companigonj upazila awami Juboleague

companigonj upazila awami Juboleague কোম্পানিগঞ্জ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ।

১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেনচত্ত্বরে আসবেন?- যদি বাধা আসে, অবশ্যই কোন রকম  #ভাংচুর বা  #নাশকতার ফাঁদে পা দেবেন না...
09/11/2024

১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেন
চত্ত্বরে আসবেন?

- যদি বাধা আসে, অবশ্যই কোন রকম #ভাংচুর বা #নাশকতার ফাঁদে পা দেবেন না, #আওয়ামী লীগ সরকারী সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না,

- সাধারণ মানুষকে সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন।



05/10/2024

আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক।

দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।

22/08/2024
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আমি জাতির পিতা বঙ্গবন্ধু ও সেই অন্ধকার রাতে তার পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জান...
14/08/2024

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আমি জাতির পিতা বঙ্গবন্ধু ও সেই অন্ধকার রাতে তার পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই।

আপনারা সবাই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসুন।এটি কোন রাজনৈতিক বিষয় নয়, বরং আমাদের মহান স্বাধীনতা এবং যে মানুষটি আমাদেরকে তা এনে দিয়েছেন, তার প্রতি সম্মান জানানো। কারণ, #বঙ্গবন্ধু ছাড়া আমরা #স্বাধীন #বাংলাদেশ পেতাম না।

আমি দেশবাসীকে অগ্রীম ধন্যবাদ জানাচ্ছি।
আমি জানি, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।



Today is National Mourning Day. I pay my respects to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. I pay my respects to my entire murdered family.

Please come to Road Number 32 and place flowers. This is not a political matter. This is to show our respect for our Independence and the man who gave it to us. Without there would be no . I thank you in advance.

Joy Bangla, Joy Bangabandhu.

পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,যখন ফুলেরা কাঁদে,হায়েনারা হাসে;যখন মানুষ ঘুমায়,পশুরা জাগে;তখন আমার ঠিকানায় আসে ...
14/08/2024

পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,
যখন ফুলেরা কাঁদে,হায়েনারা হাসে;
যখন মানুষ ঘুমায়,পশুরা জাগে;
তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র,তখন আমার কানে ভাসে সেই পুরনো ছত্র...
"এ বা রে র সংগ্রাম আমাদের মু ক্তি র সংগ্রাম!
এ বা রে র সংগ্রাম স্বা ধী ন তা র সংগ্রাম!
জ য় বাং লা!"।

'বাঙালি, একটি ফিনিক্সপাখি'

14/08/2024

প্রিয় দেশবাসী
আসসালামুয়ালাইকুম..

ভাই ও বোনেরা, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজী জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র ১০ বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে।শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষি মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সারনিয়াবাদ, তাঁর ১০ বছরের ছেলে আরিফ ১৩ বছরের মেয়ে বেবি, ৪ বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সারনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে ভাবে হত্যা করে। ১৫ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।

গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ এমন কি অন্তঃসত্তা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী , পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বজনহারা বেদনা নিয়ে আমার মত যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকান্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।

প্রিয় দেশবাসী,
১৯৭৫ সালে ১৫ আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিলো স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গন্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতিবহনকারী এই জাদুঘরটি। অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফল ও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে । আজ তা ধুলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে । আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।

প্রিয় দেশবাসী,
আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্প মাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফেরাত কামনা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

-- শেখ হাসিনা।

12/08/2024

"১৫ আগষ্ট জাতীয় শোক দিবস"
মার্চ টু ধানমন্ডি ৩২
শান্তিপূর্ণ ভাবে দলে দলে যোগ দিন সফল করুন।

12/08/2024

বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ! রাজপথে যৌক্তিক লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে! আওয়ামী লীগ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ! জয় বাংলা জয় বঙ্গবন্ধু!

03/08/2024

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব বাদ,অস্তিত্বের প্রশ্নে আমরা প্রস্তুত.......

আলোচনার প্রস্তাব প্রত্যাখান করে ১ দফার বক্তব্য দিয়ে আপনারা প্রমান দিলেন বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। দেখা হচ্ছে কাল নতুন করে.....

Address

Noakhali
Basurhat
3850

Telephone

+8801711890718

Alerts

Be the first to know and let us send you an email when companigonj upazila awami Juboleague posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to companigonj upazila awami Juboleague:

Share