17/07/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর কর্মসূচি জুলাই-আগস্টের ঐতিহাসিক গনঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে আজকে রোজ: বৃহস্পতিবার সকাল - ১১ ঘটিকায় বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাফর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব এর সঞ্চালনায় বাউফল হাইস্কুল রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্ববৃদসহ বাউফল সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবুজাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান।
উপস্থিত বক্তব্য রাখেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ।
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নিয়াজ হোসাইন খান, শরীয়তউল্লাহ সৈকত, মোহাম্মদ আরিফ এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ।