অসহায় কল্যাণ ফাউন্ডেশন

অসহায় কল্যাণ ফাউন্ডেশন অসহায় কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

আশা করি সর্ম্পূন লেখাটা মনোযোগ সহ পড়বেন।

বর্তমান তরুণ সমাজ মানেই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটস আফ ইত্যাদি ইত্যাদি। আজ তরুণ সমাজ ভুলতে বসেছে, তারা কি?
তাদের আদৌ কি কাজ?
তাদের এসময়টার গুরুত্বই বা কি?
তাদের ইতিহাস কি?

তরুণ ত-সে, যার মধ্যে আছে তারুণ্য। আমি বয়স দিয়ে তারুণ্য মাপতে চাইতে না। আপনার বয়স ১৮, অতচ আপনি পড়ে রইলেন বয়োবৃদ্ধের মত। তাহলে আমি আপনাকে তরুণ বলতে পারিনা কিংবা বলতে চাইনা।

তারুণ্য

ের এই হতাশার মধ্যে তাদের একাংশ গড়ে তুলে কিছু সামাজিক সংগঠন। আবার অনেকে বলে সামাজিক সংগঠন করে লাভটাই বা কি??? তাদের জন্যই আজ কিছু লেখা।

সামাজিক সংগঠন আমি কেন করব??? তার ৫টি কারণ আমি নিম্মে লিখার চেষ্টা করছি।

১/তারুণ্যঃ সামাজিক সংগঠন কেন করব, তার পিছনে প্রথম কারন হচ্ছে, তারুণ্য। আমরা আমাদের এ তরুণ সময়টা লেখাপড়া কিংবা চাকরির মধ্য দিয়েই চালাই। একটু খেয়াল করুন, লেখাপড়া কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না। লেখাপড়ার বাইরে আমরা অনেক সময় অবসরে খাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের ত কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারন সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।

২/ দেশপ্রেমঃ ইসলাম ধর্মে আছে, “দেশপ্রেম ঈমানের অঙ্গ”। ঈমানের পরিপূর্ণতার জন্য দেশকে ভালবাসতে হবে। দেশকে ভালবাসা মানে দেশের প্রতি নামমাত্র ভালবাসা নয়। দেশ-প্রেম মানে দেশের কল্যাণে কাজ করা। আমরা চাইলেও একা একা দেশের জন্য কিছু করতে পারব না। তবে দশজনে একত্রে চাইলে অনেককিছু করতে পারি। কথায় আছে, ” দশের লাঠি একের বুঝা”। দশের একাত্বতা মানেই সংগঠিত হওয়া। সংগঠনের আওতায় আসা। একটি সংগঠনের কর্মী হয়ে আমরা চাইলেই আমাদের উপর দেশের অধিকারটুকু পালন করতে পারি। তাই আমাদের দেশের, সমাজের কল্যাণের জন্য সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে।

৩/ বিবেকঃ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, জ্ঞান, বুদ্ধি। এ দুটির কারনেই আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে আমরা বাঁচতে শিখেছি, সেই পরিবেশ রক্ষা আমাদের মৌলিক দায়িত্ব। সেই পরিবেশের জন্য আমাদের কাজ করতে হবে। কারন আমাদের বিবেক আছে। আমাদের বিবেক না থাকলে আমরা অন্য প্রাণীর মত যা ইচ্ছা তাই করতাম।পরিবেশের যেমন ইচ্ছা তেমন ক্ষতি করতে পারতাম। কিন্তু বিবেক আছে বলেই, এ পরিবেশের আমরা ক্ষতি করতে পারি না। এপরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য রক্ষা করতে হবে। পরিবেশ চাইলেও একা একা রক্ষা করা যাই না। তার জন্য প্রয়োজন সামষ্টিক উদ্যোগ। আর এসকল উদ্যোগ গুলোই গ্রহন করে সামাজিক সংগঠন গুলো। তাই আমাদের সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে।

৪/ নৈতিকতাঃ বর্তমান তরুণ সমাজের একটি অংশ মাদক, সন্ত্রাস, ইভটিজিং,এর সাথে সম্পৃক্ত হচ্ছে। এদেরকে রক্ষা করতে হবে।
যখন আপনি এক বা একাধিক সামাজিক সংগঠনের আওতায় চলে আসবেন তখন আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি চাইলেও এসব অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার প্ল্যাটফর্ম আপনাকে বাঁধা দিবে।
যখন একটি সংগঠনের ব্যানারে আপনি মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিপক্ষে কথা বলবেন, তখন অন্যত্র এই অপরাধের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাই এই প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনাকে সামাজিক সংগঠনের ব্যানারে আসতেই হবে।

৫/ নিজের ক্যারিয়ারঃ আপনি যখন সংগঠনের হয়ে আপনার মত আরো ১০,২০,১০০ জনের সাথে কাজ করবেন, তখন সেখান থেকে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। কারন একেক জনের মেধা একেক রকম। সংগঠনের সকলের মেধার বিনিময়ে যেহেতু কাজ হয়, সেহেতু শ্রেষ্ট কাজটিই তখন আপনি করবেন। এতে আপনার সাংগঠনিক যোগ্যতা, নিজেকে প্রেজেন্টেশন করা, স্মার্টনেস, ইভেন্ট কমপ্লিটে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে।লিডারশীপ হওয়ার ভূমিকা রাখবে। এতে আপনি আপনার সমমান অন্যদের থেকে এগিয়ে থাকবেন। প্রতিযোগিতার এবিশ্বে আপনার ক্যারিয়ার গঠনে যা ভুমিকা রাখবে।

20/03/2026

সকল প্রবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ও ঈদ মুবারক।

৮ টি পরিবারের নিকট পৌঁছে যাচ্ছে ইদ উপহার।
19/03/2026

৮ টি পরিবারের নিকট পৌঁছে যাচ্ছে ইদ উপহার।

*অর্থ দান করার আহ্বান -পূর্ববর্তী কার্যক্রম শেষ হওয়ার পর আমাদের কাছে আরো কিছু দান এর অর্থ এসেছে।এজন্য আমরা নতুন করেশুধু ...
14/03/2026

*অর্থ দান করার আহ্বান -

পূর্ববর্তী কার্যক্রম শেষ হওয়ার পর আমাদের কাছে আরো কিছু দান এর অর্থ এসেছে।এজন্য আমরা নতুন করে
শুধু ইদের দিন এর জন্য নিন্মোক্ত জিনিস গুলো দান করবো।
প্রতি প্যাকেটে:-
১। চিনি-১ কেজি
২।গুড়া চাল-১ কেজি
৩।নুডলস-১ প্যাকেট
৪।সেমাই-২ প্যাকেট
৫। কিসমিস -৫০ গ্রাম
৬।তেল-১ লিটার
৭।দুধ-৭৫ গ্রাম
যারা এখনো দান করতে আগ্রাহী যোগাযোগ করার অনুরোধ।

02/03/2026

আলহামদুলিল্লাহ। অসহায় কল্যাণ ফাউন্ডেশন এর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের কাজ চলমান।
একটি বস্তায় থাকছে ১১ টি পণ্য।

আলহামদুলিল্লাহ। নির্বাহী পরিচালক সদস্য ও কার্যনির্বাহী পরিচালক সদস্য গণ এর পরামর্শে  প্রত্যেকবারের নেয় এবার ও অসহায় কল্...
18/02/2026

আলহামদুলিল্লাহ।
নির্বাহী পরিচালক সদস্য ও কার্যনির্বাহী পরিচালক সদস্য গণ এর পরামর্শে প্রত্যেকবারের নেয় এবার ও অসহায় কল্যাণ ফাউন্ডেশন অসহায় কল্যাণ ফাউন্ডেশন ইফতার ও ঈদ সামগ্রী দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তাই এতো সুন্দর উদ্যোগে আপনেরা সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ এই মহৎ কাজে আর্থিক সহযোগিতা দিয়ে নেক হাসিল করুন। হযরত মোহাম্মদ (রাঃ) বলেছেন। যে ব্যক্তি এক একজন রোজাদার কে পরিপূর্ণ খাবার বা ইফতার করাবেন। আল্লাহ তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। হাদিস।

(প্রয়াত) আবুল কালাম মিস্ত্রী মীর সাহেবের বাড়ী,টবগী-২ওনার বিদ্যূৎ স্পৃষ্টে অকাল মৃত্যু হয়। ঊনি ২ সন্তান রেখে যান।তারপর থে...
11/10/2025

(প্রয়াত) আবুল কালাম মিস্ত্রী
মীর সাহেবের বাড়ী,টবগী-২
ওনার বিদ্যূৎ স্পৃষ্টে অকাল মৃত্যু হয়। ঊনি ২ সন্তান রেখে যান।
তারপর থেকে ওনার স্ত্রী মানুষের সাহায্য এবং কাপড় সেলাই করে সংসার এবং সন্তান দের লেখাপড়ার খরচ চালাতেন। অসহায় কল্যাণ ফাউন্ডেশন নানা উপায়ে ওনার পাশে ছিলো।
আমাদের অনেক দিনের ইচ্ছে ছিলো ওনাকে ওনার পায়ে চাপার মেশিন টি পরির্বতন করে একটি মটোরের মেশিন দেওয়ার।
অবেশেষে আমরা সফল। আল্লাহ এ পরিবারকে ভবিষ্যতে ভালো রাখুক।
যারা অসহায় কল্যাণের মাধ্যমে সহযোগিতা করেছেন ।
তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞ্যাপন করছি।
উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন এবং জনাব সালেম হাওলাদার।

07/03/2025
আলহামদুলিল্লাহ আমার পরিচিত অপরিচিত অনেক প্রিয় মানুষরা অর্থ সাহায্য করেছেন।আপনাদের প্রতি কৃতজ্ঞ।আমরা এখন পর্যন্ত ৫০ জন মা...
21/01/2025

আলহামদুলিল্লাহ
আমার পরিচিত অপরিচিত অনেক প্রিয় মানুষরা অর্থ সাহায্য করেছেন।আপনাদের প্রতি কৃতজ্ঞ।আমরা এখন পর্যন্ত ৫০ জন মানুষের নিকট কম্বল পৌঁছে দিতে পেরেছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিলো সঠিক মানুষের নিকট পৌঁছে দেয়ার।
আমাদের সাথে থাকার জন্য
অসহায় কল্যাণের সদস্যদের অসংখ্য ধন্যবাদ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫
04/01/2025

শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫

Address

Borhangonj, Borhanuddin
Bhola
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when অসহায় কল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

অসহায় কল্যান ফাউন্ডেন

অসহায় যারা তাদের পাশে আমরা