08/09/2024
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!
সম্মানিত সদস্য বৃন্দ!!
আত-তাওফিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আহবায়কদের মাসিক মিটিং ৬সেপ্টেম্বর রোজ শুক্রবার অনলাইন গুগুল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের মিশন ও ভিষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলাপ হয়।
এবং আমাদের ৩টি বিভাগে ভাগ করে কাজ করার উপর সিদ্ধান্ত গৃহিত হয়।
বিভাগ সমূহ!!
১- দাওয়াহ বিভাগ
এই বিভাগের অধীনে আপনারা অনলাইন অফলাইনে আমাদের ভিবিন্ন এক্টিভিটি পাবেন ইনশাআল্লাহ!
২-শিক্ষা বিভাগ
এই বিভাগে আমাদের শিক্ষা কার্যক্রম চালিত হবে।
যেমন-কুরআন শিক্ষা, কম্পিউটার কোর্স,ইংরেজি ভাষা শিক্ষা কোর্স,আরবী ভাষা শিক্ষা কোর্স,জরুরি মাসআলা মাসায়েল শিক্ষা সহ ইত্যাদি ভিবিন্ন কাজ আঞ্জাম দেওয়া হবে ইনশাআল্লাহ!!
৩-চ্যরিটি বিভাগ - এই বিভাগের অধীনে সামাজিকভাবে অসচ্ছল লোকদের সহযোগিতার কাজ পরিচালনা করা হবে।
আলহামদুলিল্লাহ!!
আমাদের ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ধারাবাহিক সাধ্য অনুযায়ী তার কাজ আঞ্জাম দিয়ে আসছে। আমাদের লক্ষ দেশব্যাপী আমরা কাজ করা।
পরিশেষে দীর্ঘ দেড় ঘন্টার মিটিং দেশ জাতীর কল্যাণ কামনা ও সংগঠনের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এই ক্ষেত্রে আপনাদের সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
নিবেদক-
আহবায়ক পরিষদ
আত-তাওফিক ফাউন্ডেশন বাংলাদেশ।