মহিউদ্দিন অপু জমাদ্দার ভাইয়ের ফ্যান পেইজ

  • Home
  • Bangladesh
  • Bhandaria
  • মহিউদ্দিন অপু জমাদ্দার ভাইয়ের ফ্যান পেইজ

মহিউদ্দিন অপু জমাদ্দার ভাইয়ের ফ্যান পেইজ মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
কথাটির সত্যতা প্রমাণ করতে চাই সত্যিই করব‌ো অামরা ।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা মানচিত্র সকল বীর শহীদদের প্রতি রইল ...
25/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা মানচিত্র সকল বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি

25/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস ও স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি। স্বাধীনতার জন্য দৃঢ় প্রত্যয়ে দীপ্ত বাঙালির সামনে কোন মরণাস্ত্রই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাঙালি হয়ে ওঠে সংগ্রাম, আন্দোলন আর স্বাধিকারে জাগরিত মহান স্বাধীনতা অর্জনের অনন্য উজ্জ্বলতার প্রতীক। বাঙালি জাতিকে মুক্তির এই মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান ইতিহাসের মহানায়ক, মহাবীর, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৪৮-এ বাংলা ভাষার দাবীতে গড়ে ওঠা আন্দোলনের পথ বেয়ে ’৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ’৫৬-এর সংবিধান প্রণয়ন আন্দোলন, ’৫৮-এর মার্শাল ’ল বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ’৬৬-এর বাঙালির মুক্তির সনদ ৬-দফা আন্দোলন, ৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর রক্তঝরা গণঅভ্যুত্থান, ৬-দফা ভিত্তিক ’৭০-এর ঐতিহাসিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ খ্যাত কালজয়ী ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভূত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি।

১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকারের অধীনে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি:

২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

*** সারা দেশে সকল পর্যায়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

*** জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

*** ধানমন্ডি বত্রিশস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন।

দোয়া-মোনাজাত ও বিশেষ প্রার্থনা সভা :
***দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত।
***মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনার আয়োজন।

টুঙ্গীপাড়ার কর্মসূচি :
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল।

*** বিকাল ৩টা: 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন' শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা ( বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুক পেইজে লাইভ প্রচার হবে)। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে উক্ত আলোচনা সভা শোনার আহ্বান জানানো যাচ্ছে।

*** সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী কন্টেন্ট প্রচার ও ভার্চুয়াল আলোচনা সভা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী সাংগঠনিক জেলা ও উপজেলা শাখা পর্যন্ত অনুরূপ কর্মসূচি বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ ও পালনের আহ্বান জানাচ্ছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

ঈদ প্রতিটা ঘরে ঘরে ভয়ে আনুক অনাবিল আনন্দ ,সুখ, শান্তি এইটাই কামনা করি। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।
19/03/2026

ঈদ প্রতিটা ঘরে ঘরে ভয়ে আনুক অনাবিল আনন্দ ,সুখ, শান্তি এইটাই কামনা করি। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।

19/03/2026

Address

BD
Bhandaria
8550

Alerts

Be the first to know and let us send you an email when মহিউদ্দিন অপু জমাদ্দার ভাইয়ের ফ্যান পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মহিউদ্দিন অপু জমাদ্দার ভাইয়ের ফ্যান পেইজ:

Share