14/12/2015
ভৈরবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী
হাজী শাহিনের গণসংযোগ ও জনসভা
১৪ ডিসেম্বর, এম.আর রুবলে, ভৈরব :
কিশোরগঞ্জের ভৈরব পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো: শাহিনের পক্ষে গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মো: শরীফুল আলম। ধানের শীষ প্রতীক পাওয়ার পর পৌর এলাকার চন্ডিবের গ্রামে গতকাল সোমবার বিকেলে গণসংযোগ শেষে হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। গণসংযোগ শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মো: শরীফুল আলম।
পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পৌর জাসাস নেতা মাসুদুর রহমান (লিটন মোল্লা’র) পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো: শাহিন, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী নূর মোহাম্মদ, প্রধান নির্বাচনী এজেন্ট মাসুম বিল্লাহ, পৌর বিএনপি নেতা মো: নূরুজ্জামান, আশরাফ উদ্দিন বাবু, পৌর বিএনপির সাংগঠানিক সম্পাদক জাকারিয়া ফারুক, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আনিছুর রহমান কাপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন লিটন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম ইমন, পৌর ছাত্রদল সভাপতি মাসুদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি রাজন আহমেদ, হাজী আসমত কলেজ বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জনি, ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি শাহআলম হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা নাছির মোল্লা, ছাত্রদল নেতা গার্লিবসহ বিএনপি সমর্থীত অর্ধ শতাধিক নেতা কর্মী বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার শপথ নিয়ে বক্তব্য রাখেন। জনসভায় প্রায় ৩ সহ¯্রাধিক লোকজনের সমাগম ঘটে বলে বিএনপি নেতা কর্মীরা জানান।