Golam Maola Memorial Library

Golam Maola Memorial Library A community based public library, situated at Gazaria village of Bhairab under Kishoreganj District

Golam Moala Memorial Library is a public library, situated at Gazaria village of Bhairab under Kishoreganj District in Bangladesh. This is a community based organization aiming to serve as a Centre of Excellence on knowledge. Primarily the Library targets the school-aged students and adults to provide open source of library collections, so that they can be enriched with basic knowledge and informa

tion. Senior citizens are also welcome to visit the library and take part at the discussions on current social and religious issues.
গোলাম মাওলা স্মৃতি পাঠাগার (নিবন্ধন নং জাগ্রকে/০০৩৯, তাং - ০২/০৬/২০১৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন গজারিয়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের বিদ্যানুরাগী, সাধারণ পাঠক, ছাত্র-ছাত্রী ও জ্ঞান পিপাসুদের একমাত্র গণ-পাঠাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। গোলাম মাওলা স্মৃতি পাঠাগার গজারিয়া ইউনিয়নসহ ভৈরব উপজেলার সকল সুবিধাবঞ্চিত পাঠক ও ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন ও পাঠাভ্যাস তৈরীর উদ্দেশ্যে কাজ করে থাকে। এই পাঠাগার শিশু-কিশোর-যুবকদের বিনোদন ও আনন্দ আয়োজনের মাধ্যম হিসেবে কাজ করে এবং তাদের বই পড়ার অভ্যাস তৈরী করে সমাজের বিভিন্ন অবক্ষয় রোধ করতে সাহায্য করে।

Assalamualaikum. Our next program during Ramadan 1444 (March/April 2023) on Quran, Hadith and Seerah coming soon... plea...
15/03/2023

Assalamualaikum. Our next program during Ramadan 1444 (March/April 2023) on Quran, Hadith and Seerah coming soon... please register your name to participate in any or all of these competitions.

গোলাম মাওলা স্মৃতি পাঠাগার বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সদস্যদের মাঝে বিভিন্ন গ্রুপভিত্তিতে প্রতিযোগিতার আয়ো...
23/01/2023

গোলাম মাওলা স্মৃতি পাঠাগার বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সদস্যদের মাঝে বিভিন্ন গ্রুপভিত্তিতে প্রতিযোগিতার আয়োজন করে। গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে। কিছু স্থিরচিত্র এখানে তুলে ধরা হলো।

শুদ্ধাচারী ও সুনাগরিক হবার উদ্যোগে ভৈরবের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের শুদ্ধাচার নীতির বাস্তবায়নে গোলাম মাওলা স্মৃতি পাঠাগা...
10/01/2023

শুদ্ধাচারী ও সুনাগরিক হবার উদ্যোগে ভৈরবের শিক্ষা প্রতিষ্ঠান



সরকারের শুদ্ধাচার নীতির বাস্তবায়নে গোলাম মাওলা স্মৃতি পাঠাগার ও কোয়ান্টাম ফাউন্ডেশনের ভৈরব সেলের উদ্যোগে গত ৯ জানুয়ারি ২০২৩ তারিখে ভৈরবের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সভা। জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ এবং কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বত: প্রণোদিত অংশগ্রহণে এ সভায় আলোচনা, সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনী ও মেডিটেশন দিয়ে অনুষ্ঠান সাজানো হয়। তুলে ধরা হয় শুদ্ধাচারী হবার প্রতিবন্ধকতা ও সেগুলো দূর করার কৌশল।

জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের ৭৫ জন শিক্ষার্থী এবং ৩৫ জন শিক্ষককে নিয়ে পৃথক আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম গজারিয়াস্থ গোলাম মাওলা স্মৃতি পাঠাগার ও কোয়ান্টাম ফাউন্ডেশনের ভৈরব সেলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন শুদ্ধাচার বিষয়ক বই ও আলোচনা শিক্ষার্থীদের কাছে নিয়ে আসার জন্যে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা আহবান জানান আয়োজকদেরকে। কলেজের উপাধ্যক্ষ জর্জ ফ্রান্সিস সরকার ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হয়ে উঠার আহবান জানান এবং সেজন্যে ধ্যান চর্চা শুদ্ধাচারী হতে সাহায্য করবে বলে উল্লেখ করেন। উপাধ্যাক্ষসহ অনেক শিক্ষক তাৎক্ষণিকভাবে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ভৈরব সেলের দায়িত্বশীল ফারহানা নেওয়াজ এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা ও আলোচনায় ছিলেন যথাক্রমে অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং গোলাম মাওলা স্মৃতি পাঠাগারের সমন্বয়ক রহিমা আক্তার ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ড. ইশরাত জাকিয়া সুলতানা।

Address

Gazaria
Bhairab Town
2350

Opening Hours

Wednesday 14:00 - 18:00
Thursday 14:00 - 18:00
Friday 14:00 - 18:00
Saturday 14:00 - 18:00

Telephone

+88-01716020650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Maola Memorial Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Golam Maola Memorial Library:

Share