19/04/2025
গাছের জন্য ও এই ছোট্ট ডালটির জন্য
হাজার হাজার মানুষের বিদ্যুৎ সরবরাহ করা যায় না।
বিদ্যুতের লাইনগুলো এরকমই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ছোট্ট একটা পাখি কিংবা ছোট্ট একটা গাছের ডালের কারণেই লাইন ফল্ট হয়ে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে।
আর যতক্ষণ পর্যন্ত সেই সমস্যা খুঁজে বের করে সমাধান করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনভাবেই নাইন চালু হবে না।
অফিস থেকে লাইন চালু করার চেষ্টা করলেও লাইন চালু হওয়ার সাথে সাথেই আবার বন্ধ হয়ে যাবে।
অনেক সময় আপনারা দেখেন বিদ্যুৎ আসে এবং সাথে সাথে আবার চলে যায়। আবার আসে আবার সাথে সাথে চলে যায়।
এর কারণ হচ্ছে এই ছোট ছোট ফল্ট গুলো বিদ্যুৎ সরবরাহে বাধা প্রদান করে।
আর এই সমস্যাগুলো খুঁজে বের করতে হয় বিদ্যুৎ কর্মীদের। দীর্ঘ লাইনে কোথায় এই সমস্যা সৃষ্টি হয়েছে সেটা অফিস থেকে বোঝার কোন উপায় নেই।
যার ফলে বিদ্যুৎ কর্মীদের সম্পূর্ণ লাইন খুঁজতে খুঁজতে সমস্যা বের করতে হয়, এবং তার পরে সমাধান করতে হয়।
আর এজন্যই লাইনে সমস্যা হলে লাইন চালু হতে অনেক সময় লেগে যায়।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন লাইনে এরকম ডালপালা বা পাখি পড়ে থাকে তখন বিদ্যুৎ অফিস থেকে লাইন চালু করলে সাথে সাথেই সেখানে বিকট শব্দ হয় আ*গুন ধরে!
তখন যদি আপনারা সেই শব্দ শুনতে পান এবং বিদ্যুৎ অফিসকে সাথে সাথে জানান, তাহলে বিদ্যুৎ কর্মীরা খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে সমস্যার সমাধান করে খুব দ্রুত লাইন চালু করতে পারবে।।
তাই আপনারা যদি কখনো বিদ্যুতের লাইনের এরকম শব্দ শুনতে পান বা আ"গুন দেখতে পান তাহলেই সাথে সাথেই বিদ্যুৎ অফিসকে ফোন দিয়ে জানাবেন! এতে করে আপনারাই খুব দ্রুতই বিদ্যুৎ পাবেন।
বিদ্যুৎ সম্পর্কে জানুন, নিরাপদ ভাবে বিদ্যুৎ ব্যবহার করুন। আপনাদেন এলাকায় বিদ্যুৎতের
এমন সমস্যা দেখলে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
বিক্রয় ও বিতরন বিভাগ চৌমুহনী
অভিযোগ কেন্দ্রর নাম্বার -01401052755
নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার - +02334493591, 01323246576