31/07/2025
বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি ( ভোকেশনাল ) একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
নিচের লিঙ্ক থেকে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
http://btebadmission.gov.bd/website/
এই প্রতিষ্ঠানে নিম্নোক্ত ৪ টি ট্রেডে ভর্তির আবেদন করা যাবেঃ
১। অটোমোবাইল
২। ক্লদিং এন্ড গার্মেন্টস ফিনিশিং
৩। কম্পিউটার এন্ড আইওটি সিস্টেম
৪। ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন
এস এস সি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) থেকে পাসকৃত শিক্ষার্থীরা ক্লাসটার্ড ভিত্তিক ট্রেডে ( ছবিতে দেখুন ) আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতিঃ
১। অনলাইনে আবেদনের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পেমেন্ট কোড অনুসরণ করে আবেদন ফি ১৬২ টাকা জমা দিতে হবে। (আবেদন ফি জমাদানের পদ্ধতি নিচে বর্ণনা করা হয়েছে )
২। ফি প্রদানকারী শিক্ষার্থী উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now বাটনে ক্লিক করে Application Form এ উপযুক্ত তথ্য দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
৩। আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি ( jog, সাইজ 50KB, Ges 150 px x 120 px ) আপলোড করতে হবে। Save and Next বাটনে ক্লিক করে প্রাপ্ত সিকিউরিটি কোডটি সংরক্ষণ করতে হবে।
৪। এরপর Next বাটনে ক্লিক করলে Applicant's Account পেজ দেখা যাবে। ঐ পেজে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
৫। অপশন ফর্মে ড্রপ ডাউন মেনু থেকে জেলা, উপজেলা, প্রতিষ্ঠান, ট্রেড ইত্যাদি সিলেক্ট করে Add Selected Institute বাটনে ক্লিক করতে হবে।
৬। শুধু একটি প্রতিষ্ঠান ও একটি ট্রেড নির্বাচন করতে হবে।
৭। নির্বাচিত প্রতিষ্ঠানে আসন খালি থাকলে ফলাফল দেখা যাবে। ফলাফল প্রকাশ হলে নিশ্চায়ন ফি ১৯৫ টাকা প্রদান করতে হবে। ( নিশ্চায়ন ফি জমাদানের পদ্ধতি নিচে বর্ণনা করা হয়েছে )
৮। ভর্তি সম্পন্ন হলে আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি জমাদানের পদ্ধতিঃ
পেমেন্ট কোড ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি দিয়ে পেমেন্ট করা যাবে।
আবেদন ফি জমাদানের পেমেন্ট কোডঃ
( স্পেস দিতে হবে না)
উদাহরণঃ কারো পাসের বছর ২০২৫, বোর্ড কারিগরি এবং রোল ১২৩৪৫৬ হলে এইচ এস সি ( ভোকেশনাল) এ ভর্তির ফি জমার কোড হবেঃ VOCA2025TEC123456
নিশ্চায়ন ফি জমাদানের পেমেন্ট কোডঃ
( স্পেস দিতে হবে না)
উদাহরণঃ কারো পাসের বছর ২০২৫, বোর্ড কারিগরি এবং রোল ১২৩৪৫৬ হলে এইচ এস সি ( ভোকেশনাল) এ নিশ্চায়ন ফি জমার কোড হবেঃ VOCC2025TEC123456