার দাঁত বের করে হাসলেও।
সংযত হোন।

সৌন্দর্য দেখিয়ে যদি সব জয় করা যেতো তাহলে আজ পরিমনি নিজের বাসায় থাকতো। ভিউয়ার্সরা প্রতিবাদ করতো। তার পাশে থাকতো। কিন্তু আফসোস সৌন্দর্য শুধু অবলোকন আর আর উপভোগ করার জিনিসই। আপন করার না।

Address

Birampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাইমুল ইসলাম মুন্সী-Nayemul Islam Munshi-نعيم الإسلام منشي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category